Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 সেপ্টেম্বর 2026 12:59 IST
হাইলাইট
  • GoogleBook ল্যাপটপ Android ও ChromeOS-এর মেলবন্ধনে তৈরি
  • ফার্স্ট জেনারেশন গুগলবুকে Intel ও Snapdragon X Elite প্রসেসর রয়েছে
  • প্রাথমিকভাবে পাঁচটি সংস্থা Googlebook বাজারে আনছে

Googlebook is designed to work closely with Android smartphones

Photo Credit: Google/Acer

Google আনুষ্ঠানিকভাবে Googlebook নামে একটি নতুন ধরনের ল্যাপটপ লঞ্চ করেছে। এটি Windows চালিত ল্যাপটপ ও MacBook-এর বিকল্প হিসেবে তুলে ধরছে টেক জায়ান্টটি। এই নতুন ক্যাটাগরির ল্যাপটপে Android-এর সঙ্গে ChromeOS-এর মেলবন্ধন ঘটেছে। গুগলের দাবি, ডিভাইসটি Gemini Intelligence-কে কেন্দ্র করে তৈরি হয়েছে। একে Android স্মার্টফোনের সঙ্গে সরাসরি কাজ করার লক্ষ্যে বানিয়েছে তারা। ফার্স্ট জেনারেশন Googlebook ল্যাপটপ বাজারে আনছে Lenovo, Asus, Dell, HP,  এবং Acer। এতে OLED ডিসপ্লে, ডেডিকেটেড NPU, ও বিভিন্ন AI ফিচার্স পাওয়া যাবে। গুগলবুক Intel ও Qualcomm Snapdragon X Elite প্রসেসরে রান করবে।

Googlebook ল্যাপটপের দাম

প্রাথমিকভাবে পাঁচটি সংস্থা গুগলবুক ল্যাপটপ বাজারে আনছে। Acer Googlebook 14-এর দাম 899 ডলার থেকে শুরু। Dell XPS Googlebook এসেছে 999 ডলারে। Lenovo Googlebook 15 লঞ্চ হয়েছে 1,099 ডলারে। Asus Googlebook 14 ও HP Googlebook 14 উভয় মডেলের মূল্য 1,299 ডলার থেকে স্টার্ট।

ক্রেতারা এখন প্রতিটি ল্যাপটপ প্রি-অর্ডার করতে পারবে৷ আমেরিকায় অক্টোবর 4 থেকে বিক্রি শুরু হচ্ছে। ভারতে গুগলবুক আসার তারিখ বা দাম এখনও ঘোষণা হয়নি। আপাতত এটি আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ও ফ্রান্সে উপলব্ধ হবে।

Googlebook ল্যাপটপের ফিচার্স

গুগলবুক ল্যাপটপে অ্যান্ড্রয়েড ও ক্রোমওএস একসঙ্গে নিয়ে আসার চেষ্টা করেছে কোম্পানি। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের টেকনোলজি স্ট্যাকের উপর ভিত্তি করে তৈরি হলেও, ক্রোমওএস-এর ডেস্কটপ ফিচার্স বজায় রাখা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন থেকে সেটিং, সেভ করা পাসওয়ার্ড, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এবং মেসেজের মতো তথ্য সরাসরি গুগলবুকে ট্রান্সফার করা যাবে।

গুগল ট্রান্সফার প্রক্রিয়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন সিস্টেম ব্যবহার করবে। ফাইলস অ্যাপের মাধ্যমে কানেক্টেড স্মার্টফোনে থাকা মিডিয়া ফাইল সরাসরি গুগলবুকে দেখা যাবে। কাস্ট মাই অ্যাপ ফিচারের সাহায্যে ফোনে থাকা অ্যাপ সরাসরি ল্যাপটপে ডেক্সটপ উইন্ডোতে স্ট্রিম করে ব্যবহারের সুবিধা মিলবে। গুগল জানিয়েছে, তারা 10 বছর ফিচার ও সফটওয়্যার আপডেট সরবরাহ করবে।

Advertisement

Googlebook ল্যাপটপে ক্রিয়েট ইয়োর উইজেট নামে এক ফিচারের মাধ্যমে প্রম্পট লিখেই কাস্টম উইজেট তৈরি করা যাবে। ইউজাররা কন্টিনিউ অন ফিচারের সাহায্যে স্মার্টফোনে শুরু করা কাজ ল্যাপটপে নিয়ে সম্পন্ন করতে পারবেন। ডিভাইসে একাধিক জেমিনাই ফিচার থাকছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাজিক পয়েন্টার। এটি জেমিনাইকে কার্সরের সঙ্গে যুক্ত করেছে এবং স্ক্রিনে থাকা বিষয়বস্তু বুঝতে সক্ষম।

কার্সর একটু নাড়ালেই স্ক্রিনে জেমিনাই সক্রিয় হয়ে যাবে। স্ক্রিনে যে কোনও লেখা, ছবি বা ইমেইলে থাকা তারিখের দিকে পয়েন্ট করে কাজের নির্দেশ দেওয়া যাবে। গুগল সফটওয়্যার নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও হার্ডওয়্যার পার্টনার ব্র্যান্ডের উপরে ছেড়েছে। মডেল ভেদে 2.8K রেজোলিউশনের টাচস্ক্রিন OLED ডিসপ্লে, ব্যাকলিট কীবোর্ড, 19 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ, ও সর্বোচ্চ 32 জিবি র‍্যাম আছে। তবে সব গুগলবুকে গ্লো বার থাকবে, যা হল এক ধরনের লাইটিং স্ট্রিপ।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.