ইলেকট্রনিক প্রোডাক্টে গোপন চিপ ব্যবহার করে নজর রাখছে চিন? শুরু হল তদন্ত

গত 4 অক্টোবর ব্লুমবার্গের এক রিপোর্টে জানানো হয়েছিল চিন গোয়েন্দাগিরির জন্য Apple, Amazon সহ 30 টি কোম্পানি ও মার্কিন সরকারের হার্ডওয়্যার প্রোডাক্টে বিশেষ চিপ ব্যবহার করছে। এই চিপ থেকে সরাসরি সব তথ্য পৌঁছে যাচ্ছে বেজিং এ।

ইলেকট্রনিক প্রোডাক্টে গোপন চিপ ব্যবহার করে নজর রাখছে চিন? শুরু হল তদন্ত

এক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে চিন গোয়েন্দাগিরির জন্য Apple, Amazon সহ 30 টি কোম্পানি ও মার্কিন সরকারের হার্ডওয়্যার প্রোডাক্টে বিশেষ চিপ ব্যবহার করছে

হাইলাইট
  • গোয়েন্দাগিরির জন্য হার্ডওয়্যার প্রোডাক্টে বিশেষ চিপ ব্যবহার করছে চিন
  • Apple, Amazon সহ 30 টি কোম্পানি ও হার্ডওয়্যারে এই চিপ ব্যবহার হয়েছে
  • 4 অক্টোবর ব্লুমবার্গে এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে
বিজ্ঞাপন

সম্প্রতি মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে বিভিন্ন হার্ডওয়্যারে রয়েছে গোপন চিপ। সেই চিপের মাধ্যমে চুরি হচ্ছে গ্রাহক্র ব্যক্তিগর ডাটা। এবার সুপার মাইক্রো কম্পিউটার এই হার্ডওয়্যার প্রস্তুতকারী সংস্থা এই হার্ডওয়্যারগুলিতে গোপন চিপ খোঁজার কাজ শুরু করবে।

“কোন গোপন চিপের প্রমাণ পাওয়া না গেলেও আমরা এক দীর্ঘমেয়াদী পরীক্ষার মাধ্যমে এই চিপ খোঁজার কাজ শুরু করছি।” বলে জানিয়েছে সুপার মাইক্রো কম্পিউটার।

গত 4 অক্টোবর ব্লুমবার্গের এক রিপোর্টে জানানো হয়েছে চিন গোয়েন্দাগিরির জন্য Apple, Amazon সহ 30 টি কোম্পানি ও মার্কিন সরকারের হার্ডওয়্যার প্রোডাক্টে বিশেষ চিপ ব্যবহার করছে। এই চিপ থেকে সরাসরি সব তথ্য পৌঁছে যাচ্ছে বেজিং এ।

যদিও এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছে সুপার মাইক্রো কম্পিউটার।

এই রিপোর্টে জানানো হয়েছে 2015 সালে সুপার মাইক্রো মাদারবোর্ডে প্রথম এই ধরনের চিপের সন্ধান পেয়েছিল Apple। পরে Amazon প্রোডাক্টের ভিতরেও এই চিপ পাওয়া গিয়েছিল।

যদিও এই রিপোর্টের সব অভিযোগ অস্বীকার করেছে Apple ও Amazon। গত শুক্রবার Apple সিইও টিম কুক বুলবার্গের এই অভিযোগ অস্বীকার করেছেন।

যদিও ব্লুমবার্গ নিজেদের এই রিপোর্টে থেকে এক চুল সরতে নারাজ। সারা বিশ্বের সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বিষয়ে তাঁরা অবগত নন।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »