Amazon Great Indian Festival 2026 সেলে Asus, Lenovo, HP, Acer, ও MSI গেমিং ল্যাপটপে অফার পাওয়া যাচ্ছে।
Photo Credit: MSI
Amazon's Great Indian Festival 2026 brings discounts on several gaming laptops
বিগত দেড় বছরে গেমিং হার্ডওয়্যারের দাম অনেকটাই বেড়েছে। AI পরিকাঠামোর জন্য মেমরি ও স্টোরেজের চাহিদা বৃদ্ধি ও সরবরাহে ঘাটতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কম্পিউটার ও ল্যাপটপের দাম বৃদ্ধির ফলে বাজেট নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ক্রেতারা। তবে Amazon Great Indian Festival 2026 সেল আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়ারফুল গেমিং ল্যাপটপ কেনার সুযোগ দিচ্ছে। Asus, Lenovo, HP, Acer, এবং MSI ল্যাপটপে পাওয়া যাচ্ছে অফার। আবার SBI ক্রেডিট এবং ডেবিট কার্ডে কেনাকাটা করলে 5,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে অ্যামাজনে 1 লাখ টাকার মধ্যে সেরা পাঁচটি গেমিং ল্যাপটপের লিস্ট থাকল।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Asus TUF A15 বিক্রি হচ্ছে 1,00,990 টাকায়। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম নেমে আসবে 95,990 টাকায়। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অফার করে। ল্যাপটপে অক্টা-কোর Ryzen 7 8845HS প্রসেসর, Nvidia RTX 3050 জিপিইউ, 15.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে, ও ডুয়াল কুলিং ফ্যান আছে।
Acer Aspire 7 অ্যামাজনে 1,00,900 টাকায় পাওয়া যাচ্ছে। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের দাম। তবে Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে দাম মেটালে পে ব্যালেন্সে 3,027 টাকা ক্যাশব্যাক জমা হবে। ল্যাপটপে Intel Core 5 210H প্রসেসর, RTX 4050 গ্রাফিক্স, ও 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 15.6 ইঞ্চি LCD ডিসপ্লে আছে।
Lenovo LOQ অ্যামাজনে 99,990 লিস্টেড আছে। তবে SBI ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে 5,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে ল্যাপটপের দাম 94,990 টাকায় নেমে আসবে। এতে 16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ আছে। এতে Ryzen 7 7735HS প্রসেসর, 144 হার্টজ রিফ্রেশ রেট, 15.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Nvidia RTX 3050 জিপিইউ, ও 57.5WHr ব্যাটারি রয়েছে।
অ্যামাজনে HP Victus বিক্রি হচ্ছে 90,990 টাকায় (16 জিবি + 512 জিবি)। এই ল্যাপটপের ক্ষেত্রেও SBI কার্ডে 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ডিভাইসটি Ryzen 7 7445HS প্রসেসর, 144 হার্টজ ডিসপ্লে, 6 জিবি Nvidia RTX 3050 গ্রাফিক্স, DTS X অডিও, ও ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে।
MSI Thin 15 এখন 87,900 টাকা দামে কেনা যাচ্ছে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম নেমে আসবে 84,900 টাকায়। এই গেমিং ল্যাপটপে 13th Gen Intel Core i5 13420H প্রসেসর, 144 হার্টজ IPS ডিসপ্লে, Nvidia GeForce RTX 3050 গ্রাফিক্স, 16 জিবি র্যাম, ও 1 টিবি স্টোরেজ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999