হালকা পাতলা ডিজাইনে লঞ্চ হয়েছে নতুন ProBook 445 G6। এই ল্যাপটপটি মাত্র 18 মিমি পাতলা। ল্যাপটপের ভিতরে থাকছে AMD Ryzen 2000 সিরিজ প্রসেসর। Ryzen 3 2200U, Ryzen 5 2500U অথবা Ryzen 7 PRO 2700U এর কধ্যে যে কোন একটি প্রসেসর সহ এই ল্যাপটপ কেনা যাবে।
HP ProBook 445 G6 এর দাম শুরু হচ্ছে 67,260 টাকা থেকে
ভারতে লঞ্চ হল নতুন HP ProBook 445 G6। নতুন এই ল্যাপটপের ভিতরে রয়েছে কোয়াড কোর AMD Ryzen প্রসেসর। কোম্পানি জানিয়েছে এই ল্যাপটপে বিশাল একটি ব্যাটারি ব্যবহার হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ ব্যাক-আপ দেবে ProBook 445 G6। তথ্য সুরক্ষিত ব্রাখতে এই ল্যাপটপে বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে HP। ভারতে HP ProBook 445 G6 এর দাম শুরু হচ্ছে 67,260 টাকা থেকে।
হালকা পাতলা ডিজাইনে লঞ্চ হয়েছে নতুন ProBook 445 G6। এই ল্যাপটপটি মাত্র 18 মিমি পাতলা। ল্যাপটপের ভিতরে থাকছে AMD Ryzen 2000 সিরিজ প্রসেসর। Ryzen 3 2200U, Ryzen 5 2500U অথবা Ryzen 7 PRO 2700U এর কধ্যে যে কোন একটি প্রসেসর সহ এই ল্যাপটপ কেনা যাবে। কেনার আগে এই ল্যাপটপের যে কোন কনফিগারেশন কাস্টমাইজ করা যাবে। 16GB পর্যন্ত RAM, 512GB পর্যন্ত SSD আর 1TB পর্যন্ত হার্ড ড্রাইভ ব্যবহার করা যাবে এই ল্যাপটপে। ProBook 445 G6 এ থাকছে একটি 14 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 1.6 কিলোগ্রাম থেকে এই ল্যাপটপের ওজন শুরু হচ্ছে। থাকছে Windows 10 Pro অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে USB – A পোর্ট, USB – C পোর্ট, HDMI পোর্ট, LAN পোর্ট আর 3.5 মিমি অডিও পোর্ট।
যেহেতু বিজনেস এর জন্য এই ল্যাপটপ লঞ্চ হয়েছে তাই এই ল্যাপটপে তথ্য সুরক্ষিত রাখতে বিশেষ প্রযুক্তি ব্যবহার হয়েছে। এছাড়াও ম্যালওয়্যারের হাত থেকে বাঁচতে থাকছে BIOSphere Gen4। ল্যাপটপের সাথে একটি ফাস্ট চার্জার দিচ্ছে HP। মাত্র 30 মিনিট চার্জে 50 শতাংশ চার্জ হবে HP ProBook 445 G6।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC