Apple Ceo

Apple Ceo - ख़बरें

  • স্টিভ জোবসের গ্যারাজ থেকে 4 ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য, বড় কর্তাদের হাত ধরে Apple-এর ওঠানামার গল্প
    অ্যাপলের ইতিহাসে প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন মাইকেল স্কট। দ্বিতীয় সিইও মাইকেল মার্ককুলা। তিনি তরুণ স্টিভ জোবস ও স্টিভ ওজনিয়াকের গাইড হিসেবেও পরিচিত ছিলেন। অ্যাপলে প্রথম বড় বিনিয়োগ থেকে শুরু করে ম্যানেজারের সাপোর্ট, সবেতেই তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তৃতীয় সিইও জন স্কুলিকে পেপসি থেকে অ্যাপলে আসতে রাজি করান জোবসই। কিন্তু দু'জনের মধ্যে ক্ষমতা নিয়ে সংঘাত বাঁধতে বেশি সময় লাগেনি। 1997 সালে পঞ্চম সিইও অ্যামেলিওর নেতৃত্বে বিপুল ক্ষতির সম্মুখীন হয় কোম্পানি। ততদিনে স্টিভ জোবসের নামডাক বেড়েছে। জোবস অ্যাপলের বোর্ডকে বোঝান, অ্যামেলিও দায়িত্ব পালনের উপযুক্ত নন। বৈঠকের এক সপ্তাহ পরেই জোবস ইন্টেরিম সিইও হিসেবে দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে অ্যাপলের নতুন অধ্যায় শুরু হয়৷। আজকের দিনে Apple যে জায়গায় দাঁড়িয়ে, তা জোবস না থাকলে সম্ভব হত না। টিম কুকের সময়ে 2018 সালের আগস্টে বিশ্বের প্রথম ট্রিলিকন ডলার বাজারমূল্যের কোম্পানির খেতাব পায় Apple। এখন সেই মার্কেট ভ্যালু 4 ট্রিলিয়নের বেশি। কুককে বিশ্বের অন্যতম সফল টেক সিইও হিসেবে গণ্য করা হয়। পয়লা সেপ্টেম্বর থেকে Apple-এর চিফ এগজিকিউটিভ অফিসার পদে দায়িত্ব নিয়েছেন জন টার্নাস।
  • Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
    ফিল সিলার তাঁর দায়িত্ব কমিয়ে আনছেন। তিনি আর App Store পরিচালনা করবেন না। Apple-এর প্রোডাক্ট লঞ্চ ইভেন্টগুলিরও তদারকি থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে তিনি কোম্পানি ছেয়ে অন্য কোথাও যাচ্ছেন না। কম দায়িত্ব নিয়ে অ্যাপলের অন্য প্রকল্পে কাজ করবেন। তিনি টানা 29 বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে অ্যাপলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। 2020 সাল পর্যন্ত সংস্থার মার্কেটিং চিফ ছিলেন। অ্যাপ স্টোরের দায়িত্ব এডি কিউ-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। সিলারের ডেপুটি নোলা ওয়েনস্টেইন অ্যাপলের ইভেন্ট টিমের দায়িত্ব নিতে চলেছেন।
  • এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
    জন টার্নাস 2021 সাল থেকে Apple-এর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দয়িত্বে। আইফোন, আইপ্যাড, ও ম্যাকবুক-সহ বিভিন্ন পণ্যের যান্ত্রিক দিক দেখাশোনার গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেপ্টেম্বর 9 আত্মপ্রকাশ করবে iPhone 18 Pro সিরিজ এবং ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন। ফলে এখন টার্নাসের সামনে অগ্নিপরীক্ষা। টার্নাসের বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, তিনি কীভাবে এআই ক্ষেত্রে অ্যাপলকে পথ দেখাবেন ও সিরি এবং অ্যাপল ইন্টেলিজেন্সকে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুত করেন।
  • Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
    Apple-এর প্রোডাক্টের দাম ভারতে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল। MacBook, iPad, Apple TV, ডেস্কটপ Mac, ও HomePod-এর মতো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। 13 ইঞ্চির MacBook Air 4 M5 চিপ মডেলের দাম এখন 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে আগে দাম ছিল 1,19,900 টাকা। M5 Max ভ্যারিয়েন্টের দাম সর্বাধিক 1 লক্ষ টাকা বেড়েছে। CEO টিম কুক বলেছিলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে দাম অপরিবর্তিত রাখা আর সম্ভব নয়। তিনি এর পিছনে প্রধান কারণ হিসেবে বিশ্বজুড়ে মেমোরি চিপের ক্রমবর্ধমান দামের কথা উল্লেখ করেছিলেন।
  • Telegram: ফোন খুলতে হবে না, হাতের কব্জি থেকে হবে চ্যাট, টেলিগ্রামের নতুন চমক
    Telegram CEO পাভেল দুরভ অ্যাপল ওয়াচের জন্য নেটিভ বা পূর্ণাঙ্গ অ্যাপ নিয়ে আসার কথা জানিয়েছেন।ফলে Apple Watch ব্যবহারকারীরা স্মার্টফোন না খুলে সরাসরি ঘড়ির মাধ্যমে টেলিগ্রামে চ্যাট করার সুবিধা মিলবে। বার্তা আদান-প্রদান করা ও ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা পাবেন। এমনকি, টেলিগ্রামে স্টিকার দেখা, GIF ও ভিডিও প্লে করা, এবং নিজের অবস্থান শেয়ার করতে পারবেন। বর্তমানে স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, অ্যাপল ওয়াচও ঠিক একই ফিচার্স অফার করবে।
  • Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI
    অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স 2026 ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে। কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম iOS 27, iPadOS 27, watchOS 27, tvOS 27, ও visionOS 27 নামে আত্মপ্রকাশ করতে পারে। এছাড়াও, AI-চালিত নতুন Siri লঞ্চ হওয়ার সম্ভাবনা।
  • Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
    টিম কুক অ্যাপলকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থায় পরিণত করতে বড় ভূমিকা নিয়েছেন। তাঁর আমলে 350 বিলিয়ন ডলার থেকে সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে 4 ট্রিলিয়ন ডলারে। 2011 সালে অ্যাপলের মুনাফা ছিল 108 বিলিয়ন ডলার। সেটা 2025-এ 416 বিলিয়নে পৌঁছেছে। কুকের নেতৃত্বে Apple নতুন নতুন পণ্য বিভাগে প্রবেশ করেছে। বাজারে এনেছে Apple Watch, AirPods, ও Apple Vision Pro। এছাড়াও, সার্ভিসের ব্যবসাও দ্রুত বেড়েছে, যার মধ্যে রয়েছে iCloud, Apple Pay, Apple TV+, ও Apple Music।

Apple Ceo - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »