Laptop

Laptop - ख़बरें

  • Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
    এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপে 20 কোরের Grace CPU ও Blackwell RTX GPU রয়েছে৷ এটি 1 পেটাফ্লপ AI পারফরম্যান্স প্রদান করতে সক্ষম৷ চিপটি 90 জিবি আকারের 3D দৃশ্য রেন্ডার করতে, 12K রেজোলিউশন ভিডিও এডিট করতে, ও 1440 পিক্সেল রেজোলিউশনে প্রতি সেকেন্ডে 100-এর বেশি ফ্রেম রেটে AAA গেম চালাতে সক্ষম। এতে RTX Ray Tracing, DLSS 4.5 আপস্কেলিং প্রযুক্তি, AI ওয়ার্কলোডের জন্য TensorRT, CUDA কোর-ভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, ও উন্নত রেন্ডারিংয়ের জন্য OptiX রয়েছে। ফলে ল্যাপটপ নির্মাতারা হালকা ও পাতলা ডিভাইসে শক্তিশালী AI এবং গ্রাফিক্স পারফরম্যান্স দিতে পারবে।
  • Googlebook: ল্যাপটপের দুনিয়ায় বিপ্লব, Google আনল AI চালিত গুগলবুক, চাপে উইন্ডোজ ও ম্যাকবুক
    প্রতিটি গুগলবুক ল্যাপটপে একটি বিশেষ গ্লোবার থাকবে। এটি আসলে ল্যাপটপের লিডের উপরে থাকা লাইট স্ট্রিপ, যেখানে গুগলের সিগনেচার রঙ দেখা যাবে। ডিভাইসসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ম্যাজিক পয়েন্টার। এতে Gemini আলাদা অ্যাপের মধ্যে রাখার বদলে সরাসরি কারসরের সঙ্গে যুক্ত করেছে কোম্পানি। কারসর সামান্য নাড়ালেই স্ক্রিনে জেমিনাই সক্রিয় হয়ে যাবে। স্ক্রিনে লেখা, ছবি বা ইমেইলে থাকা তারিখের দিকে কারসর পয়েন্ট করলে AI কনটেক্সট বুঝে প্রয়োজনীয় কাজের সাজেশন দেবে।
  • HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
    HP OmniPad 12 জুন থেকে Amazon, Reliance, HP অনলাইন স্টোর, ও অফলাইন স্টোরে বিক্রি হবে যাবে। ট্যাবটি ডিট্যাচেবল কীবোর্ডের সাথে এসেছে। অর্থাৎ কীবোর্ড খুলে সাধারণ ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। আবার কীবোর্ড লাগিয়ে নিলে ছোট ল্যাপটপের মতো কাজ করতে পারবে।
  • Laptop Satefy Tips: বিছানায় ল্যাপটপ রেখে কাজ করেন? বড় বিপদ ঘটার আগে আজই অভ্যাস ছাড়ুন
    বিছানার নরম গদি, তোষক বা বালিস ল্যাপটপের নিচের ভেন্টিলেশন বন্ধ করে দিতে পারে। ফলে ভেতরের গরম হাওয়া বাইরে বেরোতে বাধাপ্রাপ্ত হয়, যা ডিভাইসের দ্রুত ওভারহিট হওয়ার পিছনে বড় ভূমিকা নেয়। বিছানার উপর দীর্ঘক্ষণ এভাবে চলতে থাকলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। অত্যাধিক গরম হলে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা ব্যাটারি ফুলে যাওয়ার মতো ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
  • 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
    Asus ExpertBook B3 G1 ল্যাপটপ 14 ইঞ্চি ও 16 ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে। সংস্থা জানাচ্ছে, তারা অফিসের কাজের কথা মাথায় রেখে এক্সপার্টবুক সিরিজের নতুন মডেল মার্কেটে এনেছে। এটি 96 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 6 টেরাবাইট স্টোরেজের সাথে কেনা যাবে। এছাড়াও, প্রসেসরে একাধিক কনফিগারেশন রয়েছে। ল্যাপটপটি Intel Core Ultra 5 225H, Core Ultra 5 vPro 235H, Core Ultra 7 255H, এবং Core Ultra 7 vPro 265H চিপসেটের মধ্যে বেছে নেওয়া যাবে।
  • Laptop Price Hike: কম্পিউটার-ল্যাপটপ কিনতে চাইলে তাড়াতাড়ি করুন, 35 শতাংশ পর্যন্ত দাম বাড়তে চলেছে
    বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন, প্রসেসর এবং GPU-এর মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম দ্রুত হারে বাড়ছে। লাভের অঙ্ক বেশি থাকার কারণে নির্মাতারা ডির‍্যাম ও ফ্ল্যাশ মেমরির কাজ করা অধিকাংশ মেমরি চিপ AI ডেটা সেন্টার এবং সার্ভারে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে ঘাটতি। র‍্যামের দাম ইতিমধ্যেই আড়াই থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। মূল্যবৃদ্ধির ধারা আগামী ছয় থেকে সাতটি ত্রৈমাসিক মাস পর্যন্ত চলবে।
  • MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন
    MacBook Neo অসাধারণ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্মুথ macOS, দারুণ ডিসপ্লে, দুর্ভেদ্য সিকিউরিটি, ও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সৌজন্যে অন্যান্য ব্র্যান্ডগুলির উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপকে টেক্কা দিতে চলেছে। সংস্থার দাবি, এটি Intel Core Ultra 5 ল্যাপটপের চেয়ে 50 শতাংশ দ্রুতগতিতে করতে সক্ষম। এমনকি অন-ডিভাইস AI ভিত্তিক কাজ তিনগুণ দ্রুত করবে।
