ব্লুমবার্গের মার্ক গুরম্যানের দাবি, Apple অক্টোবর 28 লস অ্যাঞ্জেলসে একটি লঞ্চ ইভেন্টের জন্য সংবাদমাধ্যকে আমন্ত্রণ জানাচ্ছে।
Photo Credit: Apple
Touchscreen MacBooks may remain part of the MacBook Pro series
পয়লা সেপ্টেম্বর Apple এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব নিয়েছিলেন জন টার্নাস। গত মাসে সংস্থার প্রথম ফোল্ডেবল iPhone Duo ও নতুন iPhone 18 Pro সিরিজ বাজারে এসেছে। তারপর চলতি সপ্তাহে স্মার্ট হোম ইকোসিস্টেমের জন্য একঝাঁক নতুন প্রোডাক্ট বাজারে এনেছে মার্কিন টেক জায়ান্টটি। কিন্তু টার্নাসের নেতৃত্বে এখনই নতুন পণ্যের লঞ্চে বিরতি দিতে রাজি নয় অ্যাপল। নতুন রিপোর্ট বলছে, অক্টোবর শেষ হওয়ার আগে Apple আরও একটি ইভেন্ট আয়োজন করবে। সেখানে ব্র্যান্ডের প্রথম টাচস্ক্রিন MacBook প্রকাশ হতে পারে। এছাড়াও, M সিরিজের প্রসেসর চালিত নতুন Mac কম্পিউটার ও OLED ডিসপ্লের iPad Mini আত্মপ্রকাশ করবে বলে দাবি করা হয়েছে।
ব্লুমবার্গের মার্ক গুরম্যান দাবি করছেন, Apple অক্টোবর 28 লস অ্যাঞ্জেলসে একটি প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে যোগ দেওয়ার জন্য নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে। সারাদিন ধরে চলা সেই অনুষ্ঠানে টাচস্ক্রিন ম্যাকবুক, নতুন iPad Mini ও M6 প্রসেসর চালিত Mac কম্পিউটারের উপর থেকে পর্দা সরানো হবে।
রিপোর্ট বলছে, Apple তাদের প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ হিসেবে নতুন ডিজাইনের 14 ইঞ্চি ও 16 ইঞ্চি MacBook Pro আনতে পারে। এগুলি OLED ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড, ও আরও হালকা বডি পেতে পারে। আগে ফাঁস হওয়া তথ্য ইঙ্গিত করেছিল, টাচস্ক্রিন মডেলের নাম MacBook Ultra রাখা হতে পারে। তবে গুরম্যানের মতে, সেগুলি MacBook Pro সিরিজের অধীনেই আসবে।
অন্য দিকে, কোম্পানি নতুন M6 প্রসেসর চালিত 14 ইঞ্চি MacBook Pro এবং iMac বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। পরবর্তী প্রজন্মের iPad Mini-তেও ওলেড ডিসপ্লে দেখা যেতে পারে। ভিডিও কলের জন্য সামনের ক্যামেরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে রাখা হতে পারে। যদিও Apple এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে Apple TV 4K (4th Gen), HomePod Mini 2, ও HomeView ভারতে লঞ্চ হয়েছে। চতুর্থ প্রজন্মের Apple TV 4K কিনতে 39,900 টাকা খরচ। স্ট্রিমিং ডিভাইসটি শক্তিশালী A19 চিপসেট, AI সাপোর্ট, এবং তিনটি ফার-ফিল্ড মাইক্রোফোনের সঙ্গে এসেছে।
নতুন HomePod Mini 2 স্মার্ট স্পিকারের দাম 18,900 টাকা রাখা হয়েছে। এতে কম্পিউটেশনাল অডিও প্রযুক্তি ও Apple S10 চিপসেট ব্যবহার হয়েছে। HomeView ভারতে 39,900 টাকায় লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম স্মার্ট ডিসপ্লে। এতে সাত ইঞ্চি টাচস্ক্রিন রেটিনা ডিসপ্লে আছে। ভিডিও কল করার জন্য 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা দেওয়া হয়েছে। এই ডিভাইসের মাধ্যমে বিনোদন, যোগাযোগ, এবং বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স পরিচালনা করার সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Microsoft Announces $50 Xbox Nano Controller, Launch Set for Next Month
Samsung Galaxy A38 5G Rear Camera Specifications Leaked; May Feature Same Sensors as Galaxy A37
Oppo Find X10 Pro Max Confirmed to Launch in India as First Phone With a Triple 200-Megapixel Camera System