বিছানার উপর ল্যাপটপ ব্যবহার করার অভ্যাস থাকলে, তা আজই ছাড়ুন।
Photo Credit: Unsplash/Microsoft Copilot
Using laptop while lying on bed can cause it to overheat
বৈশাখের শুরুতে তাপমাত্রার পারদ 40 ছুঁইছুঁই। এই সময় যেমন শরীরের উষ্ণতা বেড়ে যায়, তেমনই মোবাইল ফোন বা ল্যাপটপের মতো ইলেকট্রনিক্স ডিভাইস দ্রুত গরম হতে থাকে। বিশেষ করে আপনার যদি বিছানায় শুয়ে বসে ল্যাপটপ ব্যবহার করার অভ্যাস থাকে, তাহলে তা আজই ছাড়ুন। সরাসরি বিছানার উপর ল্যাপটপ রেখে কাজ করা বড় ঝুঁকির কারণ হতে পারে। বেডের নরম গদি বা বালিস ল্যাপটপের নিচের ভেন্টিলেশন বন্ধ করে দিতে পারে। ফলে ভেতরের গরম হাওয়া বাইরে বেরোতে বাধাপ্রাপ্ত হয়, যা ডিভাইসের দ্রুত ওভারহিট হওয়ার পিছনে বড় ভূমিকা নেয়। এতে পারফরম্যান্স কমে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।
ল্যাপটপ দীর্ঘ সময় বিছানার উপর রেখে ব্যবহার করলে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। টেবিল বা ডেস্কের তুলনায় বিছানার পৃষ্ঠ অনেক নরম, যা ল্যাপটপের নিচের এয়ার ভেন্ট ব্লক করে দেয়। ফলে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে পারে না এবং ভেতরের গরম বাইরে চলে যেতে অসুবিধার সম্মুখীন হয়। গরমকালে তাপমাত্রা বেশি থাকার কারণে এই সমস্যা আরও বাড়ে। ল্যাপটপ অল্প সময় ব্যবহার করলেও তাপ ভিতরে জমে গিয়ে দ্রুত ওভারহিট করে।
যদি ল্যাপটপের অভ্যন্তরের তাপ ঠিকমতো বেরোতে না পারে, তাহলে সেটি সরাসরি মাদারবোর্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারের উপর প্রভাব ফেলে। আবার বেশি গরম হলে ল্যাপটপ নিজে থেকেই গতি কমিয়ে দেয়, যাকে বলে থার্মাল থ্রটলিং। এতে ল্যাপটপের ড্যামেজ কম হয়। কিন্তু যে কাজ কয়েক মিনিটে সম্পন্ন হওয়ার কথা, তা শেষ করতে অনেক বেশি সময় লাগতে পারে।
গরম পরিবেশে বিছানার উপর দীর্ঘক্ষণ এভাবে চলতে থাকলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে এবং ভিতরের ফ্যানও নষ্ট হতে পারে। অত্যাধিক গরম হলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা ব্যাটারি ফুলে যাওয়ার মতো ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই ল্যাপটপ সবসময় সমতল ও শক্ত বা কঠিন জায়গাতে ব্যবহার করা নিরাপদ।
নিতান্তই যদি বিছানার উপর রেখে কাজ করতে হয়, তাহলে ল্যাপটপের নিচে কুলিং প্যাড বা শক্ত ট্রে রাখুন, যাতে বাতাস চলাচল স্বাভাবিক থাকে। ল্যাপটপ ঠান্ডা রাখতে আরও একটি বিষয় মাথায় রাখা জরুরি। কাজের চাপে অনেকেই ল্যাপটপ সারাদিন চার্জে বসিয়ে রাখেন। এতে ধীরে ধীরে ব্যাটারি ক্ষয় ও ওভারহিটিং হতে পারে। সাধারণত 80 শতাংশ পর্যন্ত চার্জ রেখে চার্জার খুলে নেওয়াকে ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভাল বলে ধরা হয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale