Macbook Pro Touchscreen

Macbook Pro Touchscreen - ख़बरें

  • Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
    অক্টোবর 28 অনুষ্ঠিত Apple-এর Pro and Tell ইভেন্টের সবচেয়ে বড় ঘোষণা হতে পারে OLED টাচস্ক্রিনযুক্ত নয়া MacBook Pro। ম্যাকবুক প্রো দুটি সংস্করণের আসতে পারে। 16 ও 14 ইঞ্চির ওলেড টাচস্ক্রিন মডেল পুরনো প্রজন্মের M5 চিপ ব্যবহার করতে পারে। অন্য দিকে, টাচস্ক্রিনবিহীন সংস্করণ নতুন M6 প্রসেসরে রান করতে পারে। ম্যাকবুকে থাকা নচ সরিয়ে ডাইনামিক আইল্যান্ড যুক্ত করতে পারে কোম্পানি। ইভেন্টে M6 প্রসেসর দ্বারা চালিত 24 ইঞ্চির iMac লঞ্চ হতে পারে। নতুন ম্যাকের পাশাপাশি আপডেটেড iPad Mini লঞ্চেরও আশা করা হচ্ছে।
  • Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
    অক্টোবর শেষ হওয়ার আগে Apple আরও একটি ইভেন্ট আয়োজন করবে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান দাবি করছেন, Apple অক্টোবর 28 লস অ্যাঞ্জেলসে একটি প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে যোগ দেওয়ার জন্য নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে শুরু করেছে। সারাদিন ধরে চলা সেই অনুষ্ঠানে টাচস্ক্রিন ম্যাকবুক, নতুন iPad Mini ও M6 প্রসেসর চালিত Mac কম্পিউটারের উপর থেকে পর্দা সরানো হবে। Apple তাদের প্রথম টাচস্ক্রিন ল্যাপটপ হিসেবে নতুন ডিজাইনের 14 ইঞ্চি ও 16 ইঞ্চি MacBook Pro আনতে পারে। এগুলি OLED ডিসপ্লে, ডাইনামিক আইল্যান্ড, ও আরও হালকা বডি পেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »