Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 জুন 2026 11:17 IST
হাইলাইট
  • Apple-এর প্রোডাক্টের দাম ভারতে 1 লক্ষ টাকা পর্যন্ত বেড়েছে
  • কোম্পানির সবচয়ে সস্তা ল্যাপটপ MacBook Neo-এর দাম 10,000 টাকা বৃদ্ধি
  • Apple আপাতত iPhone-এর দাম অপরিবর্তিত রেখেছে

Apple hikes MacBook and iPad prices by Rs. 1 lakh in India

Photo Credit: Apple

Apple-এর প্রোডাক্টের দাম ভারতে 1 লক্ষ টাকা পর্যন্ত বেড়ে গেল। মার্কিন সংস্থাটি দেশের বাজারে MacBook, iPad, Apple TV, ও HomePod-এর মতো পণ্যের দাম বাড়ানোর ঘোষণা করেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, আগের তুলনায় সর্বোচ্চ 1,00,000 টাকা বেশি খরচ হবে। সম্প্রতি কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) টিম কুক ইঙ্গিত করেছিলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে দাম অপরিবর্তিত রাখা আর সম্ভব নয়। তিনি এর পিছনে প্রধান কারণ হিসেবে বিশ্বজুড়ে মেমোরি চিপের ক্রমবর্ধমান দামের কথা উল্লেখ করেছিলেন। ইতিমধ্যেই Apple India-এর ওয়েবসাইটে নতুন দাম আপডেট করা হয়েছে। মূল্যবৃদ্ধির প্রভাব ব্র্যান্ডের প্রথম বাজেট ল্যাপটপ MacBook Neo-এর ওপরেও এসে পড়েছে।

Apple ভারতে একাধিক প্রোডাক্টের দাম বাড়াল

13 ইঞ্চির MacBook Air 4 M5 চিপ মডেলের দাম এখন 1,49,900 টাকা থেকে শুরু হচ্ছে, যেখানে আগে দাম ছিল 1,19,900 টাকা। অর্থাৎ, একলাফে 30,000 টাকা দাম বেড়েছে। MacBook Neo-এর দাম 10,000 টাকা বেড়ে হয়েছে 79,900 টাকা। ডেস্কটপ ম্যাক-ও মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পায়নি। 59,900 টাকার Mac Mini M4 কিনতে এখন খরচ হবে 94,900 টাকা।

MacBook Pro M5 ল্যাপটপের দাম 1,69,900 টাকা থেকে বেড়ে এখন 2,39,900 টাকা হয়েছে। M5 Max ভ্যারিয়েন্টের দাম সর্বাধিক 1 লক্ষ টাকা বেড়েছে। এর নতুন দাম 4,99,999 টাকা। আগে দাম ছিল 3,99,999 টাকা।

Apple তাদের iPad লাইনআপের দামও অনেকটা বাড়িয়েছে। iPad 11th Gen মডেলের দাম 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। ট্যাবলেটের নতুন দাম 39,900 টাকা৷ iPad Mini আগের তুলনায় 20,000 টাকা দামি হয়েছে। এখন দাম 69,900 টাকা থেকে শুরু হচ্ছে। 11 ইঞ্চির iPad Air M4 মডেলের দাম 64,900 টাকা থেকে বেড়ে 89,900 টাকা হয়েছে।

প্রিমিয়াম iPad Pro M5 ট্যাবলেটের দাম 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দাম 1,39,900 টাকা, যা আগে ছিল 99,900 টাকা। মার্কিন টেক জায়ান্টটির গৃহ বিনোদনের পণ্যের দামও চড়া হয়েছে। Apple TV 4K আগে 14,900 টাকার পাওয়া যেত। কিন্তু এখন 25,900 টাকা খরচ হবে।

Advertisement

অন্য দিকে, HomePod ও HomePod Mini-এর দাম যথাক্রমে 12,000 টাকা ও 5,000 টাকা বেড়েছে। এদের নতুন দাম হচ্ছে যথাক্রমে 44,900 টাকা এবং 15,900 টাকা। Apple বিশ্বজুড়ে অন্যান্য ডিভাইসের দাম বৃদ্ধি করলেও, iPhone সিরিজের ক্ষেত্রে এখনও একই দাম বজায় রেখেছে।

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে টিম কুক বলেছিলেন, "কোম্পানি দীর্ঘদিন ধরে নিজেই বাড়তি কম্পোনেন্ট খরচ বহনের চেষ্টা করছে। তাই গ্রাহকদের কাঁধে অতিরিক্ত খরচের বোঝা চাপেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না। দাম বৃদ্ধি এখন অনিবার্য। "

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MacBook, iPad, Mac, HomePod, Apple TV 4K, Apple Price Hike, Apple
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.