না শেখালেও নতুন দক্ষতা অর্জন, AI-এর ক্ষমতা বৃদ্ধিতে উদ্বিগ্ন OpenAI-এর বিজ্ঞানী

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 নভেম্বর 2026 15:42 IST
হাইলাইট
  • AI সরাসরি প্রশিক্ষণ ছাড়াই নতুন দক্ষতা অর্জন করবে
  • AI মডেল মানুষের তদারকি ছাড়াই নিজেকে উন্নত করতে পারবে
  • ভবিষ্যতে AI সিস্টেম মানুষের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে উঠতে পারে

OpenAI says AI can unlock new abilities developers never taught it

Photo Credit: Unsplash/Sumaid pal Singh Bakshi

'কেউ শেখায়নি, নিজে থেকে শেখা।' মানুষের জন্য এমন বক্তব্যের পিছনে গর্ব ও আত্মতৃপ্তির অনুভূতি কাজ করে। কিন্তু সেই একই কথার প্রতিফলন যদি কৃত্রিম মেধার কাজে ফুটে ওঠে। সেটা কি শুধু তথ্য ও প্রযুক্তির জটিল হিসাব বলে হেলাফেলা করবেন? নাকি মেরুদন্ড দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে যাবে? কোনও AI মডেলকে নির্দিষ্ট কোনও কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ না দিয়েও যদি সেটি সমাধান করতে পারে, তাহলে কেমন প্রতিক্রিয়া প্রাপ্য? OpenAI-এর চিফ সায়েন্টিস্টের মন্তব্যে দেখা যাচ্ছে অশনি সংকেত। তাঁর সতর্কবার্তা, সরাসরি না শেখালেও নিজে থেকেই নতুন দক্ষতা অর্জন করতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল।

AI সরাসরি প্রশিক্ষণ ছাড়াই নতুন দক্ষতা অর্জন করবে

প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ভবিষ্যতে এআই সিস্টেম মানুষের পক্ষে পর্যবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হয়ে উঠতে পারে। ওপেনএআইয়ের ওয়েবসাইটে একটি রিসার্চ আর্টিকেল প্রকাশ হয়েছে। সেখানে সংস্থার প্রধান বিজ্ঞানী জেকব পাচোকি ব্যাখ্যা করে বলেছেন, আধুনিক AI তৈরি হয় বিপুল পরিমাণ তথ্যের সাহায্যে বড় আকারের মডেলকে প্রশিক্ষণ দিয়ে।

Advertisement

মডেলগুলি তথ্যের মধ্যে থাকা বিভিন্ন ধরন ও সম্পর্ক শিখে নেয় ও পরবর্তী সময়ে কোন তথ্য আসতে পারে, তা অনুমান করতে ক্রমশ দক্ষ হয়ে ওঠে। এর ফলে প্রতিটি আলাদা দক্ষতা শেখানোর জন্য কোনও মডেলকে সব সময় পৃথকভাবে প্রশিক্ষণ দিতে হয় না। মূল মডেলটির সক্ষমতা যত বাড়তে থাকে, সেগুলি প্রাথমিক প্রশিক্ষণ ছাড়াই পরবর্তী সময়ে মডেলটির মধ্যে গড়ে উঠতে পারে।

ভাবুন তো, কোনও AI মডেলকে নির্দিষ্ট কোনও কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ না দিয়েও যদি সেটি জটিল গণিতের সমস্যা সমাধান করতে পারে অথবা সিস্টেমের ত্রুটি খুঁজে বের করতে পারে। জেকব বিভিন্ন AI সংস্থার অগ্রগতি পরিমাপের জন্য পারপ্লেক্সিটি নামে একটি পরিমাপক ব্যবহারের প্রস্তাব দিয়েছে।

একটি AI মডেলকে এমন একটি বাক্য দেওয়া হল, যার শেষ শব্দটি নেই। মডেলটি আগে থেকে শেখা সমস্ত তথ্যের ভিত্তিতে অনুমান করার চেষ্টা করবে, পরবর্তী শব্দটি কী হতে পারে। বিপুল পরিমাণ তথ্যের উপর এই অনুমান করার কাজে মডেলটি কতটা ভালো ফল করছে, তা পরিমাপ করে পারপ্লেক্সিটি। এর মান যত কম হয়, মডেলের অনুমান করার ক্ষমতা তত উন্নত হয়।

Advertisement

OpenAI-এর নিজস্ব মূল্যায়নে GPT-3.5 মডেলের লগ পারপ্লেক্সিটি স্কোর ছিল প্রায় 0.99। এই মডেলের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল প্রথম চ্যাটজিপিটি। একই পরিমাপে GPT-4 স্কোর করেছিল প্রায় 0.91। সংস্থার লেটেস্ট AI মডেলগুলির পারপ্লেক্সিটি স্কোর আরও কমে 0.8-এর নিচে নেমে এসেছে।

পাচোকির বড় উদ্বেগ, নিজেকে উন্নত করার পিছনে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়তে থাকা ভূমিকা। তিনি এমন সম্ভাবনার কথা বলেছেন, যেখানে ভবিষ্যতে মানুষের কোনও তদারকি ছাড়াই এআইয়ের উন্নয়নের পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।

তিনি মনে করছেন, এআই মডেলের ক্ষমতা যত বাড়বে, প্রথাগত নিরাপত্তা যাচাইয়ের পদ্ধতিগুলি ততই কম কার্যকর হয়ে উঠবে। তাই এআই সংস্থাগুলির পাওয়ারফুল মডেল তৈরির সময় যাতে কিছু সাধারণ সীমারেখা মেনে চলে, সেই বিষয়ে ঐকমত্যে পৌঁছনোর জন্য আহ্বান জানিয়েছেন জেকব।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OpenAI, Jakub Pachocki, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. না শেখালেও নতুন দক্ষতা অর্জন, AI-এর ক্ষমতা বৃদ্ধিতে উদ্বিগ্ন OpenAI-এর বিজ্ঞানী
  2. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  3. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  4. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  5. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  6. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  7. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  8. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  9. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  10. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.