Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G

Amazon Great Freedom Sale-এ Samsung Galaxy A37 5G সরাসরি 3,000 টাকা ছাড়ে কেনার সুযোগ।

Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G

Photo Credit: Samsung

Samsung Galaxy A37 5G has a triple rear camera unit

হাইলাইট
  • Samsung Galaxy A37 5G অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে 3,000 টাকা ছাড়ে মিলছে
  • ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে আরও 3,000 টাকা বাঁচাতে পারবে
  • Samsung Galaxy A37 5G ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে
বিজ্ঞাপন

Flipkart ও Amazon ফ্রিডম সেলে বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি 40,000 টাকার নিচে অলরাউন্ডার ফোন কিনতে চান, তাহলে 3,000 টাকা ডিসকাউন্ট অপেক্ষা করছে। এখন অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে Samsung Galaxy A37 5G এতটাই ছাড়ে বিক্রি হচ্ছে। এই ফোনে পাবেন IP68 রেটিং, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও Super AMOLED ডিসপ্লের মতো ফিচার্স। সরাসরি দাম কমার ফলে সাশ্রয় তো হবেই। এছাড়াও, ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে আরও 3,000 টাকা বাঁচাতে পারবে।

Samsung Galaxy A37 5G বিক্রি হচ্ছে 3,000 টাকা ছাড়ে

Samsung Galaxy A37 5G অ্যামাজনে লিস্টেড আছে 40,499 টাকায়। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম। মার্চে লঞ্চের সময় মূল্য ছিল 41,999 টাকা। অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে 1,500 টাকা দাম কমেছে। ফোনের 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান দাম 44,499 টাকা। এটি লঞ্চের সময় দাম 47,499 টাকা রাখা হয়েছিল। অর্থাৎ, সরাসরি 3,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

আবার HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আসবে। ফলে 6,000 টাকা সাশ্রয় করা যাবে। Galaxy A37 5G-এর টপ 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের ক্ষেত্রেও 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। লঞ্চের সময় দাম ছিল 52,999 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 51,499 টাকায়।

Samsung Galaxy A37 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এ37 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। 

ফোনটার ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরাই 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনের সামনে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে।

Samsung Galaxy A37 5G অক্টা-কোর Exynos 1480 প্রসেসর দ্বারা চালিত। এতে 5,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক One UI 8.5 প্রি-ইনস্টলড আছে। কোম্পানি Android 22 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট প্রদান করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »