OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী

OpenAI-এর GPT-6.1 Terra মডেলে ভিজ্যুয়াল বোঝার শক্তি, কম্পিউটার ব্যবহার করার দক্ষতা, এবং স্বাভাবিক ভাষায় লেখার ক্ষমতার মেলবন্ধন ঘটেছে।

OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী

Photo Credit: OpenAI

GPT-6.1 Terra showed stronger resistance to malicious prompts

হাইলাইট
  • OpenAI প্রকাশ করল নতুন GPT-6.1 Terra মডেল
  • GPT-6.1 Terra মডেলে তথ্যগত ভুলের হার অনেকটা কমে এসেছে
  • এটি সফটওয়্যার ডেভেলপমেন্টেও উন্নতি করেছে বলে দাবি করা হয়েছে
বিজ্ঞাপন

OpenAI তাদের নতুন AI মডেল GPT-6.1 Terra লঞ্চের ঘোষণা করল। এটি GPT-6.1 সিরিজের দ্বিতীয় মডেল। স্যাম অল্টম্যানের সংস্থা দাবি করছে, কৃত্রিম মেধার নয়া মডেলটি ভিজ্যুয়াল বোঝার শক্তি, কম্পিউটার ব্যবহার করার দক্ষতা, এবং স্বাভাবিক ভাষায় লেখার ক্ষমতার মেলবন্ধন ঘটেছে। GPT-6.1 Terra-র সাহায্যে প্রস্তাবনা তৈরি, টেকনিক্যাল ড্রয়িংস পড়া, ফর্ম পূরণ, ও ভিডিও এডিটিংয়ের মতো কাজ করা যাবে। OpenAI জানিয়েছে, কোডিং ও ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে নতুন মডেলটি আরও দক্ষতার পরিচয় রাখবে। ক্ষতিকর প্রম্পট মোকাবিলায় GPT-6.1 Terra পূর্বসূরি GPT-5.6 Terra মডেলের তুলনায় বেশি প্রতিরোধক্ষমতা দেখিয়েছে।

GPT-6.1 Terra: মুখ্য ফিচার্স

পেশাদার কাজে GPT-6.1 Terra মডেলের দক্ষতা পরীক্ষা করে দেখেছে ওপেনএআই। নয়া মডেলকে দিয়ে স্থাপত্যের নকশা থেকে শুরু করে অ্যানিমেটেড ছবি পর্যালোচনা করে নির্দিষ্ট টাইম কোডেড রিপোর্ট বানানোর মতো কাজ করানো হয়েছে। সংস্থার দাবি, মাঝারি স্তরের রিজনিং এফর্টে Agents' Last Exam বেঞ্চমার্কে GPT-5.6 Terra-র তুলনায় 15 শতাংশ পয়েন্ট বেশি স্কোর করেছে GPT-6,1 Terra মডেল।

ওই ফল অর্জন করতে আগের মডেলের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ খরচ হয়েছে। তথ্যগত ভুলের পরিমাণ কমাতেও কাজ করেছে ওপেনএআই। সংস্থার ইন্টার্নাল বেঞ্চমার্ক অনুসারে, কম রিজনিং এফর্টে GPT-5.6 Terra-র ভুলের হার ছিল 53.6 শতাংশ। নতুন GPT-6.1 Terra মডেলে তা কমে হয়েছে 16.7 শতাংশ। সর্বোচ্চ রিজনিং এফর্টে নয়া এআই মডেলের ভুলের হার আরও কমে 4.3 শতাংশে এসে দাঁড়িয়েছে।

জিপিটি-6.1 টেরা সফটওয়্যার ডেভেলপমেন্টেও উন্নতি করেছে বলে দাবি করা হয়েছে। Terminal-Bench 4.0 কোডিং বেঞ্চমার্কে সর্বোচ্চ রিজনিং এফর্টে মডেলটি 50.3 শতাংশ কাজ সমাধান করতে পেরেছে। তুলনাস্বরূপ, GPT-5.6 Terra মডেলের স্কোর ছিল 21.5 শতাংশ। তবে জটিল কোডিংয়ের জন্য GPT-6.1 Sol ও GPT-6 Astra এখনও বেশি উপযুক্ত বিকল্প।

OpenAI আরও বলেছে, GPT-6.1 Terra নির্ধারিত কাজের সীমার মধ্যে থাকতে ও সম্ভাব্য বাধা সম্পর্কে জানাতে কোনও রাখঢাক করবে না। মূল কাজ থেকে সরিয়ে অন্য পথে পরিচালনা করতে গেলেই প্রতিরোধ করবে এটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সাইবার অপরাধের বাড়বাড়ন্ত কমাতে এটা জরুরি হয়ে উঠেছে।

OpenAI GPT-6.1 Terra এখন ChatGPT Work এবং Codex-এর মাধ্যমে Plus, Pro, Enterprise, ও Edu ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। ডেভেলপররা OpenAI API-এর মাধ্যমে মডেলটি অ্যাক্সেস করতে পারবে। API-তে প্রতি 10 লাখ ইনপুট টোকেনের দাম 1 ডলার। অন্য দিকে, প্রতি 10 লাখ ক্যাশড ইনপুট টোকেন ও 10 লক্ষ আউটপুট টোকেনের জন্য খরচ হবে যথাক্রমে 0.05 ডলার ও 5 ডলার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  2. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  3. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  4. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  5. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  6. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  7. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  8. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  9. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  10. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »