John Ternus

John Ternus - ख़बरें

  • Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
    ফিল সিলার তাঁর দায়িত্ব কমিয়ে আনছেন। তিনি আর App Store পরিচালনা করবেন না। Apple-এর প্রোডাক্ট লঞ্চ ইভেন্টগুলিরও তদারকি থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে তিনি কোম্পানি ছেয়ে অন্য কোথাও যাচ্ছেন না। কম দায়িত্ব নিয়ে অ্যাপলের অন্য প্রকল্পে কাজ করবেন। তিনি টানা 29 বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে অ্যাপলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। 2020 সাল পর্যন্ত সংস্থার মার্কেটিং চিফ ছিলেন। অ্যাপ স্টোরের দায়িত্ব এডি কিউ-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। সিলারের ডেপুটি নোলা ওয়েনস্টেইন অ্যাপলের ইভেন্ট টিমের দায়িত্ব নিতে চলেছেন।
  • এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
    জন টার্নাস 2021 সাল থেকে Apple-এর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দয়িত্বে। আইফোন, আইপ্যাড, ও ম্যাকবুক-সহ বিভিন্ন পণ্যের যান্ত্রিক দিক দেখাশোনার গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেপ্টেম্বর 9 আত্মপ্রকাশ করবে iPhone 18 Pro সিরিজ এবং ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন। ফলে এখন টার্নাসের সামনে অগ্নিপরীক্ষা। টার্নাসের বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, তিনি কীভাবে এআই ক্ষেত্রে অ্যাপলকে পথ দেখাবেন ও সিরি এবং অ্যাপল ইন্টেলিজেন্সকে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুত করেন।
  • Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সাম্রাজ্যের নতুন বস কে?
    টিম কুক অ্যাপলকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থায় পরিণত করতে বড় ভূমিকা নিয়েছেন। তাঁর আমলে 350 বিলিয়ন ডলার থেকে সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে 4 ট্রিলিয়ন ডলারে। 2011 সালে অ্যাপলের মুনাফা ছিল 108 বিলিয়ন ডলার। সেটা 2025-এ 416 বিলিয়নে পৌঁছেছে। কুকের নেতৃত্বে Apple নতুন নতুন পণ্য বিভাগে প্রবেশ করেছে। বাজারে এনেছে Apple Watch, AirPods, ও Apple Vision Pro। এছাড়াও, সার্ভিসের ব্যবসাও দ্রুত বেড়েছে, যার মধ্যে রয়েছে iCloud, Apple Pay, Apple TV+, ও Apple Music।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »