Paytm বায়োমেট্রিক অথেন্টিকেশন (ফিঙ্গারপ্রিন্ট ও ফেসআইডি) ও কার্ডলেস ATM উইথড্রল ফিচার চালু করেছে।
Photo Credit: Paytm
Paytm has launched biometric authentication for UPI payments and cardless ATM withdrawal
Paytm ব্যবহারকারীদের জন্য একজোড়া খুশির খবর। এবার থেকে আপনারা পিন ছাড়াই UPI-এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। দ্বিতীয় খবরটি হল কার্ডলেস ATM উইথড্রলের সুবিধা। অর্থাৎ এটিএমে ডেবিট কার্ড না ঢুকিয়েই টাকা তুলতে পারবে গ্রাহকরা। বায়োমেট্রিক অথেন্টিকেশন ফিচারের মাধ্যমে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বা ফেস আইডি (মুখ দেখিয়ে) দিয়ে যে কোনও ইউপিআই আইডি-তে টাকা ট্রান্সফার করার সুবিধা যুক্ত হয়েছে। কার্ডলেস ব্যবস্থায় ডেবিট কার্ড সঙ্গে রাখতে হবে না। সরাসরি পেটিএম অ্যাপ ব্যবহার করে টাকা তোলা যাবে। পেটিএম বলেছে, বায়োমেট্রিক অথেন্টিকেশন ফিচার Android ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও আইফোনের ফেসআইডি উভয় ক্ষেত্রে কাজ করবে। সংস্থার দাবি, তারা গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ বা অ্যাক্সেস করবে না।
পেটিএমে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন ব্যবস্থা সেটআপের জন্য করতে নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।
1. Paytm অ্যাপ খুলে প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
2. সেটিংসে যান।
3. ডিভাইস অনুসারে "পে উইথ ফিঙ্গারপ্রিন্ট" বা "পে উইথ ফেস আইডি" সিলেক্ট করুন।
4. যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বায়োমেট্রিক চালু করতে চান, সেটি সিলেক্ট করুন।
5. তারপর স্মার্টফোনের স্ক্রিনে দেখানো নির্দেশ অনুযায়ী বায়োমেট্রিক ব্যবস্থার সেটআপ সম্পূর্ণ করুন।
মনে রাখবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর গাইডলাইন অনুসারে,বায়োমেট্রিক UPI পেমেন্টে প্রত্যেক লেনদেনে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করা যাবে। তবে যারা আগের পদ্ধতিতে বেশি স্বচ্ছন্দ ছিলেন, তাদের জন্য ইউপিআই পিন অপশন চালু থাকবে।
এটিএমের ভিতরে যখন কার্ড ঢোকাতে যাবেন, তখন মনে পড়ল সেই প্লাস্টিকের ছোট বস্তু ঘরের টেবিলের উপর রেখে এসেছেন। অগত্যা আবার বাড়ি ছোটা। কিন্তু ফোনে পেটিএম থাকলে সেই ঝক্কি আর পোহাতে হবে না। এখন কার্ড ছাড়াই ATM থেকে টাকা তোলার পদ্ধতি খুব সহজ।
1. প্রথমেই আপনাকে পেটিএম ইউপিআই-এর সাথে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে।
2. এটিএমে গিয়ে "ইউপিআই ক্যাশ উইথড্রল" অপশন নির্বাচন করুন।
3. টাকার অঙ্ক সিলেক্ট করুন।
4. মেশিনের স্ক্রিনে দেখানো QR কোড পেটিএম দিয়ে স্ক্যান করুন।
5. তারপর UPI পিন দিয়ে ভেরিফাই করুন।
ভেরিফিকেশন সম্পন্ন হলে ATM থেকে সঙ্গে সঙ্গে টাকা বেরিয়ে আসবে। তবে একবার 10,000 টাকার বেশি তোলা যাবে না। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) পয়লা এপ্রিল থেকে সব ধরনের ডিজিটাল পেমেন্টে নতুন টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন নিয়ম কার্যকর করেছে। নতুন ব্যবস্থায় শুধু ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে। গ্রাহকদের দু'টি আলাদা ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করতে হবে। সেটি পিন, পাসওয়ার্ড, সিকিওর টোকেন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেসআইডি হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Xiaomi 18 Fold With Xring O3 Chip Allegedly Surfaces on Geekbench Ahead of Launch
Samsung Galaxy S27 Series May Get Scam Detection Alongside Galaxy S25 Series, and Older Flagships