Amazon Great Freedom Sale স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ও বিভিন্ন স্মার্ট ডিভাইসে বাম্পার ছাড় দেবে।
Photo Credit: OnePlus
OnePlus 15 will be discounted during the Amazon Great Freedom Sale
Amazon Great Freedom Sale আর কয়েক ঘন্টা পর (অগাস্ট 7) শুরু হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, ও বিভিন্ন স্মার্ট ডিভাইসে উপর বাম্পার ডিসকাউন্ট মিলবে। Amazon Great Freedom Sale-এর অন্যতম আকর্ষণীয় ডিল হতে চলেছে OnePlus 15। প্রোমোশনাল ব্যানার থেকে জানা গিয়েছে, এটি লিস্টিং প্রাইসের তুলনায় 8,000 টাকা সস্তায় কেনা যাবে। এই অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত থাকছে। OnePlus 15 বর্তমানে সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলির মধ্যে একটি। এতে তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 7,300mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও ট্রিপল চিপ আর্কিটেকচার রয়েছে।
অ্যামাজনের টিজার অনুসারে, OnePlus 15-এর 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলের সময় 81,999 টাকায় কেনা সম্ভব হবে। টিজারে বলা হয়েছে, ফোনের এমআরপি হল 89,999 টাকা। অর্থাৎ, 8,000 টাকা সাশ্রয় করা যাবে। তবে কোন ব্যাঙ্কের কার্ডে এই ডিসকাউন্ট পাওয়া যাবে বা অফারের শর্ত কী কী, তা এখনও জানানো হয়নি।
Amazon ইতিমধ্যেই আসন্ন সেলের জন্য বেশ কয়েকটি অফার নিশ্চিত করেছে। যেমন, HDFC ক্রেডিট কার্ড ও EasyEMI-এর মাধ্যমে কেনা পণ্যে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরা 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন।
উল্লেখ্য, OnePlus 15 গত বছর নভেম্বরে 72,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে মেমোরি কম্পোনেন্টের দাম বাড়ার ফলে বিগত কয়েক মাসে একাধিকবার মূল্যবৃদ্ধি হয়েছে। এই হ্যান্ডসেটে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে।
ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। আর পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং করত সক্ষম। সেলফি ক্যামেরা 60fps-এ 4K ভিডিও শুট করতে পারে।
OnePlus 15 অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর, G2 Wi-Fi চিপ এবং একটি টাচ রেসপন্স চিপ দিয়ে সজ্জিত। হ্যান্ডসেটে 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম স্কিনে রান করে। এটি আল্ট্রাভায়োলেট, স্যান্ড স্ট্রোম, ও ইনফিনিট ব্ল্যাক কালার অপশনে কেনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon