Iphone 17e

Iphone 17e - ख़बरें

  • Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
    Airtel ও Croma এমন অফার নিয়ে এসেছে, যা iPhone 15 থেকে শুরু করে iPhone 17 Pro Max কম করচে কেনার সুবিধা দেবে। টেলিকম সংস্থাটি Croma-র সঙ্গে হাত মিলিয়ে সরাসরি ডিসকাউন্ট, ব্যাঙ্ক ক্যাশব্যাক, এবং এক্সচেঞ্জ বোনাস অফার করছে। এই সুবিধাগুলি ক্রোমা অনলাইন এবং অফলাইন স্টোরে পাওয়া যাবে। গ্রাহকদের Airtel অ্যাপে গিয়ে অফার ক্লেইম করতে হবে। কুপন অফার আগস্ট 31 পর্যন্ত ক্লেইম করা যাবে। তবে কুপনে দেওয়া কোড ক্রোমা স্টোরে সেপ্টেম্বর 5 পর্যন্ত ব্যবহার করা যাবে। মডেল ভেদে 24 মাস পর্যন্ত EMI অপশন মিলবে।
  • EMI-এর থেকেও কম খরচে iPhone, iPad, MacBook ভাড়ায় পাবেন, লঞ্চ হল Apple Upgrade প্রোগ্রাম
    Apple Upgrade এক নতুন ধরনের লিজিং প্রোগ্রাম। পরিষেবাটির মাধ্যমে এককালীন পুরো দাম না মিটিয়ে নির্দিষ্ট মাসিক কিস্তি বা ভাড়া দিয়ে iPhone, Apple Watch, iPad, এবং বিভিন্ন Mac ডিভাইস ব্যবহার করা যাবে। মাসিক লিজ শুরু হচ্ছে 11.99 ডলার (প্রায় 1,148 টাকা) থেকে। লিজের মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক চাইলে নতুন মডেলে আপগ্রেড করতে পারবেন। এছাড়াও, ব্যবহৃত ডিভাইসটি কিনে নেওয়া বা ফেরত দেওয়ারও সুযোগ থাকবে।
  • Flipkart GOAT সেলে আইফোনে হাজার হাজার টাকা ছাড়, দাম বাড়ার আগে কম দামে কেনার শেষ সুযোগ
    ফ্লিপকার্ট গোট সেলে iPhone 17 পাওয়া যাবে 70,900 টাকায়, যেখানে লঞ্চ প্রাইস 82,900 টাকা ছিল। iPhone 17 Pro Max কিনতে পারবেন 1,27,900 টাকায়, লঞ্চের সময় এর দাম ছিল 1,49,900 টাকা। 1,34,900 টাকা দামের iPhone 17 Pro বিক্রি হবে 1,12,900 টাকায়। অর্থাৎ, প্রো মডেলগুলির দাম 22,000 টাকা কমছে। অফারে বাজেট-ফ্রেন্ডলি iPhone 17e ও iPhone 16-এর দাম যথাক্রমে 60,900 টাকা ও 55,900 টাকায় নেমে আসবে ৷
  • Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
    iPhone 17 গত বছর লঞ্চ হওয়ার সময় বেস মডেলের দাম 82,900 টাকা ছিল। 256 জিবির সেই ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টের আসন্ন সেলে 71,999 টাকায় কেনার সুযোগ মিলবে Apple-এর লেটেস্ট ফোন iPhone 17e সেলে 60,900 টাকায় বিক্রি হবে, যেখানে লঞ্চ প্রাইস 69,900 টাকা ছিল। পুরনো বেশ কিছু আইফোন মডেলও ভাল ছাড়ে পাওয়া যাবে। iPhone 16 Plus বিক্রি হবে 73,900 টাকায়। iPhone 15 মাত্র 51,900 টাকায় কেনার সুযোগ।
  • শুরু হল Apple-এর সবচেয়ে সস্তা ফোন ও ল্যাপটপের সেল, স্টুডেন্টরা পাবে 10,000 টাকার বিশেষ ছাড়
    iPhone 17e যেমন Apple-এর সবচেয়ে সস্তা ফোন, তেমনই MacBook Neo সংস্থার সবথেকে কম দামের ল্যাপটপ। এটি A18 Pro চিপসেট, 13 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে, 1080p ফেসটাইম ক্যামেরা, ও 16 ঘন্টা ব্যাটারি লাইফের সাথে এসেছে। iPhone 17e ম্যাগসেফ চার্জিং সাপোর্ট, A19 প্রসেসর, 48 মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, ও 256 জিবি বেস স্টোরেজ পেয়েছে।
  • iPhone 17e: দোলের আগে অ্যাপলের বড় চমক, সস্তায় নয়া আইফোন লঞ্চ হল ভারতে
    iPhone 17e একটি 48 মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরার সাথে এসেছে। এটি ইন-সেন্সর ক্রপিং প্রযুক্তির মাধ্যমে অপটিক্যাল কোয়ালিটি 2x জুম প্রদান করতে সক্ষম। অর্থাৎ টেলিফটো লেন্স ছাড়াই জুম শট পরিষ্কার তোলা যাবে। বাজেট আইফোনে দামি iPhone 17-এর মতো অ্যাকশন মোড বা সিনেম্যাটিক ভিডিও ফিচার না থাকলেও, ডলবি ভিশন সাপোর্টের সাথে 60fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করার সুবিধা আছে।
  • Apple মার্চে সস্তায় iPhone ও MacBook লঞ্চ করছে, দাম-ফিচার্স কেমন জেনে নিন
    Apple তাদের মার্চের ইভেন্ট নিউ ইয়র্ক, লন্ডন, এবং সাংহাই শহরে সামান্তরাল আয়োজন করছে। ইভেন্ট ঘিরে সাশ্রয়ী মূল্যের আইফোন মডেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যা iPhone 17e নামে আসতে পারে। এছাড়াও, জল্পনায় রয়েছে কোম্পানির নতুন ল্যাপটপ। যদি খবর সত্যি হয়, তাহলে Apple তাদের ইতিহাসে প্রথমবার লো-কস্ট বা কম দামের MacBook আনতে চলেছে।
  • iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
    iPhone 17e মডেলে বড় আপগ্রেডের বদলে ছোটখাট পরিবর্তনে জোর দিতে পারে অ্যাপল, যার মধ্যে প্রথমেই ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্টের কথা বলতে হয়। ফোনটিতে 25W পর্যন্ত চার্জিং স্পিড মিলতে পারে, যেখানে পূর্বসূরীতে Q1 স্ট্যান্ডার্ডে তারহীন চার্জের গতি তুলনামূলকভাবে মন্থর ছিল।
  • Apple-এর নতুন চমক, আসছে iPhone 17 সিরিজের সবচেয়ে সস্তা মডেল iPhone 17e, লঞ্চ কবে জেনে নিন
    iPhone 17e আগামী বছর ডাইনামিক আইল্যান্ড এবং আরও পাতলা বেজেলযুক্ত ডিসপ্লের সঙ্গে আসতে পারে। Samsung, LG, এবং BOE সাশ্রয়ী দামের আইফোনের জন্য ডিসপ্লে সরবরাহ করবে। এটি 6.1 ইঞ্চি OLED প্যানেল হওয়ার সম্ভাবনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »