রাউটারের উপর কয়েন রাখলে ইন্টারনেটের গতি বেড়ে যাওয়ার দাবির পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
Photo Credit: Unsplash/Dreamlike Street
The truth behind the viral Wi-Fi Router internet boost trick
যাদের বাড়িতে WiFi রাউটার আছে, তারা ইন্টারনেটের স্পিড বাড়াতে অনেক কৌশল অবলম্বন করেন। নেটের গতি বৃদ্ধি করার প্রচুর টিপস আজকাল ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি দাবি করা হচ্ছে, রাউটারের উপর একটা কয়েন রাখলে ইন্টারনেটের স্পিড নাকি হু হু করে বাড়বে। শুনতে সহজ মনে হওয়ার কারণে অনেকেই সত্যতা যাচাই না করে রাউটারের উপর পাঁচ বা দশ টাকার কয়েন রেখে দিচ্ছেন। কিন্তু এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷ উল্টে কয়েন রাখলে রাউটারের বড় ক্ষতি হতে পারে। শর্টকার্ট ফলো করতে গিয়ে যন্ত্রের বিপদ ডেকে না আনাই ভাল। রাউটারের উপর একটা কয়েন রাখলে ঠিক কি ঝুঁকি তৈরি হতে পারে?
বর্তমানে বেশিরভাগ রাউটার 2.5 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে ডিজাইন করা অ্যান্টেনা ব্যবহার করা হয়। রাউটারের দাম ও মডেল অনুসারে অ্যান্টেনা একটা, দুটো, তিনটে, চারটে বা পাঁচটাও হতে পারে। এগুলি নির্দিষ্ট আকার, দৈর্ঘ্য, এবং অবস্থানে থাকে। একটি সাধারণ কয়েনের সেই মাপ বা ডিজাইন নেই।
তাছাড়া, এটি রাউটারের সার্কিটের সঙ্গে যুক্ত নয়। তাই কয়েন অ্যান্টেনা হিসেবে কাজ করতে পারে না। তাই যে কোনও রাউটারের উপর কয়েন রাখলে সিগন্যাল ভাল পাওয়া যাবে বা ইন্টারনেটের গতি বাড়বে, তা পুরোপুরি ভুল ধারণা। মূলত এই অদ্ভুত ট্রিক নিয়ে দুই ধরনের দাবি করা হচ্ছে। প্রথমত, কয়েন অতিরিক্ত অ্যান্টেনা হিসেবে কাজ করবে৷ দুই, এটি রাউটারের তাপ কমায়। কিন্তু দুটোরই কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তবে বেশ কিছু প্রোফেশনাল নেটওয়ার্ক সিস্টেমে বিশেষভাবে ডিজাইন করা মেটাল রিফ্লেক্টর ব্যবহার হয়ে থাকে, যা সিগন্যালকে নির্দিষ্ট দিকে পরিচালিত করে। এতে ইন্টারনেটের স্পিডে স্টেবিলিটি আছে। কিন্তু সেই প্রযুক্তির সঙ্গে কয়েনের মতো সাধারণ ধাতব বস্তুর দূরদূরান্তের কোনও যোগ নেই। এখন প্রত্যেক বাড়িতে রাউটার 24 ঘন্টা চলে। এক মুহুর্ত বিশ্রাম পায় না৷ তাই রাউটারের ভিতরে উৎপন্ন হওয়া তাপ বাইরে সঠিকভাবে বেরোতে দেওয়ার জন্য ভেন্টিলেশন স্লট দেওয়া থাকে।
রাউটারের উপর কয়েন বা অন্য বস্তু রাখলে, তা বাতাসের চলাচল আংশিকভাবে বন্ধ করতে পারে। এতে রাউটার গরম হয়ে গিয়ে নিজেকে বাঁচাতে স্পিড কমিয়ে দেয় বা সিগন্যাল দুর্বল করে ফেলে। তাই শক্তিশালী সিগন্যাল এবং দ্রুত স্পিড পেতে রাউটার সঠিক অবস্থানে রাখা জরুরী। বাড়ির মাঝখানে এবং যতটা সম্ভব উঁচু জায়গায় রাখা সবচেয়ে ভাল উপায়। এতে সিগন্যাল চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। একইসাথে কানেকশন ড্রপ হওয়ার মতো সমস্যা কমবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications