Google এখন Googlebook তৈরির জন্য Dell, Acer, Lenovo, ও HP-এর মতো ল্যাপটপ ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে।
Photo Credit: Google
Googlebook laptop comes with Google's innovative Magic Pointer feature
Chromebook-এর যোগ্য উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করল Googlebook ল্যাপটপ। Windows ও MacBook ল্যাপটপের বিকল্প হিসেবে নতুন ক্যাটাগরির AI ডিভাইস প্রকাশ্যে এনেছে মার্কিন টেক জায়ান্ট। Google তাদের Android Show I/O এডিশনে গুগলবুকের উপর থেকে পর্দা সরিয়েছে। এটি Gemini Intelligence ও একটি আধুনিক অপারেটিং সিস্টেমের (সম্ভবত Aluminium OS) উপর ভিত্তি করে তৈরি, যেখানে গুগলের ব্রাউজার এবং অ্যাপ ইকোসিস্টেম একসঙ্গে যুক্ত করা হয়েছে। এই AI ল্যাপটপে Android ফোনের সঙ্গে সরাসরি কাজ করবে। Gemini ইন্টিগ্রেশন থাকার ফলে ব্যবহারকারীরা দ্রুত কনটেক্সট সার্চ, এআই অ্যাসিস্টেড কাজ, ও অন্যান্য স্মার্ট ফিচার হাতের কাছে পেয়ে যাবেন।
গুগলবুকের অন্যতম বিশেষ ফিচার হল Android-এর সঙ্গে গভীর সংযুক্তিকরণ। এটি ল্যাপটপের ভিতর থেকে ফোন চালানোর সুবিধা দেবে। বিষয়টা ঠিক কীরকম? আপনি নিজের স্মার্টফোনের অ্যাপ সরাসরি ল্যাপটপ থেকেই ব্যবহার করতে পারবেন। নতুন করে আলাদা ডেস্কটপ ভার্সন ডাউনলোড বা ফোন ছুঁয়ে দেখার প্রয়োজন হবে না।
ব্যবহারকারীরা ব্লুটুথ, ফাইল ট্রান্সফার, USB ড্রাইভ বা কেবল ছাড়াই ল্যাপটপে স্মার্টফোনের বিভিন্ন ধরনের ডকুমেন্ট খুলতে পারবে। আবার ফোন বের না করেই ল্যাপটপের স্ক্রিন থেকে ফুড ডেলিভারি অ্যাপে ঢুকে পছন্দের খাবার অর্ডার করতে পারবে। অর্থাৎ ফোন ও ল্যাপটপের মধ্যে কাজ অনেক সহজ হয়ে উঠবে।
গুগলবুক ল্যাপটপের হেডলাইন ফিচার হল ম্যাজিক পয়েন্টার (Magic Pointer) ফিচার। এতে Gemini মডেলকে আলাদা অ্যাপের মধ্যে রাখা হয়নি। গুগল সরাসরি কারসরের সঙ্গে যুক্ত করেছে। কারসর একটু নাড়ালেই স্ক্রিনে জেমিনাই সক্রিয় হয়ে যাবে। স্ক্রিনে যে কোনও লেখা, ছবি বা ইমেইলে থাকা তারিখের দিকে কারসর পয়েন্ট করলে AI কনটেক্সট বুঝে প্রয়োজনীয় কাজের সাজেশন দেবে।
বর্তমানে AI অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের জন্য কিছু কপি করতে হয়, চ্যাট উইন্ডো খুলে পেস্ট করতে হয়, প্রশ্ন টাইপিং, এবং তারপর উত্তরের অপেক্ষা করতে হয়। ম্যাজিক পয়েন্টারের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে সহজ জেসরারে নামিয়ে আনছে গুগল। আলাদা অ্যাপ খুলে কিংবা প্রম্পট না দিয়ে স্ক্রিনে এআই-অ্যাসিস্টেড কাজ সেরে ফেলা যাবে।
Googlebook ক্রিয়েট ইয়োর উইজেট নামে আরও এক ফিচারের কথা জানিয়েছে, যার মাধ্যমে শুধু প্রম্পট লিখে পছন্দসই কাস্টম উইজেট তৈরি করা যাবে। Gemini ইন্টারনেটে সার্চ করে বা জিমেল ও গুগল ক্যালেন্ডারের মতো গুগল অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে পার্সোনোলাইজড ড্যাশবোর্ড তৈরি করবে। ধরা যাক, পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন। আপনার কাছে গুগলবুক থাকলে বুকিং ডিটেলস, ভ্রমণের তথ্য, ও ট্রিপ কাউন্টডাউন একটি উইজেটের মাধ্যমে ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাবেন।
গুগলবুক তৈরির জন্য এসার, আসুস, ডেল, এইচপি, ও লেনোভোর সঙ্গে কাজ করছে গুগল। অর্থাৎ ক্রোমবুকের মতো কোম্পানি অনুযায়ী আলাদা ব্র্যান্ডিং পাবে। তবে প্রতিটি ল্যাপটপে থাকবে একটি বিশেষ গ্লোবার। এটি আসলে ল্যাপটপের লিডের উপরে থাকা লাইট স্ট্রিপ, যেখানে গুগলের সিগনেচার রঙ দেখা যাবে। ল্যাপটপটি একটি নির্দিষ্ট ডিভাইস হবে না। অর্থাৎ বিভিন্ন দামে, ডিসপ্লে সাইজ, ডিজাইন, ও কনফিগারেশনের সঙ্গে লঞ্চ হবে।
Googlebook কেমন প্রসেসর ও হার্ডওয়্যারের সঙ্গে আসবে, তা এখনও প্রকাশ হয়নি। এটি 2026 সালের শেষের দিকে লঞ্চ হতে পারে। Gemini AI ফিচার কতটা কার্যকর ভূমিকা নেবে, তার উপর গুগলের ল্যাপটপের সাফল্য নির্ভর করছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale