Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 17 জুন 2026 15:06 IST
হাইলাইট
  • Android 17 সবার প্রথমে Pixel স্মার্টফোনে রোলআউট হচ্ছে
  • নতুন আপডেটে স্ক্রিন রিয়্যাকশন নামে একটি দারুণ ফিচার যুক্ত হয়েছে
  • অ্যান্ড্রয়েড 17 আপডেট গুগলের সর্বাধুনিক AI প্রযুক্তির সমর্থন নিয়ে এসেছে

Google is rolling out Android 17 update to eligible Pixel smartphones

Photo Credit: Google

Google চারটি বিটা সংস্করণের পর অবশেষে Android 17 আনুষ্ঠানিকভাবে রোলআউট করতে শুরু করেছে। সবার প্রথমে Pixel স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম চালু হচ্ছে। নয়া আপডেটে প্রোডাক্টিভিটি, মাল্টিটাস্কিং, ও কৃত্রিম মেধা-চালিত ক্রিয়েটিভিটি ফিচারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে গুগল। আগের Android ভার্সনগুলোর মতো নতুন আপডেট ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। ফলে অনেকে আজই Android 17 পেয়ে যেতে পারেন, আবার অন্যদের ডিভাইসে পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে। এটুকু স্পষ্ট, গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে AI-কে আলাদা ফিচার হিসেবে দেখছে না। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়ার চেষ্টা চলছে।

Android 17 নতুন ফিচার্স

অ্যান্ড্রয়েড 17 ভার্সনের একটি কাজের ফিচার হল 'বাবলস' (Bubbles)৷ সাবান বা তরলের তৈরি বুদবেদ যেমন বাতাসে ভেসে থাকে, তেমনই ফিচারটি সাহায্যে যে কোনও অ্যাপকে একটি ছোট ফ্লোটিং উইন্ডোতে রূপান্তর করা যাবে। অ্যাপের আইকনে লং-প্রেস করলে সেটিকে বাবলস মোডে আনা যাবে। তারপর অ্যাপটি একটি ছোট ভাসমান উইন্ডো হিসেবে স্ক্রিনে থাকবে। 

ট্যাবলেট বা ফোল্ডেবল স্মার্টফোনের মতো বড় স্ক্রিনের ডিভাইসে বাবলস একটি বিশেষ বাবল বারের মধ্যে রাখা থাকবে, যা স্ক্রিনের নিচের অংশে দেখা যাবে। সেখান থেকে ট্যাপ করলেই বিভিন্ন অ্যাপের মধ্যে স্যুইচ করা যাবে। ফ্লোটিং উইন্ডোর আকার পরিবর্তন করে ফুল-স্ক্রিন মোডেও নিয়ে আসা যাবে।

Android 17 ভার্সনে স্ক্রিন রিয়্যাকশন নামে একটি দারুণ ফিচার যুক্ত হয়েছে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই স্ক্রিন রেকর্ডিংয়ের সঙ্গে নিজের সেলফি ভিডিও একসঙ্গে ক্যাপচার করতে পারবে। অর্থাৎ, স্ক্রিনে কী ঘটছে তা রেকর্ড করার পাশাপাশি ইউজারের মুখের প্রতিক্রিয়া ছোট ভিডিও ওভারলে হিসেবে দেখা যাবে।

কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, ও গেমারদের জন্য ফিচারটি কাজে লাগবে। আলাদা স্ক্রিন রেকর্ডার ও ভিডিও এডিটিং সফটওয়্যারের দরকার হবে না। Android 17-এর সাথে এখন ফোল্ডেবল ফোনে 50/50 লেআআউট পাওয়া যাবে। গেম খেলার সময় উপরের স্ক্রিনে গেমের ভিউ থাকবে, আর নিচের অংশে ডাইনামিক গেমপ্যাড দেখা যাবে।

Advertisement

অ্যান্ড্রয়েড 17 আপডেট গুগলের সর্বাধুনিক AI প্রযুক্তির সমর্থন নিয়ে এসেছে। Gemini Omni, AudioLM, ও Lyria 3-এর মতো নতুন AI মডেলের অ্যাক্সেস পাওয়া পাবে। অর্থাৎ, কৃত্রিম মেধার সাহায্যে ভিডিও, মিউজিক, এবং অডিও কনটেন্ট তৈরি করা যাবে।

নতুন অপারেটিং সিস্টেমের সিকিউরিটি এবং সেফটি ফিচারও উন্নত করা হয়েছে। কোনও অ্যাপকে পুরো কনট্যাক্ট লিস্ট অ্যাক্সেসের বদলে নির্দিষ্ট কিছু তথ্য শেয়ার করা যাবে। গুগল ফাইন্ড হাবের "মার্ক এজ লস্ট' ফিচারে আপগ্রেড এসেছে। ফোন হারিয়ে গেলে মালিক সেটিকে বায়োমেট্রিকে ভেরিফিকেশনের মাধ্যমে লক করে রাখতে পারবে। চোরের কাছে পাসকোড থাকলেও ফোনের তথ্যের নাগাল পাবে না ও ট্র্যাকিং বন্ধ করতে পারবে না।

Android 17 আপডেট বর্তমানে Pixel 6 থেকে Pixel 10 সিরিজের সমস্ত ফোন, ফোল্ডেবল মডেল, ট্যাবলেট, ও অন্যান্য সমর্থিক পিক্সেল ডিভাইসে উপলব্ধ। Samsung, Vivo, Oppo, ও Realme-এর মতো নির্মাতারা নিজস্ব কাস্টম স্কিনের মাধ্যমে নতুন আপডেট প্রকাশ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Android 17, Google Pixel, Google, Android
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.