  • Apple লঞ্চ করল দুর্ধর্ষ MacBook Air M5 ল্যাপটপ, 32GB র‍্যাম ও 4TB SSD স্টোরেজ আছে, দাম জেনে নিন
    MacBook Air M5 ল্যাপটপের সবচেয়ে বড় হাইলাইট হল পারফরম্যান্স। নতুন চিপে 10টি কোরযুক্ত সিপিইউ এবং সর্বোচ্চ 10-কোর জিপিইউ বর্তমান। প্রতিটি কোরে নিউরাল অ্যাক্সিলারেটর আছে, যা এআই ভিত্তিক কাজ দ্রুত সম্পন্ন করতে সাহায্য করবে। নতুন মডেলে উন্নত শেডার কোর ও তৃতীয় প্রজন্মের রে-ট্রেসিং ইঞ্জিন আছে। ফলে গেমিং ও 3D রেন্ডারিংয়ে অনন্য অভিজ্ঞতা মিলবে। ল্যাপটপের সামনে 12 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা রয়েছে৷ ব্যাটারি 18 ঘন্টা ব্যাকআপ প্রদান করবে৷
  • Lenovo: চশমা ছাড়াই 3D সিনেমা দেখা যাবে ল্যাপটপে, বড় ঘোষণা করতে পারে লেনোভো
    Lenovo Yoga Book Pro 3D ল্যাপটপে স্টেরিওস্কোপিক 3D প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে। এটি ডুয়াল স্ক্রিনের সাথে আসবে। বিশেষ চশমার প্রয়োজন ছাড়াই স্ক্রিনের পর্দায় ত্রিমাত্রিক অভিজ্ঞতা উপভোগ করতে দেবে। এই ল্যাপটপে ডুয়াল ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট থাকতে পারে। এটি মূলত গেমার, কনটেন্ট ক্রিয়েটর, ও সিনেমা নির্মাতাদের লক্ষ্য করে প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ হতে পারে।
  • Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
    Asus কোম্পানির নতুন ল্যাপটপ মডেলগুলোর মধ্যে পোস্টার বয় হল Zenbook S16 (UM5606GA)। এতে 50 TOPS NPU ও AMD Ryzen AI 8 465 প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসের সামনে 16 ইঞ্চি Lumina OLED ডিসপ্লে আছে, যা 3K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও Dolby Vision সাপোর্ট করে। Vivobook 16 (M1605NAQ) ও Vivobook S15 ভারতে যথাক্রমে 65,990 টাকা ও 62,990 টাকায় এসেছে।
  • Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন
    Brave Ark মূলত সেই সমস্ত ইউজারদের জন্য তৈরি, যারা একটি ডিভাইসে লার্নিং, ক্রিয়েটিভিটি, ও প্রোডাক্টিভিটির সমন্বয় চান। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পড়াশোনা, নোট তৈরি, কনটেন্ট দেখা, বা অফিসের কাজে ব্যবহার করা যায়। এতে Snapdragon 8s Gen 3 চিপসেট, বিশাল 14,550mAh ব্যাটারি, DTS অডিও সাপোর্ট, 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে৷
  • Amazon সেলে 46,000 টাকা সস্তা হল গেমিং ল্যাপটপ, Lenovo, Asus, HP-এর মতো ব্র্যান্ডে বাম্পার ছাড়
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে গেমিং ল্যাপটপ বিম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত গ্রাফিক্স ও কুলিং সিস্টেম, বেশি র‍্যাম, ফাস্ট SSD স্টোরেজ-সহ ল্যাপটপ লিস্টিং প্রাইসের তুলনায় 46,000 টাকা সস্তায় কেনার সুযোগ মিলছে। লিস্টে Asus, MSI, HP, Lenovo, ও Acer-এর মতো বড় ব্র্যান্ডদের নাম।
  • Amazon Great Republic Day সেলে লাফিয়ে দাম কমল ল্যাপটপের, Lenovo, Dell, Asus, HP বাম্পার ছাড়ে
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2026-এ 40,000 টাকার নিচে ক্রেতারা ল্যাপটপে Intel i3 13th Gen ও Ryzen 3/Ryzen প্রসেসর পেয়ে যাচ্ছেন। এর সাথে ফ্রি Microsoft Office, FHD LCD ডিসপ্লে, 16 জিবি র‍্যাম, এবং 512 জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। তালিকায় রয়েছে Lenovo, HP, Acer, Asus, ও Dell-এর মতো ব্র্যান্ডের নাম। 40,000 টাকার নিচে ভাল ল্যাপটপ চাইলে প্রতিবেদনে ক্লিক করুন।।
  • Amazon Great Republic Day সেলে 45 শতাংশ ছাড়ে বিক্রি হবে ল্যাপটপ ও ট্যাব
    ক্রেতাদের জন্য কেনাকাটার পরিকল্পনা সেরে ফেলতে যাতে সুবিধা হয়, তার জন্য এখন থেকে Great Republic Day Sale 2026-এর অফার প্রকাশ করতে শুরু করেছে অ্যামাজন। Asus, Dell, Samsung, ও Lenovo-এর মতো ব্র্যান্ডের ল্যাপটপ ও ট্যাবলেটে ভাল ডিল পাওয়া যাবে।
  • Reliance অবিশ্বাস্য অফার আনল, মাত্র 12,490 টাকায় পাবেন JioBook ল্যাপটপ
    JioBook 11 ভারতে 16,499 টাকা দামে লঞ্চ হয়েছিল৷ কিন্তু ল্যাপটপটি এখন অ্যামাজনে 12,490 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু ল্যাপটপটি এখন অ্যামাজনে 12,490 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 4,009 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে 1,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় মিলতে পারে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 374 টাকা ক্যাশব্যাক পাবে।

Laptop - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »