ভারতে নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ নিয়ে এল Dell

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 জুন 2019 13:49 IST
হাইলাইট
  • এটা বিশ্বের সবথেকে ছোট 14 ইঞ্চি বাণিজ্যিক টু-ইন-ওয়ান ল্যাপটপ
  • It packs up to 16GB of LPDDR3 RAM
  • ভারতে এই ল্যাপটপের দাম 1,35,000 টাকা

ভারতে Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের দাম 1,35,000 টাকা

ভারতে নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ লঞ্চ করল Dell। এটা বিশ্বের সবথেকে ছোট 14 ইঞ্চি বাণিজ্যিক টু-ইন-ওয়ান ল্যাপটপ। Dell Latitude 7400 ল্যাপটপে রয়েছে Dell এর ExpressSign-in, Cat. 16 Gigabit LTE আর ExpressCharge। মাত্র 1 ঘন্টায় 80 শতাংশ চার্জ হয় এই ল্যাপটপ। মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয়েছিল Dell Latitude 7400। ভারতে এই ল্যাপটপের দাম 1,35,000 টাকা (ট্যাক্স ছাড়া)। বছরের শুরুতে লাস ভেগাসে কনসিউমার ইলেকট্রনিক শো তে লঞ্চ হয়েছিল Dell Latitude 7400 2-in-1।  

এই ল্যাপটপের ওজন 1.36 কিলোগ্রাম। তবে বিভিন্ন কনফিগারেশানের জন্য আলাদা ওজন হবে। ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। Dell জানিয়েছে Latitude 7400 ল্যাপটপের প্রসেসার ঠান্ডা রাখার জন্য বিশেষ কৌশল ব্যবহার হয়েছে।

Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের ExpressSign-in ফিচারে খুব সহজেও ল্যাপটপ অন করে ব্যবহার করা যাবে। প্রথমে ল্যাপটপের প্রক্সিমিটি সেন্সারের মাধ্যমে নিজে থেকে আপনার হাতের চাপ বুঝপে এই ল্যাপটপ। এর পরে ক্যামেরার উপরে থাকা ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লগ ইন হবে। ল্যাপটপ থেকে দূরে সরে গেলে Dell Latitude 7400 2-in-1 তা নিজে থেকেই বুঝে ল্যাপটপ লক করে দেবে।

Dell Latitude 7400 2-in-1 স্পেসিফিকেশান

ল্যাপটপের ভিতরে রয়েছে Intel অষ্টম জেনারেশানের প্রসেসার। থাকছে 16GB LPDDR3 RAM, 1TB M.2 PCIe NVMe SSD আর Intel UHD Graphics 620 GPU। Dell Latitude 7400 2-in-1 এ থাকছে একটি 14 ইঞ্চি FHD টাচ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5।

ল্যাপটপের পাশে দুটি USB Type-A 3.1 পোর্ট থাকবে। আর থাকবে দুটি Thunderbolt 3 পোর্ট (Tyape-C), একটু ফুল সাইজ HDMI, সিম কার্ড স্লট microSD কার্ড রিডার । কানেক্টিভিটির জন্য থাকছে ডুয়াল ব্যান্ড WIFI, Bluetooth 5.0, LTE।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Value for Money
  • Good
  • Well built with premium feel
  • Narrow bezels, vivid display
  • Good battery life
  • Comfortable keyboard and trackpad
  • Express Sign-in feature is useful
  • Bad
  • No SD card slot, only microSD
  • Not comfortable to use as a tablet
 
KEY SPECS
Display size 14.00-inch
Display resolution 1920x1080 pixels
Touchscreen Yes
Processor Core i7
RAM 16GB
OS Windows 10
SSD 256GB
Graphics Intel Integrated HD Graphics 620
Weight 1.35 kg
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.