GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 সেপ্টেম্বর 2026 14:24 IST
হাইলাইট
  • OpenAI লঞ্চ করেছে GPT 6 Astra মডেল
  • একে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও উন্নত AI মডেল হিসেবে দাবি করা হয়েছে
  • Astra মডেল আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা AGI-এর সূচনা করতে পারে

GPT 6 Astra is designed for advanced reasoning and coding tasks

Photo Credit: Unsplash/Andrew Neel

GPT 6 Astra মডেল লঞ্চ করল OpenAI। মার্কিন সংস্থাটি দাবি করছে, এটি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। তাদের মতে, Astra মডেলের হাত ধরেই AGI বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের সূচনা হতে পারে। বেঞ্চমার্ক ফলাফল অনুসারে, এটি বর্তমানে উপলব্ধ AI মডেলগুলির মধ্যে সবচেয়ে দক্ষ এবং Claude Fable 5.1-কেও পিছনে ফেলেছে। নতুন মডেলকে কম্পিউটার ব্যবহার, ওয়েব ব্রাউজিং, কোডিং, সাইবার সিকিউরিটি, বিজ্ঞান, এবং বিভিন্ন পেশাদার কাজ সামলানোর জন্য তৈরি করা হয়েছে। GPT 6 Astra আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ সম্পন্ন করবে বলে জানানো হয়েছে।

GPT 6 Astra মডেলের ক্ষমতা

ওপেনএআই বলেছে, জিপিটি 6 অ্যাস্ট্রা ব্যবহারকারীর প্রম্পট বা নির্দেশ আরও ভালভাবে বোঝা এবং নির্দিষ্ট কাজের সীমার মধ্যে থেকে সেই নির্দেশ পালন করার জন্যও প্রশিক্ষণ পেয়েছে। সংস্থার সিইও স্যাম অল্টম্যান মনে করছেন, মডেলটি নতুন প্রজন্মের উদ্যোগপতি তৈরি, বৈজ্ঞানিক আবিষ্কার, ও বড় কিছু নির্মাণের ক্ষেত্রে নতুন দরজা উন্মুক্ত করবে।

Advertisement

জিপিটি 6 অ্যাস্ট্রা কম্পিউটার ও ওয়েবসাইট নিজে ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পূর্ণ করতে পারে। যেমন, অনলাইন ফর্ম পূরণ, কাস্টমারের রেকর্ড আপলোড, ক্যালেন্ডার ম্যানেজ, ও অনলাইনে রিসার্চ। মডেলটি উচ্চমানের ওয়েবসাইট বানানো, যে কোনও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ, বিভিন্ন গ্রাফ তৈরি, এবং ওয়েবসাইটের ফিচার ঠিকমতো কাজ করছে কিনা, তা পরীক্ষা করতে পারে।

OpenAI দাবি করছে, Astra সফটওয়্যার ইনস্টল ও টেস্টও করতে সক্ষম। এটি কম্পিউটারের স্ক্রিন থেকে ট্রাবলশুট করতে পারে। পেশাদার কাজের ক্ষেত্রেও একাধিক সুবিধা দেবে মডেলটি। এটি ডকুমেন্ট, স্প্রেডশিট, ও প্রেজেন্টেশন তৈরি করতে পারে। নতুন মডেলটি আগে থেকে তৈরি টেমপ্লেট অনুসরণ করে লেখার ধরন ও ভিজ্যুয়াল স্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে পারে।

অ্যাস্ট্রা অত্যন্ত শক্তিশালী এআই মডেল। এটি মানুষের সহায়তা ছাড়াই গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থার অজানা ত্রুটি শনাক্ত করতে পারে। এক্সপ্লয়েট বেঞ্চমার্কে 100 শতাংশ স্কোর করেছে অ্যাস্ট্রা। পূর্বে ওপেনএআই সতর্ক করে বলেছিল, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অ্যাস্ট্রা এমন সক্ষমতা অর্জন করেছে, যা তাদের ঝুঁকি মূল্যায়ন কাঠামোয় গুরুতর পর্যায়ে পড়ে। তাই প্রথমে সম্পুর্ণ সক্ষমতা নির্দিষ্ট সংখ্যক গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হবে।

Advertisement

GPT 6 Astra এই মুহূর্তে Daybreak প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছতে শুরু করেছে। এটি হল OpenAI-এর সাইবার সিকিউরিটি প্রোগ্রাম। আগামী এক সপ্তাহের মধ্যে ChatGPT Plus, Pro, Business, এবং Enterprise গ্রাহকদের জন্য উপলব্ধ হলে মডেলটি। এটি OpenAI API, AWS, ও Amazon Bedrock-এর মাধ্যমেও ব্যবহার করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  2. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  3. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  4. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  5. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  6. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  7. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  8. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  9. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  10. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.