Doom 2 এর নাম রাখা হল Doom Eternal। কয়েকমাস আগেই বেথেসডার মার্কেটিং প্রধান পিট হাইনজ Doom এর নতুন ভার্সান এর কথা জানিয়েছিলেন। আর এবার কোম্পানির তরগফ থেকে নিশ্চিত করা হল নতুন Doom Eternal এ আরও বেশি ডিমন, অনেক ধরনের লোকাল আর পৃথিবীর বুকে নরক নেমে আসবে। এছাড়াও এই গেমে Doomslayer টি আরও শক্তিশালী হবে বলে জানা গিয়েছে। এই ইভেন্টে এক ট্রেলারে দেখা গিয়েছে রাক্ষসে ভরে গিয়েছে গোটা পৃথিবী। যদিও কোম্পানি জানিয়েছে এখনো ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই গেম। PS4, Xbox One, আর Windows PC এর জন্য এই গেম পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
2016 সালে Doom গেমটি দারুন জনপ্রিয় হয়েছিল। আর এই গেমের পরবর্তী ভার্সান বাজারে আসা ছিল শুধুই সময়ের অপেক্ষা। আর এই ইভেন্টই কোম্পানির কাছে নতুন এই গেম লঞ্চ করার আদর্শ প্ল্যাটফর্ম। এই বছরে এখনো রিলিজ হবে Red Dead Redemption 2, Call of Duty: Black Ops 4 আর FIFA 19 এর মতো হেভিওয়েট গেমগুলি। আর তার মাঝেই বাজারে ভিড় বাড়াতে হাজির আরও এক নতুন গেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed