এবার বাজার কাঁপাতে আসছে Ola কোম্পানীর প্রথম ইলেকট্রিক মোটর সাইকেল।

বিজ্ঞাপন
Gadgets 360 Staff, আপডেট: 12 অগাস্ট 2024 16:15 IST
হাইলাইট
  • Ola কোম্পানী তাদের প্রথম ইলেকট্রিক বাইকটি 15 আগস্ট লঞ্চ করবে।
  • এটি ইন-হাউস ব্যাটারি দ্বারা চালিত হতে পারে।
  • Ola ইলেকট্রিক বাইকটিতে ডুয়াল-পড যুক্ত LED হেডল্যাম্প থাকতে পারে।

Photo Credit: X/Ola Electric

বর্তমানে ভারত সহ বিভিন্ন দেশে ইলেকট্রিক স্কুটার এর চাহিদা বেড়েছে। নামিদামী স্কুটার কোম্পানিদের মধ্যে Ola একটি নাম করা কোম্পানী। ভারতের বাজারে Ola কোম্পানী তাদের একটি বিশ্বস্ত জায়গা দখল করে নিয়েছে।এই বিখ্যাত Ola কোম্পানী এবার ভারতের বাজারে আনতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক। বাইকটির নাম ‘ola electric bike'।সূত্রের খবর অনুযায়ী Ola কোম্পানীর বাইকটি 15 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে। 

একটি প্রতিবেদন অনুসারে,তামিলনাড়ুর ফিউচার ফ্যাক্টরিতে ‘সংকল্প 2024' অনুষ্ঠানটির মাধ্যমে বাইকটিকে লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।Ola কোম্পানীর মালিক ভাবিশ আগারওয়ালের নেতৃত্বে এটি কোম্পানীর পক্ষ থেকে প্রথম ইলেকট্রনিক বাইক(EV)। এর আগে Ola কোম্পানী  Ola- S1 X, S1 Air,S1 Pro, এই সমস্ত বৈদ্যুতিক স্কুটার গুলি উম্মোচন করেছে।এগুলি বর্তমানে ভারতে উপলব্ধ। কোম্পানী একটি পোস্টের মাধ্যমে এটির ডিজাইন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। 

Ola ইলেকট্রিক বাইকটির লঞ্চের তারিখ: 

কোম্পানী সুনিশ্চিত করেছেন যে, তাদের ইলেকট্রিক বাইকটি আগামী 15 আগস্ট লঞ্চ করা হবে। তবে এটি চলতি বছরে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সঠিক খবর পাওয়া যায়নি। তবে Ola কোম্পানীর ভাবিশ আগরওয়াল  জানান যে,এই ইলেকট্রিক বাইকটি 2025 সালের প্রথম ছয় মাসের মধ্যে গ্রাহকদের কাছে উপলব্ধ হবে। তবে  Ola কোম্পানীর বাইকটি সম্পর্কে এখনো পর্যন্ত খুব বেশি তথ্য পাওয়া যায়নি। 

Ola ব্যাটারী চালিত বাইকটির আনুমানিক ডিজাইন এবং ফিচার:

কোম্পানীর মালিক তার একটি পোস্টে ,এটির আবছা একটি ছবি শেয়ার করেন। সেটি থেকে যত টুকু অনুমান করা যাচ্ছে তা হলো , Ola কোম্পানীর S1 ইলেক্ট্রিক স্কুটার এর মত ,বাইকটির সামনের অংশে ডুয়াল পড এর সাথে LED হেড লাইট আছে। উপরের দিকের অংশে সমান্তরাল ভাবে একটি LED স্ট্রিপ এবং দুপাশে দুটি করে LED স্ট্রিপ আছে। বাইকটির সামনের এবং পিছনের ইন্ডিকেটরটি দেখতে কিছুটা KTM স্টাইলের স্লিম টার্ন ইন্ডিকেটর এর মত। এছাড়াও বাইকটিতে ইউ এস ডি ফর্ক সংযুক্ত থাকবে। অনুমান করা হচ্ছে ইলেকট্রিক মোটর সাইকেলটি Ola কোম্পানীর তৈরী নিজস্ব ব্যাটারী দ্বারা সজ্জিত হতে পারে।ব্যাটারীটি বাইকের মধ্যে টিউবুলার ফ্রেম দ্বারা বেষ্টিত থাকবে বলে জানা গিয়েছে। 

এই নতুন ইলেক্ট্রিক বাইকটির বিবরন দেখে মনে করা হচ্ছে যে, বাজারে যে সমস্ত অন্যান্য চলতি বাইক আছে  যেমন- Tork Kratos R , Revolt RV400 এবং Ultraviolette F77 এদের সাথে এটি প্রতিযোগিতা করতে পারবে।এটির দাম এখনো পর্যন্ত জানা যায়নি। 

Advertisement

তবে উপরের সমস্ত বিবরনই আনুমানিক ,এখনো পর্যন্ত কোম্পানীর পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়াল তথ্য পেশ করা হয়নি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  2. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  3. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  4. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  5. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  6. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  7. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  8. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  9. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  10. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.