লেটেস্ট প্রসেসার সহ নতুন 12.5 ইঞ্চি ল্যাপটপ নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 মার্চ 2019 17:34 IST
হাইলাইট
  • লঞ্চ হল নতুন Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপ
  • থাকছে Intel Core i5 (8th Gen) অথবা Core m3 প্রসেসার
  • এই ল্যাপটপের ওজন মাত্র 1.07 কিলোগ্রাম

Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপের দাম শুরু হচ্ছে 3,599 ইউয়ান (প্রায় 38,400 টাকা) থেকে

লঞ্চ হল নতুন Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপ। Apple MacBook Air কে টেক্কা দিতে হালকা পাতলা ছোট্ট ল্যাপটপ লঞ্চ করেছে Xiaomi। নতুন ল্যাপটপে থাকছে Intel Core i5 (8th Gen) অথবা Core m3 প্রসেসার, 4GB RAM, 256GB পর্যন্ত SSD স্টোরেজার Full HD ডিসপ্লে। সম্পূর্ণ মেটাল বডির এই ল্যাপটপের ওজন মাত্র 1.07 কিলোগ্রাম। থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট। ইতিমধ্যেই কোম্পানির 13.3 ইঞ্চি ল্যাপটপে Intel Core i5 (8th Gen) প্রসেসার ব্যবহার করেছিল Xiaomi। এবার 12.5 ইঞ্চি ল্যাপটপেও এই প্রসেসার পৌঁছাল।

28 মার্চ চিনে বিক্রি শুরু হবে Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপ। সোনালি ও রূপালি রঙে এই ল্যাপটপ পাওয়া যাবে। Core M3 প্রসেসার ব্যবহার করে Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপের দাম শুরু হচ্ছে 3,599 ইউয়ান (প্রায় 38,400 টাকা) থেকে। Intel Core i5 (8th Gen) প্রসেসারে এই ল্যাপটপের দাম শুরু হচ্ছে 4,299 ইউয়ান (প্রায় 45,900 টাকা) থেকে। চিনের বাইরে এই ল্যাপটপ কবে লঞ্চ হবে জানায়নি Xiaomi।

Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপে থাকছে সম্পূর্ণ মেটাল চ্যাসিস। এই ল্যাপটপে থাকছে একটি 12.5 ইঞ্চি Full HD ডিসপ্লে। এই ল্যাপটপের ওজন মাত্র 1.07 কিলোগ্রাম। থাকছে Harman স্পিকার আর DTS সারাউন্ড সাউন্ড।

নতুন  Xiaomi ল্যাপটপে থাকছে 4GB Ram, একটি USB Type-C পোর্ট, একটি HDMI পোর্ট, একটি USB 3.0 পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Mi Notebook Air 12.5 ইঞ্চি ল্যাপটপে Windows 10 Home Edition প্রি-ইন্সটলড থাকবে।

 
KEY SPECS
Display size 12.50-inch
Display resolution 1080x1920 pixels
Processor Core m3
RAM 4GB
OS Windows 10 Home
SSD 128GB
Weight 1.07 kg
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Mi Notebook Air
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  2. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  3. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  4. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  5. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  6. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  7. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  8. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  9. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  10. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.