ছোটো ব্যবসায়ীদের সুবিধার্থে লঞ্চ করা হয়েছে সোলার প্যানেল দ্বারা চালিত Paytm Solar Soundbox

ইলেকট্রিসিটির অনুপস্থিতিতে এবার চলবে Paytm Solar Soundbox

ছোটো ব্যবসায়ীদের সুবিধার্থে লঞ্চ করা হয়েছে সোলার প্যানেল দ্বারা চালিত Paytm Solar Soundbox

Photo Credit: Paytm

Paytm Solar Soundbox 4G সংযোগ সমর্থন করে

হাইলাইট
  • Paytm Solar Soundbox 4G সংযোগ সমর্থন করে
  • সোলার ব্যাটারিটি 2-3 ঘণ্টা সূর্যের আলোয় সম্পূর্ণ চার্জ হয়
  • ইলেক্ট্রিসিটি দ্বারা চালিত ব্যাটারিটি 10 দিন পর্যন্ত চলতে পারে
বিজ্ঞাপন

বিগত বৃহস্পতিবার Paytm ব্র্যান্ডের মালিক তথা One97 Communications-এর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে Paytm Solar Soundbox, যেটি আসলে এই বাণিজ্যিক-ভিত্তিক ডিভাইসটি সৌর শক্তিকে সমর্থন করে এবং এটি প্রচলিত বিদ্যুৎচালিত ডিভাইসগুলোর জন্য একটি পরিবেশবান্ধব বিকল্প হতে পারে। সংস্থাটি জানিয়েছে যে, ডিভাইসটির মূল লক্ষ্য ছোটো দোকানদার এবং ব্যবসায়ীরা। ডিভাইসটিতে ডুয়াল ব্যাটারী আছে এবং ডিভাইসটির উপরে একটি সোলার প্যানেল আছে। দ্বিতীয় ব্যাটারিটি ইলেক্ট্রিসিটিকে সমর্থন করে এবং যখন সোলার সিস্টেমটিতে চার্জ থাকতে না তখন ব্যাকআপ হিসেবে শক্তি প্রদান করে।

Paytm Solar Soundbox লঞ্চ হয়ে গিয়েছে:

একটি সাংবাদিক বৈঠকে কোম্পানি বলেছে যে, ডিভাইসটি পরিবেশ বান্ধবমূলক সমাধান হিসেবে উন্মোচিত হয়েছে, যেটি বিকল্প শক্তির উৎস হিসেবে কম খরচে শক্তি ব্যবহার করে। Paytm Solar Soundbox-এর মূল লক্ষ্য হলো ছোটো বাণিজ্য, হকার, কার্ট ভেন্ডার, অন্যান্য গ্রাম্য ও প্রত্যন্ত অঞ্চল, যেখানে পর্যাপ্ত ইলেক্ট্রিসিটির সুবিধা পাওয়া যায় না।

Paytm Solar Soundbox-এর উপরে একটি সোলার প্যানেল আছে, যেটি নিজে থেকেই সূর্যের আলোর নিচে ডিভাইসটিকে চার্জ করতে থাকে। যেখানে প্রধান ব্যাটারিটি সোলার শক্তিকে সমর্থন করে, সেখানে দ্বিতীয় ব্যাটারিটি ইলেকট্রিক শক্তিকে প্রাধান্য দেয়। কোম্পানি দাবি করেছে, সোলার ব্যাটারিটি সূর্যের আলোয় 2 থেকে 3 ঘণ্টা চার্জের বিনিময়ে একটি পুরো দিনের ব্যাটারী লাইফ প্রদান করে।

অন্যদিকে ইলেকট্রিক চালিত ব্যাটারিটি একবার চার্জের বিনিময়ে 10 দিন পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও Soundbox-টির সাথে Paytm QR কোড আছে। যা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং রুপে ক্রেডিট কার্ড পেমেন্ট করার জন্য স্ক্যান করা যেতে পারে।

অন্যদিকে গ্রাহকরা যাতে দোকানদারদের কাছে পেমেন্ট রেজিস্টার করতে পারে সেই জন্য ডিভাইসটিতে 4G সংযোগ ব্যবস্থা দেওয়া আছে। এছাড়াও এটিতে একটি 3W স্পিকার যুক্ত করা হয়েছে, যেটি দোকানদারদের পেমেন্ট নিশ্চিত হওয়ার পর নোটিফিকেশন দেয়। এই নোটিফিকেশনগুলি ডিভাইস সমর্থিত মোট 11-টি ভাষায় সেট করা যাবে।

পঙ্কজ চৌধুরী, অর্থ রাজ্য মন্ত্রী বলেছেন যে, “এই সাশ্রয়ী মূলের Paytm Solar Soundbox লঞ্চটি ছোটো বাণিজ্য বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যারা আছেন তাদের ক্ষমতা দেওয়ার জন্য এক প্রশংসনীয় পদক্ষেপ। এটি ভারতে স্বনির্ভর এবং পরিবেশের সচেতনতার উপর লক্ষ্যকে প্রতিফলিত করেছে।”

বিগত বছর Paytm UPI স্টেটমেন্ট ডাউনলোড নামে একটি নতুন ফিচার তাদের কনজিউমার অ্যাপে উন্মোচন করেছিল। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের বিস্তারিত ডকুমেন্ট তৈরি করতে পারে, যেখানে রেকর্ড সহ তাদের লেনদেনের ইতিহাস থাকবে। মাত্র কিছু পদক্ষেপ ব্যবহার করে এটি থেকে যেকোনো তারিখের বা পুরো আর্থিক বছরের তথ্যগুলি ডাউনলোড করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »