Flipkart Big Billion Days সেলে Snapdragon X প্রসেসর চালিত Asus Vivobook 14 কেনা যাচ্ছে মাত্র 50,240 টাকায়।
Photo Credit: Asus
Asus Vivobook 14 features a 45 TOPS NPU
50,000 বাজেটে 16 জিবি র্যাম ও Snapdragon X প্রসেসর চালিত AI ল্যাপটপ! আজকে এমনই এক অফারের কথা বলবো, যা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে। গত এক বছরে মেমরি চিপের দাম লাগামছাড়া বেড়েছে। ফলে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপের দাম হাতের বাইরে চলে যাচ্ছে। 50 হাজারের বাজেটে ল্যাপটপে 8 জিবির বেশি র্যাম মিলছে না। প্রসেসর i3 অথবা Ryzen 3। কিন্তু Flipkart Big Billion Days সেল উপলক্ষ্যে Asus Vivobook 14 (2025) কেনা যাচ্ছে মাত্র 50,240 টাকায়। এতে নিউরাল প্রসেসিং ইউনিট বা NPU রয়েছে, যা ইন্টারনেটের উপর নির্ভরশীল না থেকে অন-ডিভাইস এআই মডেল চালাতে সাহায্য করবে।
Asus Vivobook 14 ফ্লিপকার্টে 60,990 টাকায় লিস্টেড আছে। Flipkart Axis ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10,184 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ICICI বা Axis ক্রেডিট কার্ডে দাম মেটালে 9,750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। তবে সবচেয়ে বড় অফার ICICI ব্যাঙ্কেরই নো-কস্ট EMI স্কিমে।
ক্রেতারা আইসিআইসি ক্রেডিট কার্ডে সর্বোচ্চ 18 মাস নো-কস্ট ইএমআই অফারে ল্যাপটপটি কিনতে পারবে। মাসিক কিস্তির বিকল্প নিলেই 10,750 টাকা ছাড় মিলবে। অর্থাৎ, ল্যাপটপের কার্যকর দাম 50,240 টাকায় নেমে আসবে। এটি প্ল্যাটিনাম গোল্ড ও ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।
Asus Vivobook 14 (X1407QA) ল্যাপটপে 14 ইঞ্চি এলইডি ব্যাকলিট ডিসপ্লে আছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট, 300 নিট ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন, এবং অ্যান্টি-গ্লেয়ার অফার করে। এর স্ক্রিন টু বডি রেশিও 87 শতাংশ। কনফারেন্স কলের জন্য সামনে ফুল-এইচডি ক্যামেরা আছে। এটি উইন্ডোজ হ্যালো এবং প্রাইভেসি শাটার অফার করে।
আসুসের ল্যাপটপ শক্তিশালী ও পাওয়ার এফিশিয়েন্ট স্ন্যাপড্রাগন এক্স প্রসেসরে রান করে। এতে 16 জিবি LPDDR5X র্যাম, 512 জিবি M.2 NVMe PCIe 4.0 SSD, Qualcomm Adreno গ্রাফিক্স, এবং 45 TOPS এনপিইউ রয়েছে। কোম্পানি এই ল্যাপটপের সাথে MS Office 2024 এর লাইফটাইম সাবস্ক্রিপশন দিচ্ছে। আবার 1 বছরের জন্য ফ্রি-তে Microsoft 365 Basic পাওয়া যাবে।
Asus Vivobook 14 ল্যাপটপে 50Whr এর থ্রি সেল ব্যাটারি আছে। এর সঙ্গে 65W অ্যাডাপ্টার মিলবে। ডিভাইসটি AI নয়েজ ক্যান্সেলিং, Pluton সিকিউরিটি প্রসেসর, Dolby Atmos, ও CopilOt Key এর সঙ্গে এসেছে। ARM প্রসেসর থাকার জন্য নির্দিষ্ট কয়েকটি সফটওয়্যারের সঙ্গে কম্প্যাটিবিলিটি নিয়ে কিছুটা সমস্যা দেখা যেতে পারে। তবে সাধারণ কাজে ব্যবহারের ক্ষেত্রে এই ল্যাপটপের বিকল্প নেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Infinix GT 50 Pro Key Specifications Confirmed Ahead of October 27 India Launch
Arc Raiders' Frozen Trail Update Boosts Player Count as Embark Studios Begins PvE Beta Test