শুরু হল Amazon Prime Day Sale: সেরা অফারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জুলাই 2019 10:43 IST
হাইলাইট
  • শুরু হয়েছে Amazon Prime Day sale
  • 48 ঘন্টা ধরে এই সেল চলবে
  • HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়

15 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চলবে Amazon Prime Day Sale

Photo Credit: Amazon India

শুরু হয়েছে 2019 সালের Amazon Prime Day Sale। 48 ঘন্টা ধরে এই সেল চলবে। শুধুমাত্র ভারত নয়, বিশ্বের একাধিক দেশে এই সেল নিয়ে এসেছে মার্কিন ই-কমার্স কোম্পানিটি। এই সেলে সস্তা হয়েছে মোবাইল ফোন, এলইডি টিভি, হেডফোন, ল্যাপটপ, স্পিকার সহ বিভিন্ন গ্যাজেট। সর্বনিম্ন দামে বিক্রি হবে বিভিন্ন প্রোডাক্ট। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 10  শতাংশ ছাড়। 16 জুলাই মধ্যরাত পর্যন্ত এই সেল চলবে।

প্রথম দিনে Amazon Prime Day Sale এর সেরা অফারগুলি দেখে নিন

স্মার্টফোনে সেরা ডিল

Apple iPhone XR

49,999 টাকায় পাওয়া যাচ্ছে iPhone XR (64GB)। এর সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 10,400 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। 128GB ভেরিয়েন্টের দাম 54,999 টাকা।

49,999 টাকা (দাম 76,900 টাকা)

Samsung Galaxy M30

এই সেলে সস্তা হয়েছে জনপ্রিয় Samsung Galaxy M30। 16,490 টাকার পরিবর্তে 13,990 টাকায় পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। এর সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 10,400 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকের জন্য থাকছে অতিরিক্ত 10 শতাংশ ছাড়। Galaxy M30 ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা।

13,990 টাকা (দাম 16,490 টাকা)

Nokia 6.1 Plus

11,999 টাকায় পাওয়া যাচ্ছে Nokia 6.1 Plus। সাথে রয়েছে একই এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফার। গত বছর লঞ্চের সময় Nokia 6.1 Plus এর দাম ছিল 18,499 টাকা।

11,999 টাকা (দাম 18,499 টাকা)

OnePlus 6T (6GB, 128GB)

37,999 টাকা থেকে কমে 26,999 টাকায় পাওয়া যাচ্ছে OnePlus 6T (6GB, 128GB)। নতুন OnePlus 7 ফোনে অতইরিক্ত খরচ করতে না চাইলে পকেটে ভরে নিতে পারেন এই স্মার্টফোন।

Advertisement

26,999 টাকা (দাম 37,999 টাকা)

Realme U1

8,999 টাকায় পাওয়া যাচ্ছে Realme U1। গত বছর 11,999 টাকায় এই ফোন লঞ্চ করেছিল Realme। সাথে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে থাকছে 8,050 টাকা ছাড়।

Advertisement

8,999 টাকা (দাম 12,999 টাকা)

Xiaomi Mi A2

9,999 টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Mi A2। এই ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট আর স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম। 2018 সালে Onedroid One প্রোগ্রামের অধীনে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।

9,999 টাকা (দাম 17,499 টাকা)

Redmi Y3

8,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y3। সেলফি প্রেমীদের জন্য 11,999 টাকায় এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। সাথে রয়েছে 8,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।

8,999 টাকা (দাম 11,999 টাকা)

Amazon ডিভাইসে সেরা ডিল

Amazon Fire TV Stick

নতুন Amazon Alexa রিমোট সহ Amazon Fire TV Stick কিনতে 2,799 টাকা খরচ হবে। Amazon Fire TV Stick 4K কিনতে খরচ হবে 3,999 টাকা। যে কোন LED টিভিকে স্মার্ট টিভি করে তুলতে পারে Amazon Fire TV Stick।

2,799 টাকা (দাম 3,999 টাকা)

