নতুন Samsung SSD তে পাওয়া যাবে 1GBps এর বেশি ট্রান্সফার স্পিড

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অগাস্ট 2018 16:11 IST
হাইলাইট
  • Thunderbolt 3 কানেক্টিভিটি সহ নতুন SSD ড্রাইভ লঞ্চ করল Samsung
  • 20GB সাইজের একটি 4K ভিডিও মাত্র 12 সেকেন্ডে ট্রান্সফার করা যাবে
  • 500GB, 1TB ও 2GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Portable SSD X5

500GB, 1TB ও 2GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Portable SSD X5।

 

Thunderbolt 3 কানেক্টিভিটি সহ নতুন SSD ড্রাইভ লঞ্চ করল Samsung। এই প্রথম NVMe ড্রাইভ লঞ্চ করল Samsung। ভিডিও এডিটার, কনটেন্ট ক্রিয়েটার ও আইটি প্রফেশানালদের জন্য Portable SSD X5 লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 500GB, 1TB ও 2GB স্টোরেজে পাওয়া যাবে Samsung Portable SSD X5। এই ড্রাইভের Thunderbolt 3কানেক্টিভিটি ও NVMe সাপোর্টের জন্য 20GB সাইজের একটি 4K ভিডিও মাত্র 12 সেকেন্ডে ট্রান্সফার করা যাবে।

Samsung Portable SSD X5 এর 500GB বেস মডেলের দাম 399.99 মার্কিন ডলার (প্রায় 28,200 টাকা)। 1TB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 699.99 মার্কিন ডলার (প্রায় 49,400 টাকা)। আর প্রিমিয়াম 2TB Portable SSD X5 কিনতে খরচ হবে 1,399 মার্কিন ডলার (প্রায় 98,700 টাকা)। 3 সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে Samsung Portable SSD X5।

হাই রেসোলিউশান ছবি, 4K ভিডিও নিয়ে কাজ করার সময় দারুন কাজে লাগবে Samsung Portable SSD X5। এই ড্রাইভে Thunderbolt 3 কানেক্টিভিটি সাপোর্ট করে। Thunderbolt 3 এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 40GB ডাটা ট্রান্সফার করা যায়। Samsung দাবি করেছে Portable SSD X5 ড্রাইভে 2,800 MBps পর্যন্ত রিড স্পিড পাওয়া যাবে। যা যে কোন হার্ড ডিক্সের থেকে 25.5 গুন বেশি।

Portable SSD X5 ড্রাইভের সাথে একটি সফটওয়্যার দেবে Samsung। এই সফটওয়্যার ব্যবহার করে ড্রাইভে ডাটা এনক্রিপ্ট করে রাখা যাবে। Samsung Portable SSD X5 এর ওজন মাত্র 150 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.