MacBook Neo: অ্যাপলের সবচেয়ে সস্তা ল্যাপটপ লঞ্চ হল, একচার্জে দেবে 16 ঘন্টা ব্যাকআপ, দাম শুনলে লাফাবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 মার্চ 2026 21:48 IST
হাইলাইট
  • MacBook Neo ল্যাপটপ A18 Pro চিপসেটের সাথে এসেছে
  • Apple 16 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে
  • ম্যাকবুক নিও-এর ওজন মাত্র 1.23 কেজি

MacBook Neo is claimed to offer up to 16 hours of battery life on a charge.

Photo Credit: Apple

Apple MacBook Neo: অ্যাপলের সাশ্রয়ী মূল্যের ম্যাকবুক মডেলকে ঘিরে সমস্ত জল্পনার অবসান। আজ সংস্থার তরফে লঞ্চ করা হল ম্যাকবুক নিও ল্যাপটপ। টেক জায়ান্টটি এখনও পর্যন্ত যত ল্যাপটপ বাজারে এনেছে, সেগুলোর মধ্যে নিও সবচেয়ে কম দামের। এটি A18 Pro চিপসেটের সাথে এসেছে, যা iPhone 16 Pro সিরিজে ব্যবহৃত হয়েছে। MacBook Neo অসাধারণ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্মুথ macOS, দারুণ ডিসপ্লে, দুর্ভেদ্য সিকিউরিটি, ও প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সৌজন্যে অন্যান্য ব্র্যান্ডগুলির উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপকে টেক্কা দিতে চলেছে। এটি চারটি আকর্ষণীয় রঙের বিকল্পে উপলব্ধ।

MacBook Neo দাম 

ম্যাকবুক নিও ল্যাপটপের দাম ভারতে 69,900 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। 512 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 79,900 টাকা রাখা হয়েছে। অ্যাপল ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকা এডুকেশন ডিসকাউন্ট দিচ্ছে, ফলে দাম 59,900 টাকায় নেমে আসবে। ল্যাপটপটি সাইট্রাস, ব্ল্যাশ, ইন্ডিগো, ও সিলভার কালার অপশনে পাওয়া যাবে। আজ থেকেই অগ্রিম অর্ডার করা যাবে। অ্যাপলের ওয়েবসাইট ও অনুমোদিত রিটেল স্টোরে মার্চ 11 থেকে সেল শুরু হবে।

MacBook Neo স্পেসিফিকেশন ও ফিচার্স

ম্যাকবুক নিও ল্যাপটপের ওজন মাত্র 1.23 কেজি৷ কম দাম হওয়া সত্ত্বেও অ্যালুমিনিয়াম বডি প্রিমিয়াম ফিলিং বজায় রেখেছে। সামনের দিকে 13 ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা 500 নিট পিক ব্রাইটনেস ও 2,408 x 1,506 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। ল্যাপটপে ম্যাজিক কিবোর্ড ও টাচ আইডির সুবিধা আছে। এটি লেটেস্ট macOS Tahoe-এ রান করে। সাথে ডুয়াল স্পিকার ও 1080p ফেসটাইম ক্যামেরা দেওয়া হয়েছে।

Apple-এর দাবি, A18 Pro প্রসেসর চালিত MacBook Neo প্রতিদিনের কাজ Intel Core Ultra 5 ল্যাপটপের চেয়ে 50 শতাংশ দ্রুতগতিতে করতে সক্ষম। এমনকি অন-ডিভাইস AI ভিত্তিক কাজ তিনগুণ দ্রুত করবে। 16টি কোরযুক্ত নিউরাল ইঞ্জিন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স ডিভাইসের ভিতরে ম্যানেজ করে, ফলে সবকিছু প্রাইভেট থাকে। পাঁচ-কোরের জিপিইউ ক্যাজুয়াল গেমিং এবং ফটো এডিটিং দক্ষতার সাথে সামলাবে।

MacBook Neo-এর ভিতরে ফ্যান না থাকায় নিঃশব্দে কাজ করবে। সংস্থা 16 ঘন্টা ব্যাটারি লাইফের দাবি করছে। আইফোন মিররিং সাপোর্ট থাকায় ল্যাপটপের স্ক্রিন থেকেই সরাসরি আইফোনের ডিসপ্লে দেখা যাবে। ডিভাইসটি Wi-Fi 6E ও ব্লুটুথ 6 কানেক্টিভিটি সাপোর্ট করে। ল্যাপটপের ডান পাশে 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে। এটি একটি ইউএসবি 3.0 টাইপ-সি ও ইউএসবি 2.0 টাইপ-সি পোর্টের সাথে এসেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.