Amazon Great Indian Sale 2020: আগে কখনও এত সস্তা হয়নি স্মার্টফোন

সপ্তাহান্তে শুরু হচ্ছে Amazon Great Indian Sale 2020। 19 জানুয়ারি Amazon.in থেকে এই সেল শুরু হবে। চলবে 22 জানুয়ারি পর্যন্ত।

Amazon Great Indian Sale 2020: আগে কখনও এত সস্তা হয়নি স্মার্টফোন

19 জানুয়ারি শুরু হচ্ছে Amazon Great Indian Sale 2020

হাইলাইট
  • 19 জানুয়ারি Amazon.in থেকে এই সেল শুরু হবে
  • স্মার্টফোন, ল্যাপটপ, টিভি সহ সব ধরনের ইলেকট্রিনিক্স প্রোডাক্ট সস্তা হবে
  • SBI ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়
বিজ্ঞাপন

সপ্তাহান্তে শুরু হচ্ছে Amazon Great Indian Sale 2020। 19 জানুয়ারি Amazon.in থেকে এই সেল শুরু হবে। চলবে 22 জানুয়ারি পর্যন্ত। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, টিভি সহ সব ধরনের ইলেকট্রিনিক্স জিনিসের দাম কমবে। প্রজাতন্ত্র দিবসের আগে 2020 সালে এটাই কোম্পানির প্রথম বড় সেল। এক নজরে এই সেলে স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন।

Amazon Great Indian Sale 2020 তে 40 শতাংশ পর্যন্ত সস্তা হবে বিভিন্ন স্মার্টফোন। Amazon জানিয়েছে একাধিক স্মার্টফোনের দামে রেকর্ড পতন হবে। 34,999 টাকা থেকে OnePlus 7T এর দাম শুরু হবে। Galaxy M30s এর দাম শুরু হবে 12,999 টাকা থেকে। এছাড়াও 13,999 টাকা থেকে Redmi Note 8 আর 9,999 টাকা থেকে Vivo V20 পাওয়া যাবে।

এছাড়াও এই সেলে সস্তা হবে  iPhone XR, OnePlus 7T Pro, Samsung Galaxy M30 সহ একগুচ্ছ জনপ্রিয় স্মার্টফোন। iPhone XR ফোনের ডিসকাউন্ট ঘোষণা করেনি Amazon। অন্যদিকে 51,999 টাকা থেকে বিক্রি হবে OnePlus 7T Pro। এছাড়াও 13,990 টাকা থেকে  পাওয়া যাবে Oppo F11।

বাজেট স্মার্টফোন সেগমেন্টে সস্তা হবে  Redmi 7A, Galaxy M10s, Nokia 4.2 সহ একাধিক স্মার্টফোন। এর মধ্যে Nokia 4.2 ফোনের দামে রেকর্ড পতন হবে। এর সাথি Mi A3 ও Galaxy M40 ফোনের দাম কমবে।

এক্সচেঞ্জ অফারে Oppo Reno 2F কিনলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও এক্সচেঞ্জ অফারে Samsung Galaxy A50s ফোন কিনলে মিলবে 1,500 টাকা ছাড়। একচেঞ্জ অফারে Vivo S1 ফোনে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। Oppo Reno 10x Zoom প্রিপেড অর্ডারে 6,000 টাকা ছাড় পাওয়া যাবে।

স্মার্টফোন ছাড়াও Amazon Great Indian Sale 2020 তে সস্তা হচ্ছে মোবাইল অ্যাকসেসারি, ল্যাপটপ, টিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট।

আরও পড়ুন:

Realme Realpublic Sale: সপ্তাহান্তের সেলে সস্তা হবে এই স্মার্টফোনগুলি

Flipkart Republic Day Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »