এই সপ্তাহেই ধামাকা সেল নিয়ে আসছে Paytm Mall

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 সেপ্টেম্বর 2018 19:03 IST
হাইলাইট
  • মাত্র 67,900 টাকায় কেনা যাবে Samsung Galaxy Note 9 128GB ভেরিয়েন্ট
  • 13,945 টাকায় কেনা যাবে Honor 9 Lite
  • 20 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সেল

20 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে Paytm Mall ফেস্টিভ সিজন সেল।

শীঘ্রই শুরু হবে  উৎসবের সেল। আগামী  20 সেপ্টেম্বর Paytm Mall অ্যাপ থেকে শুরু হবে ফেস্টিভ সেল। তিন দিনের এই সেলে একাধিক প্রডাক্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার পাবেন গ্রাহকরা। স্মার্টফোন ও একাধিক ইলেকট্রনিক প্রোডাক্টে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়।  ফেস্টিভ সেল -এর সময় গ্রাহকরা একটি  Suzuki Gixxer বাইক জিতে নেওয়ার সুযোগ পাবেন।  এই সেলে  Samsung Galaxy Note 9, Google Pixel 2 XL, Samsung Galaxy J8, Moto G6, Redmi Note 5 Pro, Honor 9 Lite, Honor Play সহ একাধিক স্মার্টফোনে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়।

একাধিক স্মার্টফোনে থাকছে 50 শতাংশ পর্যন্ত ছাড়।  মাত্র  67,900 টাকায় কেনা যাবে  Samsung Galaxy Note 9 128GB ভেরিয়েন্ট। এর সাথেই চেক আউটের সময় NOTE9 কোড ব্যাবহার করে অতিরিক্ত  6,000 টাকা ছাড় পাওয়া যাবে। একই ভাবে মাত্র  13,945 টাকায় কেনা যাবে Honor 9  Lite। এর সাথেই  MOB2000 কোড দিয়ে পাওয়া যাবে অতিরিক্ত  2,000 টাকা ছাড়। একইভাবে অন্যান্য স্মার্টফোনেও পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়।

ইলেকট্রনিক প্রোডাক্টে পাওয়া যাবে  70 শতাংশ পর্যন্ত ছাড়। ক্যামেরা হেডফোন ও অন্যান্য অ্যাকসেসারিজে এই ছাড় মিলবে। নো কস্ট  EMI এর মাধ্যমে কেনা যাবে  Dell Inspiron 3000 সিরিজের  ল্যাপটপ।

20 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সেল। এই সেল শুরু আগেই  Paytm Mall  অ্যাপ এর ভিতরে নিজের ঠিকানা ও পেমেন্ট মেথড সেভ করে রাখলে জলদি চেক আউট করা যাবে। এর ফলে স্টক শেষ হওয়ার আগেই কিনে ফেলতে পারবেন আপনার শোঁখের প্রোডাক্ট।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Paytm, Paytm Mall
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  2. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  3. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  4. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  5. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  6. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  7. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  8. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  9. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  10. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.