এবার কম্পিউটারের জন্য নতুন চিপসেট আনল Qualcomm

Qualcomm লঞ্চ করল Snapdragon 850 মোবাইল কম্পিউটার প্ল্যাটফর্ম। মঙ্গলবার Computex 2018 এ এই চিপসেট বিশ্বের সামনে এনেছে এই কোম্পানিটি।

এবার কম্পিউটারের জন্য নতুন চিপসেট আনল Qualcomm
হাইলাইট
  • আগের থেকে 35% ফাস্ট কোম্পানির নতুন এই চিপসেট
  • Snapdragon 835 চিপসেটের পরে বাজারে এল Snapdragon 850
  • এই চিপসেটে ব্যাটারি লাইফ 20% বেড়ে যাবে
বিজ্ঞাপন

Qualcomm লঞ্চ করল Snapdragon 850 মোবাইল কম্পিউটার প্ল্যাটফর্ম। মঙ্গলবার Computex 2018 এ এই চিপসেট বিশ্বের সামনে এনেছে এই কোম্পানিটি। যে কম্পিউটার সবসময় অন ও কানেক্টেড থাকবে সেই ডিভাইসের জন্য লঞ্চ হয়েছে নতুন এই চিপসেট। আগে ‘অলওয়াজ অন, অলওয়েজ কানেক্টেড’ উইন্ডোজ পিসি বিভাগে 10nm প্রথম জেনারেশানের Snapdragon 835 চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এবার সেই বিভাগেই 10nm দ্বিতীয় জেনারেশানের এই Snapdragon 850 চিপসেটটি লঞ্চ করল কোম্পানি। Qualcomm জানিয়েছে ইতিমধ্যেই Samsung এর সাথে হাত মিলিয়ে এই বিভাগে একাধিক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে তারা। খুব শিঘ্রই এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Snapdragon 835 চিপসেটের থেকে 35% ফাস্ট কোম্পানির নতুন এই Snapdragon 850 চিপসেট। নতুন এই চিপসেটে Kryo 385 CPU ব্যাবহার করা হয়েছে। এই CPU এর ক্লক স্পিড 2.95 GHz। Snapdragon 835 চিপসেটে Kryo 280 CPU ব্যাবহার করা হয়েছিল। এছাড়াও Snapdragon 850  গ্রাফিক্স বিভাগে উন্নতি ঘটেছে। পুরোনো Adreno 540 GPU এর বদলে এই চিপসেটে ব্যাবহার হয়েছে লেটেস্ট Adreno 630 GPU। যা অনেক বেশি শক্তিশালী বলে জানিয়েছে  Qualcomm। এছাটাও LTE তে 20% বেশি স্পিড পাওয়া যাবে নতুন এই চিপসেটে আর 20% বেড়ে যাবে ব্যাটারি লাইফ। এছাড়াও এই চিপসেটে 3 গুন বেশি AI পারফর্মেন্স পাওয়া যাবে। এই চিপেসেটে একটি AI ইঞ্জিন বোর্ড ব্যাবহার করেছে Qualcomm।

এছাড়াও কোম্পানি জানিয়েছে নতুন Snapdragon 850 অডিও বিভাগেও অনেক উন্নতি এসেছে। Qualcomm Aqstic ও aptX অডিও ফিচার থাকবে এই চিপসেটে। এর মাধ্যমেই এই চিপসেট থেকে ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে। USB Type-C ও 3.5 মিমি হেডফোন জ্যাক সাপোর্ট থাকবে এই চিপসেটে। কোম্পানি জানিয়েছে আরও ভালো 4K ভিডিও ক্যাপচার করা যাবে নতুন Snapdragon 850 এ।

এছাড়াও Qualcomm জানিয়েছে Snapdragon 850 এ থাকবে Microsoft Machine Learning SDK সাপোর্ট। এর মাধ্যমেই এই চিপসেটে একাধিক AI ফিচার যোগ করা সম্ভব হবে। এছাড়াও Windows 10 এপ্রিল 2018 আপডেটে এই চিপসেটের মাধ্যমে 64bit ভার্সানে Microsoft Edge ব্রাউজার চালানো যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »