WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 জুন 2026 21:31 IST
হাইলাইট
  • WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হচ্ছেন কুনাল শাহ
  • তিনি ভারতীয় ফিনটেক সংস্থা ক্রেডের প্রতিষ্ঠাতা
  • Meta ক্রেডের সিরিজ H ফান্ডিং রাউন্ডে 900 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে

CRED founder Kunal Shah becomes the global head of WhatsApp

Photo Credit: Unsplash / Mariia Shalabaieva

WhatsApp-এর নতুন বস হলেন এক ভারতীয়। ফিনটেক সংস্থা ক্রেডের (Cred) প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কুণাল শাহ (Kunal Shah) মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাল হেড পদে দায়িত্ব নিতে চলেছেন। তিনি 2019 সাল থেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির নেতৃত্ব দেওয়া উইল ক্যাথকার্টের পরিবর্তে ওই পদে বসছেন। এটি বিশ্বের অন্যতম হাই-প্রোফাইল নেতৃত্বের রদবদল। বর্তমানে সিলিকন ভ্যালিতে একের পর এক শীর্ষস্থানীয় সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয়রা। কুণাল শাহের নিয়োগ এমন সময়ে হল, যখন WhatsApp শুধু বার্তা দেওয়া-নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাপটি পেমেন্ট, বিজনেস প্ল্যাটফর্ম, ও কৃত্রিম মেধার ক্ষেত্রে পরিষেবা বিস্তৃত করছে।

কুণাল শাহ হলেন হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাল হেড

মার্ক জাকারবার্গের মেটা প্ল্যাটফর্ম ক্রেডের সিরিজ H ফান্ডিং রাউন্ডে 900 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8,550 কোটি টাকার সমান। এই ডিলের ফলে ক্রেডের সিইও পথ থেকে সরে দাঁড়াবেন কুণাল। তিনি মেটার বৈশ্বিক নেতৃত্ব দলে যোগদান করবেন এবং হোয়াটসঅ্যাপের নতুন গ্লোবাল হেড পদে দায়িত্ব নেবেন।

কুণাল একাধারে যেমন একজন ভারতীয় উদ্যোগপতি, তেমনই এঞ্জেল ইনভেস্টর হিসেবে স্টার্টআপের জগতে অন্যতম পরিচিত মুখ। 2021 সালের তথ্য অনুসারে, দুইশোর বেশি সংস্থায় লগ্নি করেছেন তিনি, যার মধ্যে Razorpay ও BharatPe-এর নাম রয়েছে। 2010 সালে তিনি সন্দীপ ট্যান্ডনকে সঙ্গে নিয়ে অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম FreeCharge প্রতিষ্ঠা করেন, যার ব্যবসায়িক মডেলের ভিত্তি ছিল PaisaBack। এই সংস্থাটিও 2009 সালে চালু করেছিলেন শাহ।

অন্য দিকে, ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সুবিধা আর তার বিনিময়ে ক্যাশব্যাক, ক্রেড কয়েন, ও এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট-সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে জনপ্রিয় হয়ে ওঠে Cred। গত বছর ফিনটেক সংস্থাটির বাজারমূল্য ছিল 3.5 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ক্রেডের 17 মিলিয়নের বেশি মেম্বার রয়েছেন। হোয়াটসঅ্যাপে যোগদান করলেও ক্রেডে নিজের অংশীদারিত্ব বজায় রেখেছেন কুণাল।

মেটার চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস ক্রক্স কুণাল শাহের ভূয়সী প্রশংসা করে বলেছেন,"কুণালকে নির্বাচনের অন্যতম কারণ হল প্রোডাক্ট সম্পর্কে তাঁর গভীর ধারণা এবং দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপকে কীভাবে বিশ্বের মানুষের জন্য আরও উপযোগী করে তোলা যায়, সে বিষয়ে তাঁর স্পষ্ট দৃষ্টিভঙ্গী। শাহ ভারতের অন্যতম সম্মানিত উদ্যোক্তা৷ হোয়াটঅ্যাপের পরবর্তী উন্নয়ন পর্যায়ে তাঁকে পাওয়া মেটার জন্য সৌভাগ্যের বিষয়।"

কুণাল দায়িত্ব থেকে অব্যাহতি থেকে নেওয়ার পর মিতেন সম্পতকে অর্ন্তবর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি 2020 থেকে ক্রেডের স্ট্রাটেজি ও ফাইন্যান্স বিভাগ তদারকির দায়িত্বে আছেন। ক্রেড শেয়ারবাজারে নিছেদের তালিকাভুক্তি (IPO) করার পরিকল্পনার দিকেও এগোচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Cred, Kunal Shah, Will Cathcart, Meta
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  2. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  3. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  4. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  5. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  6. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  7. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  8. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  9. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  10. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.