পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে

অক্টোবর 1 থেকে ভারতে এসি, টিভি, ওয়াশিং মেশিন, এবং ফ্রিজ-সহ বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ছে।

পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে

Photo Credit: Samsung

AC prices are set to rise 5-8 per cent

হাইলাইট
  • অক্টোবর 1 থেকে এসি, টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের দাম বাড়ছে
  • এয়ার কন্ডিশনারের সর্বোচ্চ 8 শতাংশ মূল্যবৃদ্ধি হতে পারে
  • তামা ও নানা কাঁচামালের দাম বাড়ার ফলে বৈদ্যুতিন পণ্য কেনার খরচ বাড়ছে
বিজ্ঞাপন

পুজো সেলে কম দামে এসি, টিভি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা করছিলেন? এখন সে গুড়ে বালি। অক্টোবর থেকে বৈদ্যুতিন সরঞ্জামের দাম বৃদ্ধি পেতে চলেছে। নির্মাতারা এয়ার কন্ডিশনার, টেলিভিশন, রেফ্রিজারেটর, ও কাপড় পরিষ্কার করার মেশিনের দাম 5 থেকে 8 শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে। অক্টোবর 1 থেকে নতুন দাম কার্যকর হবে। এক দিকে বৈদ্যুতিন যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহৃত তামা, স্টিল, এবং ক্রুড ওয়েল থেকে তৈরি বিভিন্ন কাঁচামালের দাম উর্দ্ধমুখী। অন্য দিকে, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে ডলারের তুলনায় টাকা ক্রমশ দুর্বল হচ্ছে। এই দুইয়ের প্রভাবে বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ার খবরে আমজনতার কপালে চিন্তার ভাঁজ।

অক্টোবর 1 থেকে মহার্ঘ হচ্ছে AC, TV, ফ্রিজ, ও ওয়াশিং মেশিন 

Amazon ও Flipkart-এর ফেস্টিভ সেল শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। ফলে এবারের সেলে যে পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হবে, তার একটা বড় অংশ বাড়তি খরচ মেটাতেই চলে যাবে। সেই কারণে ক্রেতাদের আদতে ঠিক কতটা সাশ্রয় হবে, সেটা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। রিপোর্ট বলছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র 5 থেকে 8 শতাংশ দামি হতে চলেছে।

এছাড়াও, কিছু সংস্থা ওয়াশিং মেশিন, ফ্রিজ, ও এলইডি টিভির দাম 3 থেকে 4 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছু কোম্পানি মূল্যবৃদ্ধির প্রভাব পর্যালোচনা করে ধীরে চলো নীতি নিয়েছে। কিছু ব্র্যান্ড মনে করছে, এই মূল্যবৃদ্ধির ফলে উৎসবের মরসুমে বিক্রিবাটায় প্রভাব পড়তে পারে। আবার অন্য কোম্পানিদের মতে, দাম বাড়ালেও তার প্রভাব হবে সীমিত। কারণ ডিলার ও ডিস্ট্রিবিউটররা অগাস্ট ও সেপ্টেম্বরে প্রি-বাইং স্কিমের মাধ্যমে পুরনো দামে কেনা প্রচুর বৈদ্যুতিন পণ্য মজুত করে রেখেছেন।

ব্লু স্টার, গোদরেজ, হায়ার, ও ডেইকিন-এর মতো প্রথম সারির সংস্থা ইতিমধ্যেই 4 থেকে 10 শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর কথা জানিয়েছে। প্যানাসনিক বলেছে, তারা মূল্যবৃদ্ধি সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করবে। উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার বাড়ছে বৈদ্যুতিন সরঞ্জামের দাম।

গোদরেজ এন্টারপ্রাইজ গোষ্ঠীর অ্যাপ্লায়েন্স ব্যবসার হেড ও ভাইস প্রেসিডেন্ট কমল নন্দী বলেছেন, "কাঁচামালের দাম শেষবার মূল্যবৃদ্ধির পর এখন 8 থেকে 10 শতাংশ বেড়েছে। ফলে আরও এক দফায় পণ্যের দাম বাড়ানো অনিবার্য হয়ে উঠেছে। তবে কোন সংস্থা কবে থেকে ক্রেতাদের উপর বাড়তি খরচ চাপাবে, সেটা তাদের উপর নির্ভর করছে।"

তিনি যোগ করেন, ডিলার ও বিপণীগুলির কাছে পুরনো দামে কেনা পণ্য মজুত রয়েছে। ফলে আগের দামে কেনা পণ্য আরও এক থেকে দেড় মাস বাজারে সরবরাহ করা সম্ভব হবে। তাই দীপাবলি পর্যন্ত সমস্যা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তারপর মূল্যবৃদ্ধি কার্যকর হতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »