Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 অক্টোবর 2026 08:33 IST
হাইলাইট
  • টাচস্ক্রিন MacBook Pro এসেছে 14 ইঞ্চি ও 16 ইঞ্চি ভ্যারিয়েন্টে
  • ল্যাপটপটি M5 Pro ও M5 Max চিপসেটের মধ্যে বেছে নেওয়া যাবে
  • টাচস্ক্রিন MacBook Pro সর্বোচ্চ 24 ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে

MacBook Pro touchscreen is available with Apple M5 Pro and M5 Max chipsets

Photo Credit: Apple

Apple তাদের বহু প্রতীক্ষিত টাচস্ক্রিন MacBook Pro লঞ্চ করেছে। ল্যাপটপটি লস অ্যাঞ্জেলসে আয়োজিত "Pro and Tell" ইভেন্টে প্রকাশ্যে এনেছে মার্কিন টেক জায়ান্টটি। এটি PROLED XDR প্যানেল দিয়ে সজ্জিত, যা OLED ডিসপ্লে ব্যবহার করে। টাচস্ক্রিন ল্যাপটপটি 14 ইঞ্চি ও 16 ইঞ্চি স্ক্রিন অপশনে এসেছে। গ্রাহকরা ডিভাইসটি M5 Pro বা M5 Max চিপসেট ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নিতে পারবে। Apple দাবি করছে, টাচস্ক্রিন MacBook Pro ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ভারী কাজ সহজেই করতে পারবে। এতে 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ডাইনামিক আইল্যান্ড, ও আগের তুলনায় হালকা এবং পাতলা ডিজাইন রয়েছে।

টাচস্ক্রিন MacBook Pro দাম

টাচস্ক্রিন MacBook Pro-র দাম 3,49,000 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 14 ইঞ্চি ডিসপ্লে ও M5 Pro চিপসেট রয়েছে। একই কনফিগারেশনের 16 ইঞ্চি মডেলের দাম 4,09,999 টাকা। ল্যাপটপের M5 Max চিপসেট ও 14 ইঞ্চি ভ্যারিয়েন্টের মূল্য 5,49,900 টাকা। এই চিপের 16 ইঞ্চি ডিসপ্লে অপশনের দাম 5,89,900 টাকা।

Advertisement

টাচস্ক্রিনযুক্ত MacBook Pro-র সেল আগামী নভেম্বর 9 থেকে শুরু হবে। এটি Apple India-র অনলাইন স্টোরে পাওয়া যাবে। ল্যাপটপটি স্পেস ব্ল্যাক এবং সিলভার কালার অপশনে উপলব্ধ হবে।

টাচস্ক্রিন MacBook Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

নতুন ম্যাকবুক প্রো ট্যান্ডেম ওলেড প্রযুক্তির PROLED এক্সডিআর ডিসপ্লে পেয়েছে, যা 14 ইঞ্চি ও 16.3 ইঞ্চি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। উভয় মডেলেই সর্বোচ্চ 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। HDR ও SDR, দুই ধরনের কনটেন্টের ক্ষেত্রেই সর্বাধিক ব্রাইটনেস 2,000 নিটে পৌঁছতে পারে। ল্যাপটপে টাচ ইনপুটের সুবিধা আছে। সরাসরি স্ক্রিন স্পর্শ না করেই ওয়েবপেজ স্ক্রল করা, ছবিতে জুম করা, ও স্লাইড সরানো যাবে।

অ্যাপলের টাচস্ক্রিন ম্যাকবুক প্রো ডাইনামিক আইল্যান্ড ফিচার পেয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বরে প্রথমবার iPhone 14 Pro ও iPhone 14 Pro Max-এর সঙ্গে চালু হয়েছিল। ল্যাপটপের ডিসপ্লেতে অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং ও আঙুলের ছাপ প্রতিরোধী ওলিওফোবিক কোটিং আছে। এতে ব্যাকলিট ম্যাজিক কীবোর্ড পাওয়া যাবে।

Advertisement

MacBook Pro বেছে নেওয়া যাবে M5 Pro ও M5 Max প্রসেসর ভ্যারিয়েন্টে। দুটোই 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। দুটি চিপসেটেই 18টি কোরযুক্ত সিপিইউ আছে, যা 12টি পারফরম্যান্স কোর এবং ছয়টি উচ্চ ক্ষমতাসম্পন্ন সুপার কোর নিয়ে গঠিত। Apple দাবি করছে, সুপার কোরগুলি সিঙ্গেল-থ্রেডেড পারফরম্যান্স উন্নত করবে।

অন্য দিকে, এফিশিয়েন্সি কোরগুলি বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি মাল্টি-থ্রেডেড পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে। নতুন ম্যাকবুক প্রো ছয়টি হাই-ফিডেলিটি স্পিকার দিয়ে সজ্জিত। ফোর্স-ক্যানসেলিং উফার এবং Spatial অডিওর সুবিধা মিলবে। এতে macOS 27 Golden Gate অপারেটিং সিস্টেম আছে। ভিডিও কল করার জন্য ল্যাপটপে একটি 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ওয়েবক্যাম দেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.