18,000 mAh ব্যাটারি! এক চার্চে এক সপ্তাহ ব্যাক আপ পাওয়া যাবে এই ফোনে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 মার্চ 2019 10:50 IST
হাইলাইট
  • 18,000 mAh ব্যাটারির সাথেই Energizer P18K Po তে থাকছে পপ-আপ সেলফি ক্যামরা
  • ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট
  • থাকছে 6GB RAM, 128GB স্টোরেজ, USB Type-C পোর্ট আর দুটি স্পিকার

বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হল Energizer Power Max P18K Pop

Photo Credit: The Verge/ Vlad Savov

স্মার্টফোনে ব্যাটারি নিয়ে চিন্তার দিন শেষ। সম্প্রতি 18,000 mAh ব্যাটারির একটি স্মার্টফোন সামনে এসেছে। Energizer নামে একটি কোম্পানি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে এই ফোন সামনে এসেছে। বিশাল 18,000 mAh ব্যাটারির সাথেই Energizer P18K Po ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। বিশাল ব্যাটারি থাকার কারনেই বাজারে অন্য যে কোনও ফোনের থেকে অনেকটা চওড়া ও ভারি এই স্মার্টফোন।

Energizer P18K Po ফোনটি 18 মিলিমিটার চওড়া। কোম্পানি জানিয়েছে এক চার্জে এক সপ্তাহের বেশি সময় চলবে এই স্মার্টফোন। এক টানা দুই দিন ভিডিও দেখা যাবে এই ফোনে।

Energizer P18K Po ফোনে থাকছে 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। রয়েছে USB Type-C পোর্ট আর দুটি স্পিকার। 18,000 mAh ব্যাটারির সাথেই Energizer P18K Po ফোনে থাকছে ফাস্ট চার্জিং।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Energizer, Energizer P18K Pop
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.