OpenAI আনল নিজেদের প্রথম AI চিপ Jalapeno, ক্ষমতা বাড়বে চ্যাটজিপিটির?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 জুন 2026 15:06 IST
হাইলাইট
  • OpenAI তাদের প্রথম AI চিপ Jalapeno উন্মোচন করেছে
  • ChatGPT ও Codex মডেলের পারফরম্যান্স বৃদ্ধি পেতে পারে
  • OpenAI ও Broadcom রেকর্ড সময়ে চিপের নকশা থেকে উৎপাদন সম্পন্ন করেছে

OpenAI unveils its first custom-designed AI chip called Jalapeno

Photo Credit: OpenAI

OpenAI তাদের প্রথম কাস্টম-ডিজাইন করা AI চিপ প্রকাশ্যে আনল, যার নাম Jalapeno (উচ্চারণ হবে হালাপিনো)। এটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM ওয়ার্কলোডের জন্য বিশেষভাবে নির্মিত। সংস্থার দাবি, নতুন চিপটি ChatGPT ও অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা ভিত্তিক পরিষেবাকে আরও দ্রুত এবং কম খরচে পরিচালনা করার জন্য তৈরি হয়েছে। OpenAI তাদের এই চিপ আমেরিকার Broadcom-এর সঙ্গে যৌথভাবে তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা Jalapeno চিপ স্যাম অল্টম্যানের সংস্থার নিজস্ব AI পরিকাঠামো গড়ে তোলার কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

OpenAI তাদের প্রথম AI চিপ Jalapeno উন্মোচন করল

হালাপিনো চিপকে এআই ইনফারেন্সের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ, এটি নতুন করে AI মডেল প্রশিক্ষণের প্রথাগত পদ্ধতির বদলে আগে থেকেই প্রশিক্ষিত মডেল ব্যবহার করে প্রশ্নের উত্তর দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত এবং দক্ষ করবে। AI চিপটির ইঞ্জিনিয়ারিং স্যাম্পেল ইতিমধ্যেই সংস্থার রিসার্চ ল্যাবে বিভিন্ন ওয়ার্কলোড পরিচালনা করছে। এর মধ্যে GPT 5.3 Codex Spark মডেলও রয়েছে।

Advertisement

OpenAI দাবি করছে, চিপটির চূড়ান্ত পারফরম্যান্সের মূল্যায়ন এখনও শেষ না হলেও, প্রাথমিক ফলাফল সন্তোষজনক। এটি আর্লি রেজাল্টে বর্তমান সময়ের অত্যাধুনিক AI চিপগুলোর তুলনায় প্রতি ওয়াটে উল্লেখযোগ্যভাবে ভাল পারফর্ম করেছে। সহজ কথায় বললে, চিপটি একই পরিমাণ বিদ্যুৎ খরচ করে আরও বেশি এআই প্রসেসিং ক্ষমতা দিতে পারবে।

একটি চিপ ডিজাইন হওয়া ও সেটিকে ম্যানুফ্যাকচারিং করার জন্য সেমিকন্ডাক্টর ফাউন্ড্রিতে পাঠানো, এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেক সময় লাগে। কিন্তু OpenAI ও Broadcom মাত্র নয় মাসে Jalapeno-এর প্রাথমিক নকশা থেকে উৎপাদন পর্যায় পর্যন্ত কাজ সম্পন্ন করেছে। সংস্থাদ্বয়ের দাবি, উচ্চ-ক্ষমতাসম্পন্ন অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট (ASIC) চিপের ক্ষেত্রে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত ডেভেলপমেন্ট সার্কেল বা উন্নয়ন চক্র।

ওপেনএআই জানিয়েছে, তাদের নিজস্ব এআই মডেল হালাপিনো চিপ তৈরির প্রক্রিয়ায় সাহায্য করেছে। এটি শুধু সংস্থার নিজস্ব ব্যবহারের জন্য তৈরি হয়নি। চিপটি বিভিন্ন ধরনের কৃত্রিম মেধার মডেলের সঙ্গে কাজ করার জন্য বানানো হয়েছে। হালাপিনো 2026 সাল থেকেই Microsoft এবং অন্যান্য পার্টনার কোম্পানি দ্বারা পরিচালিত ডেটা সেন্টারে মোতায়েন হবে।

Advertisement

OpenAI-এর লক্ষ্য Nvidia-এর মতো বাহ্যিক চিপ সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানো। সংস্থাটি নিজেদের প্রয়োজন অনুসারে ডিজাইন করে আরও দক্ষ ও সাশ্রয়ী চিপ ব্যবহার। করার দিকে জোর দিচ্ছে৷ AI ইনফারেন্স উন্নত হলে চ্যাটজিপিটি আরও দ্রুত উত্তর দিতে পারবে, কোডেক্স আরও জটিল কাজ কম সময়ে সম্পন্ন করতে পারবে, ও AI API নির্ভর পণ্য বানানো সহজ হয়ে উঠবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OpenAI, OpenAI Jalapeno, AI Chip, Broadcom
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.