Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 অগাস্ট 2026 14:26 IST
হাইলাইট
  • Samsung Galaxy A56 5G অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা ছাড়ে মিলছে
  • এই স্মার্টফোনে OIS প্রযুক্তির ট্রিপল রিয়ার ক্যামেরা আছে
  • Samsung Galaxy A56 5G ছয়টি Android OS আপগ্রেড পাবে

Samsung Galaxy A56 5G was launched in India at Rs. 41,999

Photo Credit: Samsung

Amazon Great Freedom Sale কম দামে বিভিন্ন পণ্য কেনার সুযোগ দিচ্ছে। সেলে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হেডফোন, ও হোম অ্যাপ্লায়েন্স-সহ প্রচুর প্রোডাক্টে চমৎকার ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি নতুন মিড-রেঞ্জ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এই সেল উপযুক্ত সময় হতে পারে। কারণ Samsung Galaxy A56 5G এখন 10,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি, কার্ড ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও সাশ্রয় করা সম্ভব হবে। Galaxy A56 5G ছয়টি Android OS আপগ্রেড পাবে। তাই এটি দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য আদর্শ।

Amazon সেলে 10,000 টাকা ছাড়ে মিলছে Samsung Galaxy A56 5G 

Samsung Galaxy A56 5G অ্যামাজনে লিস্টেড আছে 31,999 টাকায়। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম। স্মার্টফোনটি গত বছর মার্চে লঞ্চের সময় মূল্য ছিল 41,999 টাকা। অর্থাৎ, অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন সরাসরি 10,000 টাকা দাম কমেছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 1,599 টাকা ক্যাশব্যাক আসবে।

ফোনের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 35,999 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে লঞ্চের সময় দাম ছিল 44,999 টাকা। এই কনফিগারেশনে ছাড়ের অঙ্ক 9,000 টাকা। ডিভাইসটি অওসম অলিভ, অওসম ভায়োলেট গ্লো, এবং অওসম মিডনাইট ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy A56 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Samsung Galaxy A56 5G একটি 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি হার্টজ রিফ্রেশ রেট FHD+ রেজোলিউশন, 1,900 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ অফার করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস  ভিক্টাস+ প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিভাইসে Android 15 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। তবে ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে বলে নিশ্চিত করেছে কোম্পানি।

স্যামসাং গ্যালাক্সি এ56 5G ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

হ্যান্ডসেটের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা উভয় 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। স্যামসাং-এর এই ফোনে Exynos 1580 (4 ন্যানোমিটার) প্রসেসর রয়েছে। ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 5,000mAh ব্যাটারি। যার সঙ্গে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। ডিভাইসে স্টেরিও স্পিকার, IP67 জল ও ধুলোরোধী রেটিং, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Bright display
  • Long software support
  • Good speakers
  • Decent performance
  • Bad
  • Camera performance could?ve been better
  • Expensive for what it offers
  • No upgrades in battery department
  • No microSD card support
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 12-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel + 5-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 2340x1080 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তা হয়ে গেল দুর্দান্ত Samsung মিড-রেঞ্জ ফোন
  2. Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
  3. ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
  4. একই দামে আর নয় 4G ও 5G প্ল্যান? বৃদ্ধি পেতে পারে খরচ, রিচার্জে বড় পরিবর্তনের ইঙ্গিত
  5. 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  6. Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
  7. Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
  8. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  9. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  10. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.