Amazon Echo স্মার্ট স্পিকার

এন্ট্রি লেভেল  Echo Dot কিনতে 2,449 টাকা খরচ হবে। তুলনামুলক বড় Echo এর দাম 5,999  টাকা। আর  Echo Plus কেনার খরচ 10,499 টাকা।

2,499 টাকা (দাম 4,499 টাকা)

ল্যাপটপ ও অ্যাকসেসারিজে সেরা ডিল

Asus TUF 15.6 ইঞ্চি গেমিং ল্যাপটপ (FX570)

47,990 টাকায় পাওয়া যাচ্ছে Asus TUF 15.6 ইঞ্চি গেমিং ল্যাপটপ (FX570)। 68,990 টাকা দাম হলে 55,000 টাকার আশেপাশে এই গেমিং ল্যাপটপ পাওয়া যায়। এই ল্যাপটপে রয়েছে অষ্টম জেনারেশন Inten Core i5 প্রসেসর আর 8GB RAM।

47,990 টাকা (দাম 68,990 টাকা)

WD My Passport 3TB

নতুন স্টোরেজ পরিকল্পনা করে থাকলে এই মুহুর্তের ভসেরা ডিল WD My Passport 3TB এক্সটারনাল হার্ড ড্রাইভ। 9,290 টাকার এই ডিভাইস পাওয়া যাচ্ছে 5,999 টাকায়। এই হার্ড ড্রাইভে রয়েছে USB 3.0 সাপোর্ট।

5,999 টাকা (দাম 9,290 টাকা)

টিভি ও সাউন্ডবারে সেরা ডিল

Blaupunkt SBW-100 সাউন্ডবার

বড় টিভির জন্য একটি ভালো সাউন্ডবার খুঁজছেন? প্রাইম ডে সেলে মাত্র 4,999 টাকায় পাওয়া যাচ্ছে Blaupunkt SBW-100 সাউন্ডবার। লঞ্চের সময় এই সাউন্ডবারের দাম ছিল 12,990 টাকা। এই সাউন্ডবারের সাথে থাকছে একটি সাব উফার।

4,999 টাকা (দাম 12,990 টাকা)

Samsung 43-inch full-HD LED TV

44,900 টাকা থেকে দাম কমে 28,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung 43-inch full-HD LED TV। এই টিভির সাথে Amazon Fire Stick বিনামূল্যে দিচ্ছে Amazon। এই টিভি কেনার সময় তা কার্টে নিয়ে Amazon Fire Stick কার্টে যোগ করলে Fire Stick এর দাম বাদ দিয়ে দেবে Amazon।

28,990 টাকা (দাম 44,990টাকা)

হেডফোনে সেরা ডিল

Sony WH-1000XM3 ওয়্যারলেস হেডফোন

অনেক দিন ধরে Sony WH-1000XM3 ওয়্যারলেস হেডফোন কেনার পরিকল্পনা করলেও এই হেডফোনের আকাশছোঁয়া দামের জন্য কিনতে পারছেন না। এবার খানিকটা স্বস্তি দিয়ে 23,490 টাকায় পাওয়া যাচ্ছে Sony WH-1000XM3 ওয়্যারলেস হেডফোন। এই হেডফোনে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন।

23,490 টাকা (দাম 29,990 টাকা)

Bose Quiet Comfort 35 II ওয়্যারলেস হেডফোন

Bose এর আওয়াজ যদি আপনার বেশি পছন্দ হয় তবে একই দামে কিনতে পারবেন Bose Quiet Comfort 35 II ওয়্যারলেস হেডফোন। Amazon Prime Day Sale এ 23,490 টাকায় পাওয়া যাচ্ছে Bose Quiet Comfort 35 II ওয়্যারলেস হেডফোন। দুর্দান্ত অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশনের জন্য বিখ্যাত এই হেডফোন।

23,490 টাকা (দাম 29,363 টাকা)

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Prime Day 2019, Prime Day
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  2. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  3. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  4. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  5. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  6. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  7. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  8. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  9. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  10. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.