Jio ভারতের প্রথম নিজস্ব AI প্ল্যাটফর্ম আনছে, বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 জানুয়ারী 2026 12:53 IST
হাইলাইট
  • Jio মাতৃভাষায় নতুন AI প্ল্যাটফর্ম চালু করবে
  • Reliance জামনগরে AI-রেডি ডেটা সেন্টার গড়ে তুলছে
  • Jio-এর AI পরিষেবা মানুষকে আরও দক্ষ করে তুলবে

Jio working on a people-first artificial intelligence (AI) platform for India

ভারত সহ বিশ্বজুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির রমরমা। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ক্রমশ বদলে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবন ও কাজ করার পদ্ধতি। কিন্তু AI পরিষেবার জন্য আমজনতাকে বিদেশি সংস্থাগুলির উপরে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। যে কোনও কাজে AI-এর সম্পূর্ণ সহায়তা পেতে প্রয়োজন পাশ্চাত্য ভাষার। তবে আমজনতা যাতে মাতৃভাষায় ও নিজের ডিভাইসে দৈনন্দিন কাছে এআই ব্যবহার করতে পারে, তার জন্য বড় উদ্যোগ নিচ্ছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর Reliance সংস্থার অধীনস্থ Jio সম্পূর্ণ মেড-ইন-ইন্ডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে।

Reliance Jio নতুন AI প্ল্যাটফর্ম চালু করবে 

রিলায়েন্স জিও শীঘ্রই একটি পিপল-ফার্স্ট AI প্ল্যাটফর্ম চালু করতে চলেছে, যা ভারতে তৈরি, ভারত এবং সমগ্র বিশ্বের জন্য। মুকেশ আম্বানির মতে, সেই AI পরিষেবা নিজের মাতৃভাষায় ব্যবহার করা যাবে। অর্থাৎ ইংরেজি ভাষায় সড়গড় না হলেও চলবে। এটি সাধারণ মানুষের কথা মাথায় রেখে বানানো হচ্ছে। এই পরিষেবা নিত্যদিনের কাজকে সহজ ও দ্রুত করতে সাহায্য করবে।

Advertisement

রিলায়েন্স কর্তা রবিবার রাজকোটে অনুষ্ঠিত ভাইব্রান্ট গুজরাত রিজিওনাল কনফারেন্সে জানিয়েছেন যে, গুজরাতের জামনগরে গড়ে ওঠা আসন্ন এআই ডেটা সেন্টার (তথ্যকেন্দ্র) ব্যবহারের মাধ্যমে একটি এআই ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম তৈরি করবে।

আম্বানি আরও বলেছেন, "আমরা জামনগরে ভারতের সবচেয়ে বড় এআই-প্রস্তুত ডেটা সেন্টার গড়ে তুলছি, যার লক্ষ্য প্রত্যেক ভারতীয়র কাছে সাশ্রয়ী এআই পরিষেবা পৌঁছে দেওয়া। জিও এমন একটি এআই ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম তৈরি করবে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক স্বাচ্ছন্দে নিজের মাতৃভাষায় এআই ব্যবহার করতে পারবে। এর ফলে তারা আরও উৎপাদনশীল ও দক্ষ হয়ে উঠবে।"

গুজরাতের জন্য বড়সড় লগ্নির পরিকল্পনার কথাও জানিয়েছেন আম্বানি। তিনি বলেছেন, রিলায়েন্স বিগত পাঁচ বছরে 3.5 ট্রিলিয়ন (3.5 লক্ষ কোটি) টাকা লগ্নি করেছে। আগামী পাঁচ বছরে 7 ট্রিলিয়ন (7 লক্ষ কোটি) বিনিয়োগের চিন্তাভাবনা করছে রিলায়েন্স। লগ্নির প্ল্যান ঘোষণার পর মুকেশ আম্বানি বলেছেন, বিশ্ব খুব দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তবে তিনি আশ্বস্ত করে জানান, ভারতের ক্ষেত্রে স্বস্তির বিষয় হল — এই সমস্ত প্রতিবন্ধকতা দেশের সাধারণ মানুষকে ক্ষতি করতে পারবে না।

Advertisement

এছাড়াও, রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ভাইব্রান্ট গুজরাত রিজিওনাল কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে জানান, স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে এতটা আশা এবং আত্মবিশ্বাস একসঙ্গে দেখা যায়নি, যতটা এখন প্রত্যক্ষ করা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance, Jio, AI, Artificial Intelligence, Mukesh Ambani
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  2. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  3. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  4. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  5. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  6. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  7. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  8. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  9. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  10. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.