Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 এপ্রিল 2026 12:14 IST
হাইলাইট
  • টিম কুক প্রায় 15 বছর পর অ্যাপলের CEO পদ থেকে অবসর নিচ্ছেন
  • জন টার্নাস আগামী সেপ্টেম্বর তাঁর হাত থেকে CEO-এর দায়িত্ব নেবেন
  • কুকের নেতৃত্বে Apple-এর বাজারমূল্য 350 বিলিয়ন ডলার থেকে 4 ট্রিলিয়ন হয়েছে

Tim Cook will move into a new role as Apple’s executive chairman in September

Photo Credit: Apple

প্রায় 15 বছর পর অ্যাপলের (Apple) সিইও (CEO) পদ থেকে অবসর নিচ্ছেন টিম কুক (Tim Cook)। আগামী পয়লা সেপ্টেম্বর তিনি দায়িত্ব হস্তান্তর করবেন উত্তরসূরী জন টার্নাসের (John Turnus) কাছে। 2011 সালে স্টিভ জবসের পর অ্যাপলের দায়িত্ব নেন কুক। তখন অনেকেই মনে করেছিলেন যে, স্টিভের জায়গা পূরণ করা অসম্ভব। কিন্তু বিগত 14 বছর 7 মাস শুধুমাত্র সিইও পদের দায়িত্ব সামলাননি কুক, অ্যাপলকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থায় পরিণত করতে বড় ভূমিকা নিয়েছেন। তাঁর আমলে 350 বিলিয়ন ডলার থেকে সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে 4 ট্রিলিয়ন ডলারে। 2011 সালে অ্যাপলের মুনাফা ছিল 108 বিলিয়ন ডলার। সেটা 2025-এ 416 বিলিয়নে পৌঁছেছে।

কুকের নেতৃত্বে Apple নতুন নতুন পণ্য বিভাগে প্রবেশ করেছে। বাজারে এনেছে Apple Watch, AirPods, ও Apple Vision Pro। এছাড়াও, সার্ভিসের ব্যবসাও দ্রুত বেড়েছে, যার মধ্যে রয়েছে iCloud, Apple Pay, Apple TV+, ও Apple Music। এছাড়াও, সবচেয়ে বড় রূপান্তর ঘটেছে কোম্পানির নিজস্ব চিপসেটে। ম্যাক আগে ইন্টেল প্রসেসর ব্যবহার করতো, কিন্তু এখন সেগুলো নিজস্ব M সিরিজের চিপসেটে চলে।

Advertisement

জন টার্নাস কে?

65 বছরের টিম কুকের হাত থেকে ব্যাটন নিজের হাতে তুলে নেবেন 50 বছরের জন টার্নাস, যিনি 2001 সাল থেকে টেক জায়ান্টটির সঙ্গে যুক্ত। টার্নাসের ট্রাক রেকর্ড যথেষ্ট সমীহ করার মতো। Apple-এর হার্ডওয়্যার বিভাগের দায়িত্ব দক্ষতার সাথে সামলেছেন তিনি। তাঁকে আইপ্যাড এবং এয়ারপডসের মতো ডিভাইস বাজারে সফলভাবে প্রতিষ্ঠা করার জন্য কৃতিত্ব দেওয়া হয়।

Mac কম্পিউটারের পুনরুজ্জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কোম্পানির নতুন প্রজন্মের ম্যাক ডিভাইসের পারফরম্যান্স ও ডিজাইনে যে উন্নতি দেখা গেছে, তার পিছনে টার্নারের অবদান অনস্বীকার্য। তবে টিম কুক সিইও পদ ছাড়লেও একেবারে বিদায় নিচ্ছেন না। তিনি অ্যাপলের এক্সিকিউটিভ (নির্বাহী) চেয়ারম্যান হিসেবে যুক্ত থাকবেন।

প্রসঙ্গত, টিম কুক 1998 সালে অ্যাপলে যোগ দেন৷ সেখানে কাজ করার আগে অল্প সময়ের জন্য কম্প্যাকের কর্পোরেট ম্যাটেরিয়ালসের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তার আগে প্রায় এক দশক তথ্যপ্রযুক্তি জায়েন্ট আইবিএম-এ কাটিয়েছেন। অ্যাপলে যোগ দিয়েই তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস-এর দায়িত্ব নেন।

Advertisement

টিম কুক 2005 সালে Apple-এর COO হন৷ জবসের স্বাস্থ্যের অবনতির কারণে ধীরে ধীরে কুকের হাতে নেতৃত্বের দায়িত্বভার আসে। 2011 সালের আগস্টে স্টিভ জানান, তিনি আর CEO পদে থাকতে পারবেন না। তিনি নিজের উত্তরসূরী হিসেবে CEO পদে কুকের নাম সুপারিশ করেন। 14 বছরের বেশি সময় পর অ্যাপলের পরিচালনার দায়িত্ব নতুন বসের হাতে যাচ্ছে। টার্নাসের সামনে এখন জবস এবং কুকের লিগ্যাসি ধরে রাখা বড় চ্যালেঞ্জ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple CEO, Tim Cook, John Ternus
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.