50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 অক্টোবর 2026 21:38 IST
হাইলাইট
  • Amazon ও Flipkart সেলে 50,000 টাকার মধ্যে সেরা ল্যাপটপ
  • 50,000 টাকার নিচে একমাত্র Ryzen 5 ল্যাপটপ দিচ্ছে MSI
  • Asus ExpertBook P1 ও Samsung Galaxy Book4 Metal ভাল অপশন

Amazon and Flipkart are offering discounts on several budget laptops

Photo Credit: Asus

সাম্প্রতিক সময়ে কম্পিউটারে ব্যবহৃত যন্ত্রাংশের দাম অনেকটাই বেড়েছে। AI পরিকাঠামোর জন্য মেমরি ও স্টোরেজের চাহিদা বৃদ্ধি ও সরবরাহে ঘাটতির কারণে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। ফলে কম বাজেটের ক্রেতারা পড়েছেন বড় সমস্যায়। এখন 50,000 টাকার নিচে শক্তিশালী প্রসেসর ও ফিচার্সের ল্যাপটপ বাড়ন্ত। তবে Amazon Great Indian Festival এবং Flipkart Big Billion Days সেলে সীমিত সময়ের জন্য একাধিক ল্যাপটপের দাম 50 হাজারের মধ্যে চলে এসেছে। Asus, Samsung, HP, Dell, ও MSI ল্যাপটপে পাওয়া যাচ্ছে অফার। আবার নির্দিষ্ট ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 5,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে অ্যামাজন ও ফ্লিপকার্ট সেলে সেরা পাঁচটি বাজেট ল্যাপটপের সন্ধান দেওয়া থাকল।

Flipkart ও Amazon সেলে 50,000 টাকার মধ্যে সেরা ল্যাপটপ

Asus ExpertBook P1 (Core 3) 

Asus ExpertBook P1 ফ্লিপকার্টে 46,990 টাকায় সেল হচ্ছে। তবে ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 4,250 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম নেমে আসবে 42,750 টাকায়। আবার ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট ইএমআই অপশন ও অতিরিক্ত 5,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এটি 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অফার করে। ল্যাপটপে Intel Core 3 100U প্রসেসর, 14 ইঞ্চি FHD IPS ডিসপ্লে, ডুয়াল SSD স্লট সাপোর্ট, 50Wh থ্রি-সেল ব্যাটারি, এবং ফিঙ্গারপ্রিন্ট লগইনের সুবিধা আছে।

Advertisement

HP 15 (Ryzen 3) 

HP 15 Ryzen 3 এখন অ্যামাজনে 49,990 লিস্টেড আছে। SBI ক্রেডিট বা ডেবিট কার্ডে দাম মেটালে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ফলে দাম নেমে আসবে 47,990 টাকায়। এতে 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ আছে। ল্যাপটপে Ryzen 3 7320U প্রসেসর, 1080p ওয়েবক্যাম, AMD Radeon গ্রাফিক্স, ডুয়াল স্পিকার,  ও 15.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে।

Samsung Galaxy Book4 Metal (i3)

Samsung Galaxy Book4 Metal i3 ফ্লিপকার্টে 47,990 টাকায় বিক্রি হচ্ছে, যা 8 জিবি র‍্যাম ও 512 জিবি SSD স্টোরেজের দাম। আবার ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট ইএমআই অপশন ও অতিরিক্ত 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এটি বর্তমানে 50,000 টাকার নিচে একমাত্র মেটাল ল্যাপটপ। এতে 15.6 ইঞ্চি FHD LED ডিসপ্লে, Dolby Atmos সাপোর্ট, Iris Xe গ্রাফিক্স, ও 13th Gen Intel Core i3 1315U প্রসেসর রয়েছে।

Dell 15 (i3) 

Dell 15 i3 100U অ্যামাজনে 51,990 টাকায় পাওয়া যাচ্ছে। এটি 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের দাম। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে সর্বোচ্চ 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ল্যাপটপ কিনতে খরচ হবে 48,990 টাকা।

Advertisement

MSI Modern 15 (Ryzen 5)

হেক্সা কোর AMD Ryzen 5 7430U প্রসেসর চালিত MSI Modern 15 ফ্লিপকার্টে 47,990 টাকায় লিস্টেড আছে। MSI ছাড়া 50,000 টাকার মধ্যে Ryzen 5 ল্যাপটপ অন্য কোনও ব্র্যান্ড দিচ্ছে না। Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI অফার মিলছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.