কম বাজেটে ল্যাপটপ কিনবেন? Amazon ও Flipkart ফ্রিডম সেলে 21,000 টাকা পর্যন্ত ছাড়

Amazon এবং Flipkart-এর ফ্রিডম সেলে বিক্রিত 50,000 টাকার নিচে সেরা পাঁচ ল্যাপটপ ডিল।

কম বাজেটে ল্যাপটপ কিনবেন? Amazon ও Flipkart ফ্রিডম সেলে 21,000 টাকা পর্যন্ত ছাড়

Photo Credit: Unsplash/Dell

Amazon ও Flipkart ফ্রিডম সেলে সেরা পাঁচ ল্যাপটপ ডিল

হাইলাইট
  • Amazon ও Flipkart-এর Freedom Sale ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে
  • স্মার্টফোন, ট্যাব, ও হেডফোন-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে চমৎকার ছাড়
  • Asus, Dell, HP, ও Samsung ল্যাপটপে সর্বোচ্চ 21,000 টাকা ডিসকাউন্ট
বিজ্ঞাপন

Amazon ও Flipkart-এর Freedom Sale ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দুই ই-কমার্স সংস্থাই বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট, অডিও ডিভাইস, ওয়্যারেবল, হোম অ্যাপ্লায়েন্স, এবং স্মার্ট ইলেকট্রনিক্স ডিভাইসে চমৎকার ডিসকাউন্ট দিচ্ছে। আপনার যদি একটি নতুন ল্যাপটপ কেনার প্রয়োজন পড়ে, তাহলে এটাই উপযুক্ত সময় হতে পারে। কারণ Amazon ও Flipkart সর্বোচ্চ 21,000 টাকা ডিসকাউন্টে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি করছে, যার মধ্যে রয়েছে Asus, Dell, HP, ও Samsung-এর নাম। গ্যাজেটস 360 বাংলার এই প্রতিবেদনে ফ্রিডম সেলে বিক্রিত 50,000 টাকার নিচে সেরা পাঁচ Windows 11 ল্যাপটপ ডিলের সন্ধান দেওয়া হল।

50,000 টাকার নিচে সেরা পাঁচ ল্যাপটপ

Asus ExpertBook P1 (Flipkart)

Asus ExpertBook P1 ফ্লিপকার্টে 48,990 টাকায় বিক্রি হচ্ছে। ল্যাপটপের লিস্টেড প্রাইস 69,990 টাকা। অর্থাৎ, কোম্পানি সরাসরি 21,000 টাকা ছাড় দিচ্ছে। এটি 14th Gen Intel Core i3 প্রসেসর, 8 জিবি র‍্যাম, 512 জিবি SSD, 14/15.6 ইঞ্চি FHD IPS ডিসপ্লে অপশন, 50Wh থ্রি-সেল ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও Office Home 2024-এর সঙ্গে এসেছে।

HP 15 (2026) AMD Ryzen 3 (Amazon)

HP 15 (2026) AMD Ryzen 3 অ্যামাজনে 48,040 টাকায় বিক্রি হচ্ছে। ল্যাপটপের লিস্টেড প্রাইস 62,990 টাকা। অর্থাৎ, সংস্থা 14,950 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। এতে AMD Ryzen 3 কোয়াড কোর 7335U প্রসেসর, 8 জিবি র‍্যাম, 512 জিবি SSD, 15.6 ইঞ্চি ডিসপ্লে, AMD Radeon 660M গ্রাফিক্স, MS Office 2024, ও 41Wh থ্রি-সেল ব্যাটারি পাওয়া যায়।

Dell Inspiron 15 2025 Core i3 (Flipkart)

Dell Inspiron 15 (2025) ফ্লিপকার্টে 49,990 টাকায় বিক্রি হচ্ছে। ল্যাপটপের লিস্টেড প্রাইস হল 58,500 টাকা। অর্থাৎ, 8,510 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এতে 15.6 ইঞ্চি 120Hz IPS ডিসপ্লে, 14th Gen Intel Core i3 100U প্রসেসর, 8 জিবি র‍্যাম, 512 জিবি SSD, ও Intel UHD গ্রাফিক্স আছে।

Asus VivoBook 15 2025 Core i3 (Amazon)

Asus VivoBook 15 2025 Core i3 এখন অ্যামাজনে 49,990 টাকায় বিক্রি হচ্ছে। ল্যাপটপে Intel Core i3 1315U প্রসেসর, ব্যাকলিট কীবোর্ড, 8 জিবি র‍্যাম, 512 জিবি SSD, 15.6 ইঞ্চি ডিসপ্লে, MS Office 2024, এবং 42Wh থ্রি-সেল ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy Book4 Metal i3 (Flipkart)

Samsung Galaxy Book4 Metal ফ্লিপকার্টে 49,990 টাকায় বিক্রি হচ্ছে। ল্যাপটপের লিস্টেড প্রাইস 57,499 টাকা। অর্থাৎ, 7,509 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এটি মেটাল বডি, Dolby Atmos সাপোর্ট, 15.6 ইঞ্চি FHD LED ডিসপ্লে, Iris Xe গ্রাফিক্স, 13th Gen Intel Core i3 1315U প্রসেসর, 8 জিবি র‍্যাম, ও 512 জিবি SSD-এর সঙ্গে এসেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »