Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 এপ্রিল 2026 12:05 IST
হাইলাইট
  • বিছানার উপর ল্যাপটপ রেখে কাজ বড় ঝুঁকি তৈরি করতে পারে
  • নরম গদি বা বালিস ল্যাপটপের নিচের ভেন্টিলেশন বন্ধ করে দিতে পারে
  • অনেক সময় ওভারহিটিং এবং কিছু ক্ষেত্রে আগুন ধরে যেতে পারে

Using laptop while lying on bed can cause it to overheat

Photo Credit: Unsplash/Microsoft Copilot

বৈশাখের শুরুতে তাপমাত্রার পারদ 40 ছুঁইছুঁই। এই সময় যেমন শরীরের উষ্ণতা বেড়ে যায়, তেমনই মোবাইল ফোন বা ল্যাপটপের মতো ইলেকট্রনিক্স ডিভাইস দ্রুত গরম হতে থাকে। বিশেষ করে আপনার যদি বিছানায় শুয়ে বসে ল্যাপটপ ব্যবহার করার অভ্যাস থাকে, তাহলে তা আজই ছাড়ুন। সরাসরি বিছানার উপর ল্যাপটপ রেখে কাজ করা বড় ঝুঁকির কারণ হতে পারে। বেডের নরম গদি বা বালিস ল্যাপটপের নিচের ভেন্টিলেশন বন্ধ করে দিতে পারে। ফলে ভেতরের গরম হাওয়া বাইরে বেরোতে বাধাপ্রাপ্ত হয়, যা ডিভাইসের দ্রুত ওভারহিট হওয়ার পিছনে বড় ভূমিকা নেয়। এতে পারফরম্যান্স কমে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

ল্যাপটপ বিছানার উপর রেখে কাজ করলে যে বিপদ হতে পারে

ল্যাপটপ দীর্ঘ সময় বিছানার উপর রেখে ব্যবহার করলে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। টেবিল বা ডেস্কের তুলনায় বিছানার পৃষ্ঠ অনেক নরম, যা ল্যাপটপের নিচের এয়ার ভেন্ট ব্লক করে দেয়। ফলে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে পারে না এবং ভেতরের গরম বাইরে চলে যেতে অসুবিধার সম্মুখীন হয়। গরমকালে তাপমাত্রা বেশি থাকার কারণে এই সমস্যা আরও বাড়ে। ল্যাপটপ অল্প সময় ব্যবহার করলেও তাপ ভিতরে জমে গিয়ে দ্রুত ওভারহিট করে।

যদি ল্যাপটপের অভ্যন্তরের তাপ ঠিকমতো বেরোতে না পারে, তাহলে সেটি সরাসরি মাদারবোর্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারের উপর প্রভাব ফেলে। আবার বেশি গরম হলে ল্যাপটপ নিজে থেকেই গতি কমিয়ে দেয়, যাকে বলে থার্মাল থ্রটলিং। এতে ল্যাপটপের ড্যামেজ কম হয়। কিন্তু যে কাজ কয়েক মিনিটে সম্পন্ন হওয়ার কথা, তা শেষ করতে অনেক বেশি সময় লাগতে পারে।

গরম পরিবেশে বিছানার উপর দীর্ঘক্ষণ এভাবে চলতে থাকলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে এবং ভিতরের ফ্যানও নষ্ট হতে পারে। অত্যাধিক গরম হলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা ব্যাটারি ফুলে যাওয়ার মতো ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই ল্যাপটপ সবসময় সমতল ও শক্ত বা কঠিন জায়গাতে ব্যবহার করা নিরাপদ।

নিতান্তই যদি বিছানার উপর রেখে কাজ করতে হয়, তাহলে ল্যাপটপের নিচে কুলিং প্যাড বা শক্ত ট্রে রাখুন, যাতে বাতাস চলাচল স্বাভাবিক থাকে। ল্যাপটপ ঠান্ডা রাখতে আরও একটি বিষয় মাথায় রাখা জরুরি। কাজের চাপে অনেকেই ল্যাপটপ সারাদিন চার্জে বসিয়ে রাখেন। এতে ধীরে ধীরে ব্যাটারি ক্ষয় ও ওভারহিটিং হতে পারে। সাধারণত 80 শতাংশ পর্যন্ত চার্জ রেখে চার্জার খুলে নেওয়াকে ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভাল বলে ধরা হয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.