ভারী বৃষ্টির সময় লক্ষ লক্ষ জলের ফোঁটা বেতার তরঙ্গ ডিভাইসে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
Photo Credit: Unsplash/Dave Weatherall
বর্ষায় ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণ ও সহজ প্রতিকার
বছরের অন্যান্য সময় সমস্যাটা না থাকলেও বর্ষাকাল এলেও বিষয়টি নিয়ে ভোগান্তি শুরু হয়ে যায়। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি স্লো হয়ে যায়। ভিডিও থেমে যাওয়া, ওয়েবসাইট খুলতে দেরি বা অনলাইন গেম আটকে যাওয়ার মতো সমস্যায় ভুগতে হয়। এর জন্য বৃষ্টিকে ভিলেন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারনেটের স্পিড কমে যাওয়ার পিছনে সত্যিই কি বর্ষার কোনও ভূমিকা আছে নাকি অন্য কোনও কারণ? এই সময় নেট স্লো চললে আগের মতো গতি ফিরে পাবেন কীভাবে? সেই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর রইল আজকের এই প্রতিবেদনে।
মোবাইল নেটওয়ার্ক রেডিও সিগন্যালের মাধ্যমে কাজ করে। অন্য দিকে, Wi-Fi ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির এতটা ক্ষমতা নেই যে মোবাইল ইন্টারনেট বা ওয়াই-ফাই স্পিডের গতি কমাতে পারবে। তবে ভারী বৃষ্টির সময় লক্ষ লক্ষ জলের ফোঁটা বেতার তরঙ্গ ডিভাইসে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
প্রবল বৃষ্টি, বজ্রপাত, ঝড়, ও খারাপ আবহাওয়া নেটওয়ার্কের পরিকাঠামোয় সমস্যা তৈরি করতে পারে। ফলে শুধুমাত্র বৃষ্টির ফোঁটায় ইন্টারনেট দুর্বল হয় না। ফাইবার লাইন, স্থানীয় কেবল বা নেটওয়ার্কে সমস্যা হলে গতি কমতে পারে। অর্থাৎ, খারাপ আবহাওয়ার কারণে নেটওয়ার্কে সমস্যা স্পিড স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ।
বর্ষার সময় মানুষ ইনডোর জায়গায় বেশি সময় কাটায়। ফলে অবসর সময়ে ইন্টারনেট ব্যবহারও বেড়ে যায়। এর প্রভাব সরাসরি নেটওয়ার্কের উপর পড়ে। একই এলাকার অনেক মানুষ যদি একসঙ্গে ভিডিও দেখেন, অনলাইন গেম খেলেন বা সোশ্যাল মিডিয়া চালাতে থাকেন, তাহলে লোকাল মোবাইল টাওয়ারের উপর লোড বেড়ে যায়। তাই অতিরিক্ত লোডের কারণে কিছু ইউজার স্লো ইন্টারনেট প্রত্যক্ষ করতে পারেন।
কয়েকটি সহজ উপায় অনুসরণ করলেই অনেক ক্ষেত্রে Wi-Fi সম্পর্কিত সমস্যার সহজ সামাধান সম্ভব। যেমন, রাউটার 24/7 চালু থাকলে পারফরম্যান্স কমে যেতে পারে। তাই এই সময় সপ্তাহে অন্তত দুই বা তিনবার রাউটার বন্ধ করে কয়েক মিনিট অপেক্ষা করুন। তারপর আবার চালু করুন।
রাউটার ঘরের মাঝামাঝি বা এমন উঁচু জায়গায় রাখুন, যেখান থেকে সিগন্যাল বাড়ির সর্বত্র সহজে ছড়িয়ে পড়তে পারে। মোটা দেওয়াল, লোহার আলমারি, বা ফ্রিজের কাছে রাখলে সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও, আরও একটি কার্যকর উপায় হল, রাউটারের সফটওয়্যার আপডেট করা। অনেকে বছরের পর বছর ধরে ব্যবহার করলেও, ফার্মওয়্যার আপডেট করতে ভুলে যান। নতুন আপডেট ইনস্টল করলে প্রযুক্তিগত ত্রুটি দূর হওয়ার পাশাপাশি, Wi-Fi স্পিড বাড়তে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
ChatGPT Finances Now Available on Mac, Lets Users Track Spending, Savings and More