কেমন দেখতে হবে পরবর্তী iPhone?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অগাস্ট 2018 13:36 IST
হাইলাইট
  • 6.1 ইঞ্চি ডিসপ্লের iPhone-এর পিছনেই সিঙ্গেল ক্যামেরা ব্যবহার হয়েছে
  • দুটি প্রিমিয়াম ভেরিয়েন্টে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হয়েছে
  • কালো ও সাদা রঙে নতুন iPhone পাওয়া যাবে

The iPhone 2018 lineup is expected to launch in September this year.

Photo Credit: Twitter/ Ben Geskin

 

সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে এই বছরের নতুন iPhone। ইতিমধ্যেই নতুন iPhone নিয়ে ইন্টারনেটে একাধিক খবর প্রকাশিত হয়েছে। তবে এই বছর নতুন ফোন গোপন রাখতে কিছুটা হলেও সফল হয়েছে Apple। তবে সম্প্রতি এক রিপোর্টে নতুন iPhone এর ডামির ছবি প্রকাশিত হল। তিনটি আলাদা মডেলে এই বছর iPhone লঞ্চ হবে এর মধ্যে সব থেকে কম দামের মডেলে 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে আর একটি রিয়ার ক্যামেরা থাকবে।

Advertisement

সম্প্রতি টুইটারে এই ছবিগুলি প্রকাশিত হয়েছে। এই ছবিতে 5.8 ইঞ্চি, 6.1 ইঞ্চ ও 6.5 ইঞ্চি ডিসপ্লের তিনটি iPhone-এর ছবি প্রকাশ করা হয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে কালো ও সাদা রঙে নতুন iPhone পাওয়া যাবে। দুটি আলাদা ছপবি এই ফোনগুলির সামনে ও পিছনের দিক দেখা গিয়েছে। এই সবকটি ফোনেই বেজেল লেস ডিসপ্লে দেখা গিয়েছে।

শুধুমাত্র 6.1 ইঞ্চি ডিসপ্লের iPhone-এর পিছনেই সিঙ্গেল ক্যামেরা ব্যবহার হয়েছে। অন্য দুটি প্রিমিয়াম ভেরিয়েন্টে iPhone X এর মতোই ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করেছে Apple। তবে এই ফোনে ঠিক কী ক্যামেরা ব্যবহার হয়ে তা জানা যায়নি।

Photo Credit: Twitter/ Ben Geskin

 

এর আগেও এক রিপোর্টে 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে ও 6.1 ইঞ্চি LCD ডিসপ্লের ছবি ইন্টারনেটে দেখা গিয়েছে। আপাতত 6.5 ইঞ্চি ডিসপ্লের এই iPhone কে iPhone X Plus নামে ডাকা হলেও এই ফোনের সঠিক নাম জানতে ফোন লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জুলাই মাসে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছিল 6.1 ইঞ্চি ডিসপ্লে iPhone এর দাম হবে 600 থেকে 700 মার্কিন ডলারের মধ্যে (প্রায় 41,900 টাকা থেকে 47,900 টাকা)। 5.8 ইঞ্চি ডিসপ্লের নতুন iPhone-এর দাম হবে 700 থেকে 800 মার্কিন ডলারের মধ্যে (প্রায় 47,900 টাকা থেকে 54,700 টাকা)। আর প্রিমিয়াম iPhone X Plus এর দাম শুরু হবে 999 মার্কিন ডলার (প্রায় 68,300 টাকা) থেকে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPhone 2018, iPhone, Apple
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.