Amazon সেলে ধামাকা অফার, এখন 8 হাজার টাকার কমে 6300mAh ব্যাটারির স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 জানুয়ারী 2026 12:35 IST
হাইলাইট
  • 6,300mAh ব্যাটারির Realme Narzo 80 Lite বিক্রি হচ্ছে 7,898 টাকায়
  • SBI ক্রেডিট কার্ডে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলছে
  • Amazon Great Republic Day সেলে 8,000 টাকার কম দামের ফোনে দুর্দান্ত অফার

Amazon Great Republic Day Sale: Realme Narzo 80 Lite 4G can be bought at Rs 7,898

Photo Credit: Realme

Amazon Great Republic Day Sale 2026 ক্রেতাদের জন্য বড়সড় ডিসকাউন্টের ঝুলি নিয়ে হাজির হয়েছে। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ, PC, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ-সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রচুর ছাড়ে বিক্রি হচ্ছে। আপনার বাজেট যত হোক না কেন, সাধ্যের মধ্যে একাধিক বিকল্প অ্যামাজন সেলের প্লাস পয়েন্ট। অনেকেই এমন আছেন যাদের বেশি টাকা খরচ করে ভাল মোবাইল ফোন কেনার সামর্থ্য নেই। তাদের জন্য ই-কমার্স সংস্থাটি দারুণ সুযোগ দিচ্ছে। Samsung, Redmi, Realme, এবং Lava-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন 8,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে।

Amazon Great Republic Day Sale 2026: 8,000 টাকার নিচে স্মার্টফোন

Realme Narzo 80 Lite 4G

Realme Narzo 80 Lite 4G মডেলে কম বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি আছে, যা হল 6,300mAh। এটি 8,999 টাকার পরিবর্তে এখন 7,898 টাকায় বিক্রি হচ্ছে। এতে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, পালস লাইট, ও 90 হার্টজ আই কমফোর্ট ডিসপ্লে আছে।
মোবাইলটি এখানে 7,898 টাকায় কিনতে পারেন

Lava Bold N1 Pro 

Lava Bold N1 Pro অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে 6,798 টাকায় কেনা যাবে। ফোনটির লিস্টিং প্রাইস হল 8,399 টাকা। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা, ও 5,000mAh ব্যাটারির সাথে এসেছে।
মোবাইলটি এখানে 6,798 টাকায় কিনতে পারেন

Redmi A5

Redmi A5 4G সেলে 6,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটির লিস্টিং প্রাইস 8,999 টাকা৷ এই 6.88 ইঞ্চি ডিসপ্লে আছে, যা এই বাজেট সেগমেন্টে বৃহত্তম। এছাড়াও, 5,200mAh ব্যাটারি, 32 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 2 টিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ পাওয়া যায়।
স্মার্টফোনটি এখানে 6,999 টাকায় কিনতে পারেন

Lava Yuva Star 2

Lava Yuva Star 2 আরও একটি বাজেট ফোন যা আপনি 6,999 টাকায় কিনতে পারবেন। ফোনটি 19 শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এতে 4 জিবি + 64 জিবি স্টোরেজ আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডে 699 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
স্মার্টফোনটি এখানে 6,999 টাকায় পেয়ে যাবেন

Samsung Galaxy M07 

Samsung Galaxy M07 অ্যামাজনে 7,499 টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে ফোনটির লিস্টিং প্রাইস 9,999 টাকা। এটি MediaTek Helio G99 প্রসেসর, IP54 জল ও ধুলোরোধী রেটিং, 25W ফাস্ট চার্জিং, 7.6 মিমি স্লিম বডি, 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, এবং ছয়টি প্রজন্মের Android OS আপগ্রেডের সাথে এসেছে।
স্মার্টফোনটি এখানে 7,499 টাকায় কিনতে পারেন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 16 সিরিজের ফার্স্ট লুক এল প্রকাশ্যে, 16GB র‍্যাম ও 200MP ক্যামেরার সাথে লঞ্চ
  2. Vivo S2: সাত বছর পর ভারতে Vivo S সিরিজের প্রত্যাবর্তন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে এল
  3. Moto G37 এবং G37 Power ভারতে লঞ্চ হল, বাজেটে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
  4. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  5. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  6. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  7. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  8. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  9. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  10. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.