Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI

Apple-এর WWDC 2026 আজ জুন 8 ভারতীয় সময় রাত 10:30টা থেকে শুরু হচ্ছে।

Apple-এর WWDC সম্মেলনের উদ্বোধন আজ, ChatGPT-এর মতো আসতে পারে Siri AI

Photo Credit: Unsplash / Laurenz Heymann

WWDC 2026 willl begin today at 10 am PT (10:30 pm IST)

হাইলাইট
  • Apple-এর ডেভেলপার কনফারেন্স WWDC 2026-এ নজর গোটা বিশ্বের
  • আজ নতুন Siri AI ও iOS 27 আত্মপ্রকাশ করতে পারে
  • CEO হিসেবে টিম কুকের এটাই শেষ WWDC
বিজ্ঞাপন

প্রযুক্তিপ্রেমীদের উৎসাহ বাড়িয়ে আজ ঘটা করে উদ্বোধন হবে Worldwide Developer Conference (WWDC) 2026। Apple-এর বার্ষিক ডেভেলপার কনফারেন্সে এখন নজর গোটা বিশ্বের। সফটওয়্যার ও AI নিয়ে নতুন কী ঘোষণা হয়, সে দিকেই চোখ অনুরাগীদের। CEO হিসেবে টিম কুকের এটাই শেষ WWDC। আগামী সেপ্টেম্বর থেকে মার্কিন টেক জায়ান্টটির নতুন বস হচ্ছেন জন টার্নাস। কনফারেন্স শুরুর আগেই একাধিক জল্পনা চলছে, যার মধ্যে iPhone, iPad, ও Mac-এর জন্য নতুন OS ভার্সন রয়েছে। আজ Siri নিয়ে বড় ঘোষণা আসতে পারে। দুই  বছর আগে Apple আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত উন্নত Siri আনার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত হতে পারে আজই।

Apple WWDC 2026 কোথায় ও কখন দেখা যাবে

অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স 2026 ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অ্যাপল পার্কে স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। ইভেন্ট জুন 8 থেকে জুন 12 পর্যন্ত চলবে৷ ভারতীয় সময় রাত 10:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। লাইভস্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখা যাবে। অনুষ্ঠান অ্যাপল টিভি অ্যাপ, অ্যাপল ডেভেলপার  অ্যাপ, অ্যাপল ডেভেলপার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার হবে।

এছাড়াও, আপনি নিচে এম্বেড করা ভিডিওতে ক্লিক করে অনুষ্ঠান দেখতে পারবেন। কী-নোট স্পিকারদের মধ্যে বর্তমান CEO টিম কুক থাকবেন। Apple তাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে আসতে চলা নতুন ফিচার, পরিবর্তন, এবং ডেভেলপমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

কোম্পানির নতুন অপারেটিং সিস্টেম iOS 27, iPadOS 27, watchOS 27, tvOS 27, ও visionOS 27 নামে আত্মপ্রকাশ করতে পারে। তবে সবচেয়ে বড় চমক হতে পারে সিরি। AI প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বছর দুয়েক আগে আপগ্রেডের প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেনি টেক জায়ান্টটি। 

নতুন সংস্করণের সিরি শুধু ভয়েস অ্যাসিস্ট্যান্টে সীমাবদ্ধ না থেকে একটি পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের মতো কাজ করবে বলে শোনা যাচ্ছে। ব্যবহারকারী শুধু ভয়েস কমান্ড দেওয়ার পরিবর্তে স্বাভাবিক ভাষায় জটিল প্রশ্ন রাখতে পারবেন। এটি ChatGPT ও Gemini-এর মতো বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  2. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  3. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  4. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  5. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  6. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  7. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  8. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  9. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  10. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »