Apple মার্চে সস্তায় iPhone ও MacBook লঞ্চ করছে, দাম-ফিচার্স কেমন জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ফেব্রুয়ারি 2026 12:50 IST
হাইলাইট
  • স্পেশাল অ্যাপল এক্সপিরিয়েন্স ইভেন্ট মার্চ 4 অনুষ্ঠিত হচ্ছে
  • iPhone 17e ডাইনামিক আইল্যান্ডের সাথে আসতে পারে
  • Apple-এর ইতিহাসে প্রথম বাজেট MacBook লঞ্চ হতে পারে

Apple iPhone 16e was launched in February, 2025

Apple মার্চের শুরুতেই নতুন লঞ্চ ইভেন্ট আয়োজন করছে। মিডিয়া রিপোর্ট বলছে, মার্কিন টেক জায়ান্টটি মার্চ 4 "স্পেশাল অ্যাপল এক্সপিরিয়েন্স" অনুষ্ঠানের জন্য আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে। গত বছর সেপ্টেম্বরে iPhone 17 সিরিজ কুপারটিনোর অ্যাপল পার্কে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সংস্থাটি তাদের মার্চের ইভেন্ট নিউ ইয়র্ক, লন্ডন, এবং সাংহাই শহরে সামান্তরাল আয়োজন করছে। এই ইভেন্ট ঘিরে নতুন আইফোন মডেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যা iPhone 17e নামে আসতে পারে। এছাড়াও, জল্পনায় রয়েছে কোম্পানির নতুন ল্যাপটপ। যদি খবর সত্যি হয়, তাহলে Apple তাদের ইতিহাসে প্রথমবার লো-কস্ট বা কম দামের MacBook আনতে চলেছে।

Apple মার্চ 4 iPhone 17e ও কম দামি MacBook লঞ্চ করতে পারে

স্পেশাল অ্যাপল এক্সপিরিয়েন্স ইভেন্ট ভারতীয় সময় সন্ধ্যা 7:30টা নাগাদ নিউ ইয়র্কে শুরু হবে। একইসাথে, এটি সাংহাই ও লন্ডনেও অনুষ্ঠিত হবে। লক্ষণীয় বিষয় হল, কোম্পানি একবারও ইভেন্ট শব্দ উল্লেখ না করে এক্সপিরিয়েন্স বলছে। সাধারণত অ্যাপল পার্কের বড় কীনোট অনুষ্ঠানকে ইভেন্ট বলা হয়। তাই অনুমান করা হচ্ছে, অনুষ্ঠানটি তুলনামূলকভাবে ছোট হতে পারে।

আমন্ত্রণপত্রে অ্যাপলের একটি 3D লোগো দেখা যাচ্ছে৷ এটি হলুদ, সবুজ, ও নীল রঙের ডিস্ক দিয়ে তৈরি৷ এই রঙগুলো সাশ্রয়ী মূল্যের ম্যাকবুক মডেলের সম্ভাব্য কালার অপশনের সঙ্গে মিলে যায়। জল্পনা শোনা যাচ্ছে যে, আসন্ন বাজেট ল্যাপটপের দাম 699 থেকে 750 ডলারের মধ্যে থাকবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 63,400 থেকে 68,000 টাকা। দাম কম রাখার লক্ষ্যে ডিভাইসে A18 Pro চিপসেট ব্যবহার হতে পারে। এটি বর্তমানে iPhone 16 Pro সিরিজে দেখা যায়।

রিপোর্ট বলছে, বাজেট ম্যাকবুকে 13 ইঞ্চি বা তার চেয়ে ছোট ডিসপ্লে থাকবে। এতে অ্যালুমিনিয়াম বডি এবং একাধিক রঙের বিকল্প পাওয়া যাবে। তবে ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে iPhone 17e, যা iPhone 16e-এর উত্তরসূরী হবে। সাশ্রয়ী মূল্যের আইফোনে 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে। ডিজাইনে বড় পরিবর্তন আসার সম্ভাবনা।

ফোনটির পুরনো নচ উঠে গিয়ে ডাইনামিক আইল্যান্ড যোগ হতে পারে। আইফোন 17ই মডেলে নতুন এ19 চিপসেট দেওয়া হতে পারে। এতে পারফরম্যান্স যেমন বৃদ্ধি পাবে, তেমনই অন-ডিভাইস AI ফিচার্সের সাপোর্ট বৃদ্ধি পাবে। ফিরতে পারে ম্যাগসেফ সাপোর্ট। এর সাথে ফাস্ট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি থাকতে পারে।

Advertisement

স্পেশাল অ্যাপল এক্সপিরিয়েন্স ইভেন্টে Apple M5 চিপসেট চালিত MacBook Air ও MacBook Pro ল্যাপটপের নতুন ভার্সন আসতে পারে। এছাড়াও, iPad এবং iPad Air ট্যাবলেটের নতুন সংস্করণ আসার সম্ভাবনা আছে। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে আরও তথ্য প্রকাশ হবে বলে আশা করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  2. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  3. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  4. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  5. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  6. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  7. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  8. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  9. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  10. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.