অনলাইনে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল লাইভ দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুলাই 2018 21:47 IST

শুক্রারবার ত 11:30 মিনিটে টুর্নামেন্টে অন্যতম ফেভারহিট ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম

Photo Credit: AFP

জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ। বিদায় নিয়েছে রোনাল্ডো ও মেসি। এর সাথেই টুর্ণামেন্ট থেকে ছিটকে গিয়েছে স্পেন ও বিশ্বচ্যাম্পিয়ান জার্মানি। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে আজ প্রথম ম্যাচে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ান উরুগুয়ের মুখোমুখি হবে 1998 সালের বিশ্বচ্যাম্পিয়ান ফ্রান্স। ভারতীয় সময় সন্ধ্যা 7:30 মিনিতে এই ম্যাচ শুরু হবে। অন্যদিকে রাত 11:30 মিনিটে টুর্নামেন্টে অন্যতম ফেভারহিট ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম। অন্য FIFA ম্যাচের মতোই বিনামূল্যে এই ম্যাচ অনলাইনে দেখা যাবে।

SonyLiv ও ESPN

ভারতে একাধিক অ্যাপ ও ওয়েবভসাইট থেকে উরুগুয়ে বনাম ফ্রান্সের ম্যাচ সহ বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে। ভারতে ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল অনলাইন ব্রডকাস্টার SonyLiv-এর ওয়েবসাইট www.sonylv.com এ গিয়ে এ সহজেই এই ম্যাচ দেখা যাবে। তবে এই ম্যাচ লাইভ দেখার জন্য প্রমিয়াম সাবস্ক্রিপশান প্রয়োজন। বিনামূল্যে এই ম্যাচ দেখতে চাইলে কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপ এ 5 মিনিট দেরিতে এই ম্যাচ দেখা যাবে। এছাড়াও ESPN.in এ দেরি করে এই ম্যাচ বিনামূল্যে দেখা যাবে।

লাইভ ম্যাচের মজা কখনই দেরি করে দেখে পাওয়া যায় না। আর তাই আপনি Sony Liv এর একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশান কিনে নিতে পারেন। এক মাসের জন্য 99 টাকা, তিন মাসে 149 টাকা আর ছয় মাসে 199 টাকা ও এক বছরে 499 টাকা দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশান কেনা যাবে। এর ফলে শুধুমাত্র বিশেকাপের ম্যাচ ছাড়াও এই ওয়াবসাইটে দেখানো যে কোন খেলা ও ওয়েবসাইটের সব প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের সব ম্যাচ লাইভ দেখা যাবে।

Airtel TV ও Jio TV

ভারতের ডাটা নেটওয়ার্কগুলি বিনামূল্যে সার্ভিসের বন্যা বইয়ে দিয়েছে। Airtel ও Jio-র গ্রাহকরা ইতিমধ্যেই বিনামূল্যে IPL দেখেছেন। এবার বিশ্বকাপের সব ম্যাচ Airtel TV ও Jio TV এর মাধ্যমে বিনামূল্যে দেখতে পাবেন Airtel ও Jio-র গ্রাহকরা। আপনি Airtel বা Jio-র গ্রাহক হলে Airtel TV বা Jio TV ডাউনলোড করে নিজের নম্বর দিয়ে সাইন ইন করে বিশ্বকাপের ম্যাচ নিজের ফোনে লাইভ দেখতে পাবেন।

আপনি যদি Tata Sky ব্যবহার করেন তবে Tata Sky ওয়েবসাইট বা Tata Sky অ্যাপ ডাউনলোড করে বিশ্বকাপের ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: World Cup 2018
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.